01/01/2026
সূচীপাড়া ডিগ্রি কলেজে আজ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জনাব মো. মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সূচীপাড়া ডিগ্রি কলেজ; কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং একাদশ, দ্বাদশ ও ডিগ্রি শ্রেণির ছাত্র-ছাত্রীরা।
গভীর শ্রদ্ধা ও আবেগের মধ্য দিয়ে সবাই মহান আল্লাহর দরবারে তাঁর জন্য দোয়া করেন। আল্লাহ তায়ালা যেন তাঁর নেক আমল কবুল করেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।