Chandpur Government University College

Chandpur Government University College Chandpur Government College was recognized by the National University Public College

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বর্তমান ডিগ্রি (পাস)-৩য় বর্ষের ১ম ইনকোর্স সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
09/09/2026

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বর্তমান ডিগ্রি (পাস)-৩য় বর্ষের ১ম ইনকোর্স সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তি২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) ২য় বর্ষের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৯/২০২৬ খ...
03/09/2026

বিজ্ঞপ্তি

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) ২য় বর্ষের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৯/২০২৬ খ্রি. রোজ রবিবার থেকে নির্বাচনী পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদেরকে সময়সূচী অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ দেয়া হলো।

2025-2026 শিক্ষাবর্ষে অনার্স -১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি/সাধারণ গ্রেডে বৃত্তিপ্রা...
03/09/2026

2025-2026 শিক্ষাবর্ষে অনার্স -১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি/সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য জমা সংক্রান্ত বিজ্ঞপ্তি ও তথ্য ফরম।

বিজ্ঞপ্তি নং- ১৪৩

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনার্স-১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, এইচএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফলের ভিত্তিতে কুমিল্লা শিক্ষাবোর্ড/অন্য শিক্ষাবোর্ড কর্তৃক বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় যে সকল ছাত্র-ছাত্রী বৃত্তি পেয়েছে, তারা বৃত্তি সংক্রান্ত নির্ধারিত তথ্য ফরম কলেজ ওয়েবসাইট হতে সংগ্রহপূর্বক যথাযথভাবে পূরণ করে, বৃত্তির গেজেট এবং পূর্বের কলেজ হতে বৃত্তি পেয়েছ এ মর্মে প্রত্যয়নপত্রসহ নিম্নোক্ত তারিখে কলেজ অফিসে জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য যে, একাদশ, দ্বাদশ, অনার্স, ডিগ্রি (পাস), এবং মাস্টার্স শ্রেণিতে অধ্যয়নরত যে সকল শিক্ষার্থীরা বোর্ড বৃত্তি পেয়েছে, কিন্তু ভুল তথ্য জমা দেওয়ার কারণে একাউন্টে টাকা পৌছায় নি, তাদের পুনঃরায় তথ্য ফরম সংগ্রহ করে নতুন তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। তথ্য ফরম, বৃত্তির গেজেট এবং প্রত্যয়নপত্র জমা না দেওয়ার কারণে বৃত্তি সংক্রান্ত কোন জটিলতা সৃষ্টি হলে তার জন্য সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রী দায়ী থাকবে।

বিষয়টি অতিব জরুরি।

তথ্য ফরম, বৃত্তির গেজেট এবং প্রত্যয়নপত্র কলেজ অফিসে জমা দেওয়ার তারিখ: তারিখ: ১৭/০৯/২০২৬খ্রি. রোজ: বৃহস্পতিবার, সকাল ১০:০০টা হতে দুপুর ২:০০টা পর্যন্ত।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স কোর্সে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
01/09/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স কোর্সে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বর্তমান দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সেশন ফি পরিশোধ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
01/09/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বর্তমান দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সেশন ফি পরিশোধ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

Press Release 31-08-2026সংবাদ বিজ্ঞপ্তিরেকর্ড দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফলাফল প্রকা...
31/08/2026

Press Release 31-08-2026

সংবাদ বিজ্ঞপ্তি

রেকর্ড দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফলাফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এর আগে গত বছর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশে সময় লেগেছিল ৮৯ দিন।

সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় পাসের হার ৬৫.১০%। পরীক্ষার্থীরা বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে (https://result.nu.ac.bd/) ফলাফল দেখতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন দৃষ্টান্ত। শিক্ষার্থীদের সময় ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য। এই অর্জনের পেছনে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার (চতুর্থ বর্ষ) পরীক্ষা ৩০ এপ্রিল ২০২৬ শুরু হয়ে ১৫ জুন ২০২৬ শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পর মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনায় দ্রুততা ও দক্ষতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো। প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা প্রয়োজনে ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সংবাদ বিজ্ঞপ্তিজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের স্থগিত অনার্স ১ম বর্ষের পরীক্ষা ২২ সেপ্টেম্বর।
31/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের স্থগিত অনার্স ১ম বর্ষের পরীক্ষা ২২ সেপ্টেম্বর।

২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
31/08/2026

২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে আবেদন/ভর্তির বিজ্ঞপ্তি।
30/08/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে আবেদন/ভর্তির বিজ্ঞপ্তি।

২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স-১ম বর্ষ ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি।
19/08/2026

২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স-১ম বর্ষ ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি।

Address

Chandpur Government College Comilla Road (Old), Chandpur/
Chandpur
3600

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801730588873

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur Government University College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Chandpur Government University College:

Shortcuts

Share