Fazlur Rahman Memorial College Of Technology

Fazlur Rahman Memorial College Of Technology দেশের সেরা প্রতিষ্ঠান এর মধ্যে এটি এক?

ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিএইচএসসি(বিএমটি) পরীক্ষা-2024মোট পরীক্ষার্থী: 176 জনপাশ:173 জনপাশের হার: 98.30%জি...
15/10/2024

ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি
এইচএসসি(বিএমটি) পরীক্ষা-2024
মোট পরীক্ষার্থী: 176 জন
পাশ:173 জন
পাশের হার: 98.30%
জিপিএ-5: 08 জন

আলহামদুলিল্লাহ! এ ধারা অব্যাহত থাকুক।জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ টানা ৫ম বারের মত জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (কারিগরি) নির্বাচ...
31/05/2022

আলহামদুলিল্লাহ!
এ ধারা অব্যাহত থাকুক।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ টানা ৫ম বারের মত জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (কারিগরি) নির্বাচিত
হয়েছেন কারিগরি শিক্ষাবোর্ডের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান "বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি"র সুযোগ্য প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব Muhammad Abu Taher । অত্র প্রতিষ্ঠানটিও এ বছর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হওয়ার গৌরব অর্জন করেছে।

তিনি ২০১৬ ও ২০১৮ সালে চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। এছাড়া ২০১৮ সালে তার পরিচালিত প্রতিষ্ঠানটিও চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়। ১৯৯২ সালে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে তিনি চাকুরী জীবন শুরু করেন। ঐ কলেজে কর্মরত অবস্থায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০০০ এ তিনি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) হওয়ার গৌরব অর্জন করেন।

বুুুড়িচং মডেল একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তাসহ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের সভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ফজলুর রহমান মেমোরিয়্যাল ট্রাস্ট ও বুড়িচং মডেল ট্রাস্টের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি জ্ঞান তাপস ড.মুহাম্মদ শহীদুল্লাহ এ্যাওয়ার্ড-২০১৯ , সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২০ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদকে ভূষিত হয়েছেন। তার লিখা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেও জন্য 'হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১' বইটি ২০১৮ সালে প্রকাশিত হয়।

এছাড়া তার গবেষণামূলক লিখা জাতীয় পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে।

এ সাফল্যের জন্য তিনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির মাননীয় সভাপতি Uno Burichang (উপজেলা নির্বাহী কর্মকর্তা), জনাব হালিমা খাতুন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব Abdul Mannan,
ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, অভিভাবক মন্ডলীসহ সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করে মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করেন।

অধ্যক্ষ স্যার সহ সংশ্লিষ্ট সকলকেই অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে-
মোঃ উমর ফারুক
ICT4E জেলা এম্বাসেডর শিক্ষক, কুমিল্লা
সহকারী শিক্ষক (ইংরেজি)
ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি, বুড়িচং

🌷💐🌼🥀💐

17/04/2022
ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২২ শিক্ষাবর্ষে নবম শ্রেনিতে ভর্তি চলছে।
13/12/2021

ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২২ শিক্ষাবর্ষে নবম শ্রেনিতে ভর্তি চলছে।

আল্লাহ  ভালো রাখুক আপনাকে স্যার🤲😥😥😥০৮-১২-২০১৭ইং বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি সব থেকে জালা ময়ী একটা দি...
08/12/2021

আল্লাহ ভালো রাখুক আপনাকে স্যার🤲😥😥😥
০৮-১২-২০১৭ইং বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি সব থেকে জালা ময়ী একটা দিন ছিলো।ফার্মকোট পরিবার যা হারিয়েছে সেই অপূর্নতা কখনোই পূরণ হবে না😥
ভালো থাকবেন স্যার 🤲😥🖤

 #এসএসসি(ভোকেশনাল)_ফাইনাল_পরীক্ষা _২০২১ এ অংশ গ্রহণ কারী পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানের অংশ বিশেষ।
12/11/2021

#এসএসসি(ভোকেশনাল)_ফাইনাল_পরীক্ষা _২০২১ এ অংশ গ্রহণ কারী পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানের অংশ বিশেষ।

04/06/2020

প্রিয়, দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী(2020 সালেরি এইচএসসি পরীক্ষার্থী).........................
আসসালামুলাইকুম। কেমন আছো তোমরা? দোয়া করি আল্লাহর নিকট যেন, তোমাদের সকলকে আল্লাহ ভালো রাখেন। আমি ও ভাল আছি। তোমাদের কম্পিউটার অফিস এপ্লিকেশন-2(1823) এর সাজেশন পূর্বেই ক্লাসে দেয়া হয়েছিল, তবু কারো নিকট যদি না থাকে কিংবা কেউ যদি পেয়ে না থাকো তাদের জন্য আবার দেয়া হলো। আমার ফেসবুক আইডিতে হয়তো সকলে এড নাই। তাই তোমরা তোমাদের বন্ধুদের কে মেসেঞ্জারে ফরোয়াড করিও,যাদের নিকট কপি নাই, কিংবা আমার ফেসবুক আইডিতে এড নাই। তোমাদের এই বিষয়ে যদি কোন টপিক এর সমস্যা থাকে, তাহলে আমাকে মেসেঞ্জারে জানাবে। আমি চেস্টা করবো তোমাদের সমস্যার সমাধান দিতে।
ভালো থেকো-
মোঃ হোসেন আলী
01919587644
এইচএসসি(ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষাক্রম
২০২০ সালের দ্বাদশ শ্রেণি ফাইনাল পরীক্ষার চ‚ড়ান্ত সাজেশন
বিষয়ঃ কম্পিউটার অফিস এপ্লিকেশন-২(১৮২৩)
প্রথম অধ্যায় (তথ্য প্রযুক্তি ও এর প্রয়োগক্ষেত্র)
১। গ্লোবাল ভিলেজ কি?গ্লোবাল ভিলেজের উপাদান সমূহের নাম লিখ।
২। আইসিটি কি? আইসিটি এর সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
৩। ভার্চূয়্যাল রিয়েলিটির বর্ণনা দাও।
৪। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কী বুঝায়?
৫। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কি?
৬। ই-কমার্স কি? ই-কমার্সের সুবিধা ও অসুবিধা লিখ।
৭। অথরাইজেশন কি? অথরাইজেশনের স্তর কয়টি ও কিকি?
দ্বিতীয় অধ্যায় (কমিউনিকেশন বেসিকস)
৮। ডাটা কমিউনিকেশন কি? ডাটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি ও কীকী, বর্ণনা কর।
৯। ডাটা কমিউনিকেশনের বৈশিষ্ট্য সমূহ লিখ।
১০। ডাটা ট্রান্সমিশন মোড কি? ডাটা ট্রান্সমিশন মোডের চিত্রসহ বর্ণনা দাও।
১১। ফাইবার অপটিক্যাল ক্যাবল কি? এর সুবিধা লিখ।
১২। রেডিও ওয়েভ ও মাইক্রোওয়েভ এর মধ্যে পার্থক্য লিখ।
তৃতীয় অধ্যায় (কম্পিউটার নেটওয়ার্ক ফান্ডামেন্টালস)
১৩। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ লিখ।
১৪। কম্পিউটার নেটওয়ার্কের কাজ বা উদ্দেশ্য/সুবিধা লিখ।
১৫। ক্লায়েন্ট সার্ভার ও পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের পার্থক্য লিখ।
১৬। ল্যান কি? ল্যান ও ম্যান এর মধ্যে পার্থক্য লিখ।
১৭। নেটওয়ার্ক টপোলজি কি? টপোলজি কত প্রকার ও কিকি?
১৮। প্রটোকল কি? জনপ্রিয় কতগুলো প্রটোকলের নাম লিখ।
১৯। প্রটোকলের কাজ সমূহ লিখ।
চতুর্থ অধ্যায় ( নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটওয়ার্ক)
২০। মডেম কি? ডাটা প্রেরণে মডেমের ভ‚মিকা বর্ণনা কর।
২১। মডেম ব্যবহারের সুবিধা লিখ।
২২। সুইচ কি? সুইচের সুবিধা লিখ।
২৩। হাব কি? হাবের সুবিধা লিখ।
২৪। টেলিফোন কি? টেলিফোন কত প্রকার ও কিকি?
২৫। ইন্টারনেট কি? ইন্টারনেটের কম্পোনেন্টসগুলোর নাম লিখ।
২৬। সার্চ ইঞ্জিন কি? জনপ্রিয় কতগুলো সার্চ ইঞ্জিনের নাম লিখ।
পঞ্চম অধ্যায় (ওয়্যারলেস নেটওয়ার্ক)
২৭। ওয়্যারলেস নেটওয়ার্ক কি? ওয়্যারলেস নেটওয়ার্ক কত প্রকার ও কিকি?
২৮। ওয়্যারলেস কমিউনিকেশন কি? ওয়্যারলেস কমিউনিকেশন কত প্রকার ও কিকি?
২৯। ওয়্যারলেস নেটওয়ার্কের প্রয়োজনীয়তা/সুবিধা লিখ।
৩০। ওয়াই-ফাই কি? ওয়াই-ফাই এর সুবিধা লিখ।
৩১। ওয়াই-ম্যাক্স কি? ওয়াই-ম্যাক্স এর সুবিধা লিখ।
৩২। মোবাইল ইন্টারনেট কি? মোবাইল ইন্টারনেটের সুবিধা লিখ।
৩৩। মোবাইল ফোনের প্রজন্ম কি? এর প্রকারভেদ লিখ।
ষষ্ঠ অধ্যায় (প্রেজেন্টেশন সফটওয়্যার)
৩৪। প্রেজেন্টেশন কি? প্রেজেন্টেশনের গুরুত্ব বা সুবিধা লিখ।
৩৫। এমএস পাওয়ার পয়েন্টকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয় কেন?
৩৬। অ্যানিমেশন কি? অ্যানিমেশন কত প্রকার ও কিকি?
সপ্তম অধ্যায় (ডাটাবেজ সফটওয়্যার)
৩৭। ডাটাবেজ কি? ডাটাবেজের মৌলিক উপাদানগুলোর নাম লিখ।
৩৮। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো লেখ।
৩৯। ডিবিএমএস কি? উইগঝ কত প্রকার ও কিকি?
৪০। ডাটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য লিখ।
৪১। ডাটা টাইপ কি? ডাটা টাইপ কত প্রকার ও কিকি?
৪২। নরমাইলাইজেশন কি? নরমাইলাইজেশনের সুবিধা লিখ।
অষ্টম অধ্যায় (ওয়েব ডিজাইন পরিচিত ও এইচটিএমএল)
৪৩। ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইনের সুবিধা লিখ।
৪৪। ওয়েব সাইট কি? ওয়েব সাইট কাঠামোর কয়টি অংশ ও কিকি?
৪৫। এইচটিএমএল কি? এইচটিএমএল এর সুবিধা লিখ।
৪৬। এইচটিএমএল কি? এইচটিএমএল এর মৌলিক বিষয় কয়টি ও কিকি?
নবম অধ্যায় (আউটসোর্সিং ও ফ্রিল্যান্স মার্কেটপ্লেস)
৪৭। আউটসোর্সিং কি? আউটসোর্সিং এর সুবিধা সমূহ লিখ।
৪৮। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের বর্ণনা দাও?
৪৯। অনলাইনে আউটসোর্সিং এর কাজের ধরন/প্রকারভেদ লিখ।
৫০। ফ্রিল্যান্সিংয়ের বিবেচ্য বিষয় সমূহ কিকি?
৫১। ইন্টটারনেট প্রতারনা কি? ইন্টারনেটে কিকি প্রতারনা হতে পারে?
দশম অধ্যায় (সোস্যাল নেটওয়ার্ক)
৫২। ফেসবুক কি? সামাজিক যোগাযোগে ফেসবুকের ভ‚মিকা লিখ।
৫৩। টুইটার কি? বর্ণনা কর।
৫৪। স্কাইপি কি? বর্ণনা কর।
৫৫। ইয়াহু ম্যাসেঞ্জারের বর্ণনা দাও।

Address

Cumilla
Burichang

Alerts

Be the first to know and let us send you an email when Fazlur Rahman Memorial College Of Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share