14/02/2025
Maulana Burhan Uddin
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমার জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসা থেকে অব্যাহতি ও দোয়া কামনা ............................................
আমার প্রিয় সকল ছাত্র, মুহিব্বীন, মুতা আল্লিকীনদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার প্রাণ প্রিয় উস্তাদ রঈসুল মুফাসসিরীন আল্লামা সিরাজুল ইসলাম রাহঃ বড় হুজুরের দোয়া ও ইজাজতে ১৪২১হিজরী থেকে জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর ব্রাহ্মণবাড়িয়ায় আমার কর্মজীবন শুরু করি এবং বড় হুজুর ইবনে বড় হুজুর আল্লামা শাইখ মনিরুজ্জামান সিরাজী রাহঃ এর সোহবত ও উৎসাহ মূলক মূল্যায়ন এবং দিক নির্দেশনায় ২০২০ সাল পর্যন্ত জামিয়া সিরাজিয়ার বিভিন্ন দায়িত্ব আঞ্জাম দিয়েছি এবং 2025 সাল ১৩ ফেব্রুয়ারি মোতাবেক ১৪৪৬ হিজরী পর্যন্ত খেদমত করেছি কিন্তু আমি অধমের প্রতিষ্ঠিত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা পূর্ব মেড্ডা ব্রাহ্মণবাড়িয়া ও নূরে মাদীনা মাদরাসা বুধল ব্রাহ্মণবাড়িয়া এ দুটি মাদ্রাসা সুন্দর ও সুষ্ঠু পরিচালনার লক্ষে জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর এর সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার দুটি মাদরাসার জন্য দোয়া করবেন আল্লাহ তা'আলা যেন এ দুটি মাদ্রাসাকে জামিয়া হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমীন।