Bogura Polytechnic Campus

Bogura Polytechnic Campus Bogura Polytechnic Institute is a Government Polytechnic Institute in Bogra, Bangladesh.
(1)

খুব শীঘ্রই বাড়তে পারে প্রতি ইউনিট বিদ্যুতের দাম।
07/05/2026

খুব শীঘ্রই বাড়তে পারে প্রতি ইউনিট বিদ্যুতের দাম।

16/04/2026

কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ।

ক্যাম্পাসের সামনে এসব দোকানপাট বন্ধ হোক।
07/04/2026

ক্যাম্পাসের সামনে এসব দোকানপাট বন্ধ হোক।

প্রিয়তমা স্ত্রীর মেহেদী রাঙা হাত ,প্রিয় সন্তানের ছোট ছোট আদুরে হাত। ২৩ টি লাশ উদ্ধার হয়েছে ,এদের প্রত্যেকের দাম ২৫ হাজার...
26/03/2026

প্রিয়তমা স্ত্রীর মেহেদী রাঙা হাত ,প্রিয় সন্তানের ছোট ছোট আদুরে হাত। ২৩ টি লাশ উদ্ধার হয়েছে ,এদের প্রত্যেকের দাম ২৫ হাজার। স্বাধীনতা দিবসে তারা সত্যিকারের স্বাধীনতা পেয়েছে ,দুর্নীতির প্রভাব থেকে,অব্যবস্থাপনার শৃঙ্খল থেকে,আধিপত্যবাদের নির্মমতা থেকে,অনিয়মের বিষাক্ত ছোবল থেকে।তাদের মুক্তি মিলেছে।

এসব দুর্ঘটনা কখনোই শুধু দুর্ঘটনা নয় এর পেছনে থাকে রাষ্ট্রজুড়ে গড়ে ওঠা অদৃশ্য সিন্ডিকেটের শেকড়। নিয়ম ভাঙার অনুমতি, ফিটনেসবিহীন যান চলাচল আর দায়হীনতার সংস্কৃতি সব মিলিয়ে লাশের পর লাশ জমে দেশের মানুষের ভাগ্য বদলায় না।

যেখানে তদারকি থাকার কথা, সেখানে থাকে সমঝোতা যেখানে জবাবদিহি প্রয়োজন, সেখানে নীরবতা। প্রতিটি অবহেলা জমে জমে একসময় লাশের মিছিল নামে। আমরা দুদিন কান্নাকাটি করি লেখালেখি করি সব ভুলে যাই।

মুক্তিযোদ্ধারা প্রান দিয়ে দেশ স্বাধীন করে গেলো ,জুলাই যোদ্ধারা প্রান দিলো কিন্তু মুক্তি আর মিললো না। আমরা দিনের পর দিন অপ্রয়োজনীয় লড়াই ,যুক্তি তর্কে টকশো মাতালাম মুক্তি আর মিললো না। দিন শেষে ২৫ হাজারে আমাদের লাশ বিক্রি হয়। অত:পর আমরা মুক্তি পাই।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।💔

26/03/2026

দৌতলদিয়া ফেরিঘাটের বাসটা একটু আগে পানি থেকে তোলা হয়েছে।

একের পর এক লা*শ বের করা হচ্ছে বাস থেকে।

কোন লা*শের পেট ফুলে আছে, কোনটার চোখমুখ বিকৃত হয়ে লাল হয়ে আছে, কোন লা*শ থেকে আবার পানি পঁচা বিদঘুটে গন্ধ বের হচ্ছে।

সব লা*শের পড়নেই নতুন জামাকাপড় পড়া ছিল অথচ সেগুলোও এতক্ষণ পানিতে থাকায় নষ্ট হয়ে গেছে।

যে ছোট ছোট বাচ্চাগুলো হাসি হাসি মুখ নিয়ে বাসে উঠেছিল ওদের লা*শের চেহারা এখন ফ্যাকাশে হয়ে আছে। পানির চাপে কিছু বাচ্চার লা*শের চোখ উল্টে গেছে, চেহারা বীভৎস হয়ে ফুলে আছে।

লা*শের আত্মীয়স্বজনরা একটু দূরেই ফেরিতে বসে আছে। একটা লা*শ পানি থেকে উঠানোর পরপরই সবাই হুমড়ি খেয়ে পড়ছে এটা তার পরিবারের কেউ কি-না দেখার জন্যে।

যদি পরিবারের কেউ হয় তাহলে সে শুধু মাথা নেড়ে জানান দিচ্ছে, কান্না করার শক্তিটুকুও নেই আর তাদের মধ্যে। এতক্ষণ কান্না করে করে চোখের পানিও যেন শুকিয়ে ফেলেছে।

আরেকজন অফিসার নোটবুকে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার টুকে নিচ্ছে। সব ঠিকঠাক হলে লা*শ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।

যেসব পরিবার এখনও লা*শ পায়নি তারা নতুন লা*শ পানি থেকে উঠানোর পরপরই হুমড়ি খেয়ে পড়ছে। তাদের পরিবারের কেউ না হলে মুখ গোমড়া করে আবারও আগের জায়গায় এসে বসছে। দেখে মনে হচ্ছে ওদেরকে লাইন ধরিয়ে রিলিফের মালামাল হিসেবে লা*শ দেয়া হচ্ছে।

পরিবারের কেউ এখন আর কাঁদছে না। এতক্ষণ কাঁদতে কাঁদতে সবাই পাথর হয়ে গেছে। একপাশে উদ্ধার কাজ চলছে আরেকপাশে ওরা ঝিম মেরে ঠায় বসে আছে।

এতক্ষণ সবার তাড়া ছিল। উদ্ধারকর্মীদেরকে লা*শের পরিবারের লোকজন তাগাদা দিচ্ছিল তাড়াতাড়ি করতে যদি কোনভাবে কেউ বেঁচে থাকে।

কিন্তু এখন আর কেউ তাগাদা দিচ্ছে না। কারণ জানে পানির নিচে এতক্ষণ বেঁচে থাকা সম্ভব না, ভিতরের সবাই ই মারা গেছে। ওরা এখন অপেক্ষা করছে লা*শের, জীবিত মানুষের আশা আর নেই।

ডুবে যাওয়া লা*শের আত্মীয়স্বজনরা এখনো বসে আছে। ওরা জীবিত মানুষ চায় না, চায় শুধু একটা লা*শ।

এই মানুষগুলোই হয়তো সকালের দিকে ওদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল, পরের বার একসাথে ঈদ করবে বলে আশ্বাসও দিয়ে এসেছিল অথচ তারাই এখন লা*শ হয়ে ডুবে আছে পানিতে।

ডুবে যাওয়া লা*শের আত্মীয় স্বজনগুলো একদম নিশ্চুপ হয়ে ফেরির এককোনায় বসে আছে। ওদের কারো চোখেই আর পানি দেখছি না। এতক্ষণ যে কেঁদেছে সে শুকনো পানির ছাপ চোখে দেখা যাচ্ছে শুধু।

ওরা এখনো চুপচাপ ঠায় বসে আছে। ওরা জীবিত মানুষ চায় না, একটা লা*শ চায় শুধু

- Ibrahim Khalil Shawon

17/03/2026

ইফতারের পর হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছিলাম, হুঁশ ফেরার পর থেকে জুনিয়র কাউকেই চিনতে পারতেছি না!

সালামি নির্ধারণ কমিটির সদয় সুপারিশক্রমে নিম্নোক্ত হারে ঈদের সালামি চূড়ান্ত করা হলো। নিজের প্রাপ্য সালামি সঠিকভাবে বুঝে ন...
15/03/2026

সালামি নির্ধারণ কমিটির সদয় সুপারিশক্রমে নিম্নোক্ত হারে ঈদের সালামি চূড়ান্ত করা হলো। নিজের প্রাপ্য সালামি সঠিকভাবে বুঝে নিন, অন্যকে সালামি প্রদান করুন।

ঈদ মোবারক। ❤️

13/03/2026

আলোচনা চলমান।

আগ্রহী প্রার্থীরা সিভি পাঠান নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে: +880 1737-895176 (প্রতিষ্ঠান হতে আপনার সাথে যোগাযোগ করা হবে...
11/03/2026

আগ্রহী প্রার্থীরা সিভি পাঠান নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে: +880 1737-895176 (প্রতিষ্ঠান হতে আপনার সাথে যোগাযোগ করা হবে)

ফোন না করার জন্য ধন্যবাদ।

06/03/2026

জীবনে এগিয়ে থাকার ৪১টি নিয়ম

১. গোপনীয়তাই তোমার শক্তি। যা অন্যরা জানে না, তা নষ্ট করতে পারবে না। নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখো—সবাই তোমার মঙ্গল চায় না।

২. একাকীত্ব পথচলারই অংশ। একে ভয় না পেয়ে উপভোগ করো, এতে আত্মউন্নতির সুযোগ বেশি।

৩. সবকিছুই ক্ষণস্থায়ী। জীবনে উত্থান-পতন আসবেই, তাই সবসময় বাস্তববাদী ও বিনয়ী থাকো।

৪. প্রত্যেকেই ভেতরে ভেতরে কোনো না কোনো লড়াই করছে। যতটা সম্ভব সদয় হও, এতে তোমার কিছু কমবে না।

৫. জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় শুধু সৌন্দর্য নয়, তার মূল্যবোধও দেখো। কারণ, সে-ই হবে তোমার প্রতিচ্ছবি।

৬. তোমার মানসিক শান্তি সবার আগে। এটা ঠিক রাখার জন্য মাঝে মাঝে একটু স্বার্থপর হও প্রয়োজন।

৭. সময়ের অভাব নেই, দরকার শুধু কম বিভ্রান্তি। ফোকাস করো, সফলতা ধরা দেবেই।

৮. সবার জন্য সময় বরাদ্দ করো না। শুধু তাদের জন্য রাখো, যারা সত্যিকার অর্থেই তোমাকে মূল্য দেয়।

৯. যে মানুষগুলো তোমার প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ, তাদের সঙ্গেই থাকো। সম্মানের জন্য কারও কাছে অপেক্ষা করার প্রয়োজন নেই।

১০. নিজেকে ভালোবাসা আত্মকেন্দ্রিকতা নয়, বরং নিজের প্রতি দায়িত্ববোধ।

১১. যারা তোমার জীবনের বোঝা হালকা করে, তাদের আঁকড়ে ধরো। এমন মানুষ খুবই বিরল।

১২. সঠিক মানুষ তোমাকে এগিয়ে নেবে, আর ভুল মানুষ টেনে নামাবে। তাই বন্ধু-বান্ধব বেছে নিও বুঝে।

১৩. মানসিক শান্তি দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। তাই যেকোনো মূল্যে এটি রক্ষা করো।

১৪. ভালোবাসার পেছনে ছুটবে না, বরং নিজের জীবনকে উপভোগ করো। সঠিক মানুষ আপনিই আসবে।

১৫. তেমন কাউকে খুঁজে নিও, যে তোমার সঙ্গে এগিয়ে যেতে চায়। একে অপরকে ভালো কিছুতে অনুপ্রাণিত করবে।

১৬. পশ্চাতাপ নয়, জীবন থেকে শিক্ষা নাও। ভুল থেকে শিখে সামনে এগিয়ে যাও।

১৭. তোমার সঙ্গী এমন হওয়া উচিত, যে তোমাকে নিয়ে গর্বিত থাকে।

১৮. জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু কখনো হাল ছেড়ো না।

১৯. ক্লান্ত লাগলে বিশ্রাম নাও, কিন্তু স্বপ্নের পথ থেকে সরে যেও না।

২০. কখনো কখনো কিছু সময়ের জন্য নিজেকে আড়ালে রাখতে হয়, আরও শক্তিশালী হয়ে ফেরার জন্য।

২১. অন্যদের সফলতা থেকে শেখো, কিন্তু তাদের ভুল থেকেও শিক্ষা নিতে ভুলো না।

২২. কাউকে কিছু আশা করা বন্ধ করো, তাহলেই মানসিক শান্তি পাবে।

২৩. সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। ইতিবাচক মানসিকতা বজায় রাখো।

২৪. অবিরাম চেষ্টা চালিয়ে যাও—সফলতা একদিন ধরা দেবে।

২৫. পারস্পরিক প্রচেষ্টার চেয়ে আকর্ষণীয় কিছু নেই।

২৬. যেখানে তোমার মূল্য নেই, সেখানে বেশি ভাবার দরকার নেই।

২৭. যদি কেউ তোমাকে সাহায্য না করে, নিজেই নিজের পথ তৈরি করো।

২৮. নিজের উন্নতিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করো।

২৯. সত্যিকারের আলোচনায় ভুল বোঝাবুঝি থাকার কথা নয়।

৩০. "আগামীকাল করব" মানেই দেরি করা। আজই শুরু করো।

৩১. আগের মতো থাকার প্রয়োজন নেই, বরং প্রতিদিন আরও ভালো হও।

৩২. অনেক সময় ধৈর্য ধরাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

৩৩. সবাই তোমার জীবনকে বুঝবে না, সেটাই স্বাভাবিক।

৩৪. নিজেকে সারিয়ে তুলো, যাতে অতীত তোমার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে না পারে।

৩৫. বন্ধু সংখ্যা কম হলেও চলবে, তবে তারা যেন সত্যিকার অর্থেই শুভাকাঙ্ক্ষী হয়।

৩৬. যারা সাময়িকভাবে আসে, তাদের স্থায়ীভাবে বিদায় জানাও।

৩৭. মানুষ আসবে-যাবে, কিন্তু তুমি যেন নিজে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারো।

৩৮. নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চাইলে মাঝে মাঝে হারিয়ে যাও।

৩৯. যদি কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে হয়তো তারা তোমার পরিবর্তন মেনে নিতে পারবে না।

৪০. নিজের উন্নতিতে মনোযোগ দাও, অন্যদের প্রমাণ করার কিছু নেই।

৪১. কখনোই সেই জায়গায় ফিরে যেও না, যা একসময় তোমাকে ভেঙে ঘুড়িয়ে দিয়েছিল।

সামনে এগিয়ে যাও, কারন তোমার জীবনের সেরা দিনগুলো এখনও আসেনি!!

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রাক্তন অধ্যক্ষ এবং শিক্ষার্থী ডক্টর প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন স্যারের "বাইপাস সার্জারি...
22/09/2025

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রাক্তন অধ্যক্ষ এবং শিক্ষার্থী ডক্টর প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন স্যারের "বাইপাস সার্জারি" সফলভাবে সম্পন্ন ।

Address

Sherpur Road
Bogura

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 08:00 - 19:00
Thursday 08:00 - 19:00
Saturday 08:00 - 19:00
Sunday 08:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Bogura Polytechnic Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bogura Polytechnic Campus:

Share