Daliya Nursing College, Bogura

Daliya Nursing College, Bogura Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daliya Nursing College, Bogura, College & University, কলোনী, শেরপুর রোড, বগুড়া, Bogura.

Daliya Nursing College Bogura, is an approved nursing college by the Ministry of Health and Family Welfare and Nursing and Midwifery Council and affiliated to Rajshahi Medical University.

🎉 Nurse Story Season–2 | পুরস্কার বিতরণী অনুষ্ঠান 🏆ডালিয়া নার্সিং কলেজের উদ্যোগে আয়োজিত সৃজনশীল কনটেন্ট ক্রিয়েশন প্রতিযো...
14/03/2026

🎉 Nurse Story Season–2 | পুরস্কার বিতরণী অনুষ্ঠান 🏆

ডালিয়া নার্সিং কলেজের উদ্যোগে আয়োজিত সৃজনশীল কনটেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা “Nurse Story Season–2” এর বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বিজয়ী টিমগুলোর হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট।

🏆 ১ম পুরস্কার — ১০,০০০ টাকা
🥈 ২য় পুরস্কার — ৫,০০০ টাকা
🥉 ৩য় পুরস্কার — ৩,০০০ টাকা

এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিকতা এবং নার্সিং পেশার প্রতি তাদের অনুভূতি অনন্যভাবে প্রকাশ পেয়েছে। তাদের এই প্রচেষ্টা আমাদের গর্বিত করেছে এবং ভবিষ্যতের দক্ষ ও মানবিক নার্স গড়ে ওঠার অনুপ্রেরণা দিয়েছে।

বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

🌿 নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানবিকতা, দায়িত্ব এবং ভালোবাসার এক অনন্য গল্প।

ডালিয়া নার্সিং কলেজ সবসময় শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে পাশে ছিল, আছে এবং থাকবে।





08/03/2026
🎓✨ নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ✨🎓আগামী ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সা...
26/02/2026

🎓✨ নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ✨🎓

আগামী ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।

তোমাদের স্বপ্ন, পরিশ্রম ও আত্মবিশ্বাস তোমাদেরকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিক—এই কামনা করি।
ডালিয়া নার্সিং কলেজ পরিবার বিশ্বাস করে, তোমরাই হবে আগামীর মানবসেবায় নিবেদিত দক্ষ নার্স।

সবার জন্য শুভকামনা রইলো। 💙
ডালিয়া নার্সিং কলেজ
কলোনী, শেরপুর রোড, বগুড়া।
হটলাইন: 01936005859, 01936002872

📢 নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৬ — পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাআগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হত...
24/02/2026

📢 নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৬ — পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে Bangladesh Nursing and Midwifery Council (BNMC) এর নার্সিং ভর্তি পরীক্ষা। সকল পরীক্ষার্থীর জন্য নিচের নির্দেশনাগুলো খুবই গুরুত্বপূর্ণ—

✅ যা অবশ্যই সঙ্গে আনতে হবে:

রঙিন প্রিন্ট করা Admit Card

কালো বলপয়েন্ট কলম

নির্ধারিত সময়ের আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিতি

❌ যা আনা সম্পূর্ণ নিষিদ্ধ:

মোবাইল ফোন

ডিজিটাল ঘড়ি

ক্যালকুলেটর

যেকোনো ইলেকট্রনিক ডিভাইস

⏰ গুরুত্বপূর্ণ সময়সংক্রান্ত নির্দেশনা:

সকাল ৯:৩০ এর আগে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে

পরীক্ষা শেষ হওয়ার আগে হল ত্যাগ করা যাবে না

👂 বিশেষ নির্দেশনা:

পরীক্ষার সময় কান সম্পূর্ণ দৃশ্যমান/খোলা রাখতে হবে

সকল পরীক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে— নির্দেশনাগুলো ভালোভাবে মেনে চলুন এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করুন।

🌸 ডালিয়ার পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর জন্য রইলো আন্তরিক শুভকামনা। তোমাদের সফলতাই আমাদের গর্ব। এগিয়ে যাও, স্বপ্ন পূরণ হোক তোমাদের হাত ধরে।

🌿 মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি 🌿আজ মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ডালিয়া নার্সিং...
21/02/2026

🌿 মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি 🌿

আজ মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ডালিয়া নার্সিং কলেজ, বগুড়া-এর উদ্যোগে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

ভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর সন্তানদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই মায়ের ভাষা—বাংলা—চির অম্লান থাকুক আমাদের হৃদয়ে ও কর্মে।

ডালিয়ার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ একসাথে প্রতিজ্ঞাবদ্ধ—
ভাষার মর্যাদা রক্ষা করে জ্ঞান, মানবতা ও সেবার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার।

🖤 শ্রদ্ধা ও ভালোবাসায়—
ডালিয়া নার্সিং কলেজ, বগুড়া

🌿 নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৬ 🌿📅 অনুষ্ঠিত হবে ২৭শে ফেব্রুয়ারিআর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে Bangladesh Nursing...
18/02/2026

🌿 নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৬ 🌿
📅 অনুষ্ঠিত হবে ২৭শে ফেব্রুয়ারি

আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে Bangladesh Nursing and Midwifery Council (BNMC) কর্তৃক আয়োজিত নার্সিং ভর্তি পরীক্ষা।

প্রিয় পরীক্ষার্থী,
এখন সময় শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নেওয়ার।
আতঙ্ক নয়— আত্মবিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় শক্তি।

📌 এখন যা করবে –
✅ গুরুত্বপূর্ণ বিষয়গুলো রিভিশন দাও
✅ নিয়মিত মডেল টেস্ট প্র্যাকটিস করো
✅ Admit Card ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখো
✅ পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি বজায় রাখো

মনে রাখবে,
আজকের প্রস্তুতিই আগামী দিনের সাফল্য নির্ধারণ করবে।

✨ তোমার স্বপ্নের পথে পাশে আছে
ডালিয়া নার্সিং কলেজ, বগুড়া

অভিভাবকের ভরসা, শিক্ষার্থীর স্বপ্ন—
“তৈরি করবো স্বাস্থ্য কর্মী দক্ষ, মানসম্মত কর্মসংস্থানই আমাদের লক্ষ্য।”

সবার জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা 🌸

🌙 রমাদান মুবারক 🌙পবিত্র রমাদান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। রহমত, মাগফিরাত ও নাজাতের এই বরকতময় মাসে...
18/02/2026

🌙 রমাদান মুবারক 🌙

পবিত্র রমাদান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। রহমত, মাগফিরাত ও নাজাতের এই বরকতময় মাসে আল্লাহ তায়ালা আমাদের সকল ইবাদত কবুল করুন—আমীন। 🤲✨

এই পবিত্র মাসে সঠিক সময়ে সেহরি ও ইফতার পালনের সুবিধার্থে রমাদানের ক্যালেন্ডার সংযুক্ত করা হলো। সবাই দেখে নিন, সংরক্ষণ করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন।

আসুন, আমরা সবাই মিলে রমাদানের শিক্ষা জীবনে ধারণ করি—
ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার আলো ছড়িয়ে দেই চারপাশে। 🌟

রমাদান কারিম।
সকলের জন্য দোয়া ও শুভকামনা। 💚

🏆 পিঠা উৎসব সোশ্যাল মিডিয়া কনটেস্ট – পুরস্কার প্রদান সম্পন্ন 🎉ঐতিহ্যবাহী পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত আমাদের সোশ্যাল মিডিয়া ...
16/02/2026

🏆 পিঠা উৎসব সোশ্যাল মিডিয়া কনটেস্ট – পুরস্কার প্রদান সম্পন্ন 🎉

ঐতিহ্যবাহী পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত আমাদের সোশ্যাল মিডিয়া কনটেস্টে নির্বাচিত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে আজ আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

🎁 সম্মানিত অধ্যক্ষ নাজমা বেগম ম্যাডাম নিজ হাতে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে যারা সেরা তিনে জায়গা করে নিয়েছেন— তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন 🌸

আপনাদের সক্রিয় অংশগ্রহণই আমাদের আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত, আরও সফল।

📌 আয়োজক:
ডালিয়া নার্সিং কলেজ

আমরা বিশ্বাস করি— শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, সৃজনশীলতা ও ইতিবাচক প্রতিযোগিতার মাধ্যমে গড়ে উঠবে আত্মবিশ্বাসী ভবিষ্যৎ স্বাস্থ্যকর্মী।

সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য ❤️

🎉 Nurse Story Season–2 | ফলাফল ঘোষণা 🎉ডালিয়া নার্সিং কলেজ-এর উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত “Nurse Story Season–2” কনটেন...
16/02/2026

🎉 Nurse Story Season–2 | ফলাফল ঘোষণা 🎉

ডালিয়া নার্সিং কলেজ-এর উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত “Nurse Story Season–2” কনটেন্ট ক্রিয়েশন কম্পিটিশন-এর ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।

সৃজনশীলতা, মানবিকতা, পেশাদারিত্ব ও গল্প বলার অনন্য দক্ষতায় অংশগ্রহণকারী প্রতিটি টিম আমাদের মুগ্ধ করেছে। সত্যিই তোমরাই আমাদের গর্ব। 💚

🏆 ১ম স্থান অর্জন করেছে — টিম: CANVAS
🥈 ২য় স্থান অর্জন করেছে — টিম: Nursing Warriors
🥉 ৩য় স্থান অর্জন করেছে — টিম: Three Sparks

বিজয়ী টিমগুলোকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোমাদের সৃষ্টিশীল কাজ নার্সিং পেশার মানবিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে।

অংশগ্রহণকারী সকল টিমের প্রতিও রইলো ভালোবাসা ও কৃতজ্ঞতা। তোমাদের এই প্রচেষ্টা প্রমাণ করে—
🌿 নার্সিং শুধু একটি পেশা নয়, এটি একটি মানবিক দায়িত্ব ও ভালোবাসার গল্প।

ডালিয়া নার্সিং কলেজ সবসময় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে পাশে ছিল, আছে এবং থাকবে।




🌼🌸 পহেলা ফাল্গুনের শুভেচ্ছা 🌸🌼বসন্ত মানেই নতুন স্বপ্নের শুরু, নতুন আশার আলো।ফুলে ফুলে রঙিন এই দিনে আমরা বিশ্বাস করি—প্রত...
14/02/2026

🌼🌸 পহেলা ফাল্গুনের শুভেচ্ছা 🌸🌼

বসন্ত মানেই নতুন স্বপ্নের শুরু, নতুন আশার আলো।
ফুলে ফুলে রঙিন এই দিনে আমরা বিশ্বাস করি—
প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন একদিন সফলতার সুবাস ছড়াবে।

🌿 ডালিয়া নার্সিং কলেজ-এ আমরা গড়ে তুলছি দক্ষ, মানবিক ও দায়িত্বশীল স্বাস্থ্যকর্মী—
যাদের হাত ধরেই সমাজ পাবে সুস্থতার নিশ্চয়তা।

অভিভাবকের ভরসা, শিক্ষার্থীর স্বপ্ন—
এই দুইকে শক্ত ভিত্তি করে আমাদের পথচলা।

🌼 বসন্তের এই নতুন দিনে সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।

📍 কলোনী, শেরপুর রোড, বগুড়া
📞 01936-005859, 01936-002872

তৈরি করবো স্বাস্থ্য কর্মী দক্ষ, মানসম্মত কর্মসংস্থানই আমাদের লক্ষ্য।

Address

কলোনী, শেরপুর রোড, বগুড়া
Bogura
5800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801936005856

Alerts

Be the first to know and let us send you an email when Daliya Nursing College, Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Daliya Nursing College, Bogura:

Share