অভিরামপুর মন্ডল পাড়া হাফেজিয়া মাদ্রাসা,বগুড়া

  • Home
  • Bangladesh
  • Bogura
  • অভিরামপুর মন্ডল পাড়া হাফেজিয়া মাদ্রাসা,বগুড়া

অভিরামপুর মন্ডল পাড়া হাফেজিয়া মাদ্রাসা,বগুড়া দ্বীন শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান,
এতিম মেধাবী ছাত্রদের ফ্রি থাকা খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ।
(সার্বিক দায়িত্বে ☎ ০১৭১৯৫৩৭০০৭)

⭕ ভয়ংকর নসিহাহ....একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিত...
06/11/2025

⭕ ভয়ংকর নসিহাহ....
একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।

তিনি কিছু তোতা পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল; "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। অর্থাৎ "শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না।"

যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, "যাও ঐ গাছের নিচ থেকে কিছু তোতা পাখি ধরে নিয়ে আসো।"

পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না!

কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।

এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- 'শিকারি' কি জিনিস! 'জাল' কি জিনিস! 'ফাসনা' কি জিনিস! তাই তারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।

আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন তোতা পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে 'লা~ইলাহা ইল্লাল্লাহ' বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন।

একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, ও অসংখ্য হারাম কাজ করছি আর তোতা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান তোতা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি।

আল্লাহ তা'য়ালা আমাদেরকে সঠিক দ্বীন শিখে, কুরআন ও সহীহ সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন

10/10/2025
নামাজের বৈজ্ঞানিক উপকারিতাঃ১. শারীরিক ব্যায়ামনামাজে দাড়ানো, রুকু, সিজদাহ, বসা—সব মিলিয়ে এটি একটি সম্পূর্ণ হালকা ব্যায়ামে...
04/09/2025

নামাজের বৈজ্ঞানিক উপকারিতাঃ

১. শারীরিক ব্যায়াম

নামাজে দাড়ানো, রুকু, সিজদাহ, বসা—সব মিলিয়ে এটি একটি সম্পূর্ণ হালকা ব্যায়ামের মতো কাজ করে।

এতে পেশি ও জয়েন্ট সচল থাকে এবং আর্থ্রাইটিসসহ হাড়ের সমস্যা কমে।

২. রক্ত সঞ্চালন উন্নত করে

সিজদাহ করার সময় মাথা হৃদপিণ্ডের নিচে চলে যায়। এতে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে, অক্সিজেন সরবরাহ ভালো হয় এবং মাথাব্যথা ও মানসিক চাপ কমে।

৩. মেরুদণ্ড ও স্নায়ুর উপকারিতা

রুকু করার সময় মেরুদণ্ড সঠিকভাবে সোজা হয়, এতে স্নায়ুর চাপ কমে এবং কোমরের ব্যথা উপশম হয়।

৪. পরিপাকতন্ত্রে উপকার

নামাজের বসার ভঙ্গি (তাশাহুদ) পেট ও অন্ত্রের জন্য উপকারী, যা পরিপাক শক্তি বাড়ায়।

৫. হার্ট ও রক্তচাপ নিয়ন্ত্রণ

নিয়মিত নামাজ পড়লে শরীর রিল্যাক্স হয়,

এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে।

৬. মানসিক স্বস্তি ও ডিপ্রেশন কমায়

আল্লাহর সামনে দোয়া করা ও সিজদাহ করার মাধ্যমে মস্তিষ্কে ডোপামিন, সেরোটোনিন ও এন্ডোরফিন নামক “হ্যাপি হরমোন” নিঃসৃত হয়।

এর ফলে চিন্তা, দুশ্চিন্তা, হতাশা ও অনিদ্রা দূর হয়।

৭. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়লে মোটামুটি ২০০-২৫০ ক্যালরি বার্ন হয়, যা শরীরকে ফিট রাখতে সহায়তা করে।

৮. আত্মিক প্রশান্তি ও ইমিউন সিস্টেম শক্তিশালী করে

নিয়মিত ইবাদত মানসিক চাপ কমায়।

বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, মানসিক চাপ কমলে ইমিউন সিস্টেম শক্তিশালী হয়।

নামাজ হচ্ছে শরীর, মন ও আত্মার জন্য এক ধরনের থেরাপি। এটি শরীরকে সুস্থ রাখে, মনের দুশ্চিন্তা দূর করে এবং আত্মাকে শান্তি দেয়।

04/09/2025

যে ব্য‌ক্তি আল্লাহর ইবাদত হ‌তে দু‌রে স‌রে যায়, শয়তান তার বন্ধু হ‌য়ে যায়।

আল্লাহ্ ব‌লেনঃ

وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ
"যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সে-ই হয় তার সঙ্গী।"

وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُم مُّهْتَدُونَ
"শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে, তারা সৎপথে রয়েছে।"

حَتَّى إِذَا جَاءنَا قَالَ يَا لَيْتَ بَيْنِي وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِينُ
"অবশেষে যখন সে আমার কাছে আসবে, তখন সে শয়তানকে বলবে, হায়, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব-পশ্চিমের দূরত্ব থাকত। কত হীন সঙ্গী সে।"
(সুরা যুখরুফ : ৩৬, ৩৭, ৩৮)

02/08/2025

আল্লাহ আমাদের তাওফীক দান করুন, "আমীন"

28/07/2025

تركت فيكم أمرين، لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله، وسنة رسول الله…(رواه مسلم)

24/07/2025

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ

নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল, তা বাক্কায় (মক্কায়) অবস্থিত।তা বরকতময় ও বিশ্বজগতের জন্য পথের দিশারী।’ (সুরা আল-ইমরান : আয়াত ৯৬)

05/05/2025

আসসালামুয়ালাইকুম,
সকাল বেলা নাস্তার পর,কিতাব বিভাগের শিক্ষার্থীরা তাকরার করতেছে...

আসসালামুয়ালাইকুম,দোয়া ও ইফতার মাহফিল,আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুন "আমীন"
18/03/2025

আসসালামুয়ালাইকুম,
দোয়া ও ইফতার মাহফিল,
আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুন "আমীন"

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when অভিরামপুর মন্ডল পাড়া হাফেজিয়া মাদ্রাসা,বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share