Mosharrof Hossain Khan Chowdhury University College

Mosharrof Hossain Khan Chowdhury University College সর্বোচ্চ মেধাবিকাশ
ভালো ছাত্র ও ভালো মানুষ
গড়ার প্রত্যয়ে

মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ১৯৯৯ সালে যাত্রা শুরু করে অত্র এলাকার জনপদের ছেলে-মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করার গুরুদায়িত্ব পালন করে আসছে।
প্রতিযোগিতাময় বিশ্বায়নের যুগে সততা, নিষ্ঠাবান, মেধাবিকাশ, মননশীলতা, নৈতিক মূল্যবোধ উজ্জীবিত একটি সাহসী প্রজন্ম আমাদের দরকার। এ সাহসী প্রজন্ম তৈরীর ক্ষেত্রে আমাদের মেধাবী, অভিজ্ঞ ও পরিশ্রমী শিক্ষকমণ্ডলী অবিরাম কাজ করে যাচ্ছেন। নিয়ন্ত্রিত পরিবেশ, ক

ঠোর শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পরিকল্পিত পাঠদান পদ্ধতি এবং সহ-শিক্ষা ক্রমিক কার্যক্রমের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভাল ফলাফলের পাশাপাশি ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে আমরা আপোষহীন।

06/06/2026

বিশেষ নোটিশ:

এইচএসসি মডেল টেস্ট- ২০২৬ সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৭/০৬/২০২৬ রবিবার হতে পরীক্ষাসমূহ সকাল ১০টা হতে শুরু হবে। অতএব কারণে সকলকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য বলা হলো। একাদশ শ্রেণির ক্লাসও নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলবে।

📢 একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুখবর!প্রিয় ব্রাহ্মণপাড়াবাসী,ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে বিশ্ববিদ্যালয় পর্য...
02/06/2026

📢 একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুখবর!

প্রিয় ব্রাহ্মণপাড়াবাসী,

ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন University Students Association of Brahmanpara (USAB) এর উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য USAB EduCare নামে একটি বছরব্যাপী একাডেমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এই কার্যক্রমের আওতায় প্রতি সপ্তাহে (ছুটির দিনে) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা একাডেমিক বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনা করবেন এবং শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে দিকনির্দেশনা প্রদান করবেন।

আগামী ০৫ জুন ২০২৬ রোজ শুক্রবার উদ্বোধনী ক্লাসের মাধ্যমে USAB EduCare এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।প্রথম দিনের ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

📚 **ক্লাস সূচি:**

**০৫ জুন ২০২৬ (শুক্রবার)**

* ইংরেজি (সকল বিভাগ)
* আইসিটি (সকল বিভাগ)

**০৬ জুন ২০২৬ (শনিবার)**

* পদার্থবিজ্ঞান (বিজ্ঞান বিভাগ)
* মার্কেটিং (ব্যবসায় শিক্ষা বিভাগ)

🎯 **অংশগ্রহণকারী শিক্ষার্থী:**

* এইচএসসি/আলিম ২০২৭ ও ২০২৮ ব্যাচের সকল শিক্ষার্থী (সদ্য এসএসসি/দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে)

ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার পথচলাকে আরও সুগম করতে USAB EduCare নিরলসভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

এইচএসসি/আলিম ব্যাচ ২০২৭ ও ২০২৮ এর সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের আহ্বান রইল।

প্রয়োজনে,

মো.ফজলে রাব্বি
ঢাকা বিশ্ববিদ্যালয়
সভাপতি,ইউস্যাব
01571220135

মোহাম্মদ সাইফ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সাধারণ সম্পাদক,ইউস্যাব 01858-590740

ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বাসেড) এর আয়োজনে " দ্বীনের পথ" সংগঠনের সৌজন্যে ৫০,০০০ টাকা পুরস্কারসহ ইসলামিক...
28/05/2026

ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বাসেড) এর আয়োজনে " দ্বীনের পথ" সংগঠনের সৌজন্যে ৫০,০০০ টাকা পুরস্কারসহ ইসলামিক কুইজ।
স্কুল-কলেজসহ সকল শিক্ষার্থীদের জন্য উন্মোক্ত।

তারিখ: ৩১ মে ২০২৬ (রবিবার)
সকাল ১০.৩০ মিনিট
স্থান: উপজেলা পরিষদ অডিটোরিয়াম
ব্রাহ্মণপাড়া,কুমিল্লা।

সবাই চাইলে অংশগ্রহণ করতে পারেন।

27/05/2026

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

14/05/2026

বিশেষ নোটিশ:

এতদ্বারা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইচএসসি মডেল টেস্ট- ২০২৬ আগামী ১৯/০৫/২০২৬ তারিখ হতে শুরু হতে যাচ্ছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা (নিয়মিত ও অনিয়মিত) মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ না করলে বিশেষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আদেশক্রমে
অধ্যক্ষ মহোদয়
মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

শিক্ষা, সততা ,ও আদর্শের বাতিঘরব্রাহ্মণপাড়ার Mosharrof Chowdhury 🖤
04/05/2026

শিক্ষা, সততা ,ও আদর্শের বাতিঘর
ব্রাহ্মণপাড়ার Mosharrof Chowdhury 🖤

শিক্ষা, সততা ,ও আদর্শের বাতিঘরব্রাহ্মণপাড়ার  মোশারফ হোসেন খান চৌধুরী মোহাম্মদ ইকবাল হোসেন, বিশেষ প্রতিনিধিশিক্ষা প্রতিষ...
02/05/2026

শিক্ষা, সততা ,ও আদর্শের বাতিঘর
ব্রাহ্মণপাড়ার মোশারফ হোসেন খান চৌধুরী
মোহাম্মদ ইকবাল হোসেন, বিশেষ প্রতিনিধি
শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা কেবল ইট কাঠের দালান নির্মান নয় বরং একটি জাতি গড়ার মহৎ উদ্যোগ। আলোকিত মানুষের জীবন কাহিনি পর্যালোচনা করলে দেখা যায় , তারা প্রতিষ্ঠান গড়েছেন নিঃস্বার্থ ভালোবাসা, সততা এবং সুদূর প্রসারী ভিশন নিয়ে। নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে শিক্ষার আলো ছড়িয়েছেন।বলিউড বিখ্যাত ছবি, মাঝি দ্য মাউন্টেন ম্যান’ এর মত হাতুড়ি, শাবল নিয়ে পাথর ভেঙে রাস্তা নয়, তিনি বানিয়েছেন মানুষ গড়ার অট্রালিকা শিক্ষার বাতিঘর। বিস্তারিত পড়ুন নিউজে।

25/04/2026

স্নিগ্ধ প্রকৃতির ছোঁয়ায় কলেজ ক্যাম্পাস, কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আরও মুগ্ধকর🖤

30/03/2026

আগামীকাল ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার সকাল ৭টায় মাছরাঙ্গা টেলিভিশনের এক টকশোতে উপস্থিত থাকবেন মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব Mosharrof Chowdhury মহোদয়। সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।

20/03/2026

ঈদ মোবারক
জীবন আলোকিত হোক ঈদের অনাবিল আনন্দে। প্রতিটি মুহূর্ত হোক বরকতময়।
সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।

Address

Major M A Goni Road
Brahmanpara
3526

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Mosharrof Hossain Khan Chowdhury University College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Mosharrof Hossain Khan Chowdhury University College:

Share