08/10/2026
💻📚 অনার্স ১ম বর্ষ (২০২৪-২৫) আইসিটি ব্যবহারিক পরীক্ষা যেভাবে হবে
আইসিটি ব্যবহারিক পরীক্ষা মূলত ৩টি ধাপে অনুষ্ঠিত হবে।
🔹 ১ম ধাপ: লিখিত পরীক্ষা ✍️
প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট এবং মোট নম্বর ১৬।
📝 প্রশ্নপত্রে মোট ৭টি প্রশ্ন থাকবে। সেখান থেকে যেকোনো ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৮ নম্বর।
🔹 ২য় ধাপ: কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা 💻
লিখিত পরীক্ষার পর তোমাদের ল্যাবে নিয়ে যাওয়া হবে।
🖥️ প্রশ্নপত্রে উল্লেখিত ব্যবহারিক কাজগুলোর মধ্যে তোমরা যেটি সবচেয়ে ভালো পারো বা করতে স্বাচ্ছন্দ্যবোধ করো, সেটি দায়িত্বপ্রাপ্ত স্যারকে জানাবে। এরপর স্যার তোমাকে সেই কাজটি কম্পিউটারে করে দেখাতে বলবেন।
✅ কাজটি সম্পন্ন করে স্যারকে দেখাবে এবং তিনি সেই অনুযায়ী নম্বর প্রদান করবেন।
🔹 ৩য় ধাপ: ভাইভা (মৌখিক পরীক্ষা) 🎤
সবশেষে ভাইভা বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
📖 এ সময় তোমাদের ব্যবহারিক খাতা (রিপোর্ট বুক) জমা দিতে হবে।
❓ স্যাররা রিপোর্ট বুক দেখবেন এবং আইসিটি বিষয়ক কিছু ছোট ছোট প্রশ্ন করবেন। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ভিত্তিতে নম্বর দেওয়া হবে।
📊 নম্বর বণ্টন
📘 রিপোর্ট বুক — ৫ নম্বর
✍️ লিখিত পরীক্ষা — ১৬ নম্বর (৮×২)
🎤 ভাইভা — ৪ নম্বর
🎯 মোট নম্বর = ২৫
😄 নম্বর বণ্টনে ল্যাবের জন্য আলাদা নম্বর লেখা নেই দেখে আবার কেউ খুশিতে লাফ দিয়ো না!
💻 ল্যাব পরীক্ষা কিন্তু ব্যবহারিক পরীক্ষারই অংশ। তাই কম্পিউটারে কাজ করে দেখাতেই হবে। নম্বর বণ্টনে আলাদা করে "ল্যাব" লেখা না থাকলেও স্যাররা কিন্তু ল্যাবে তোমার কাজ দেখবেন। 😅
🤭 তাই "ল্যাবের নম্বর নাই, ল্যাবও নাই" — এমন চিন্তা মাথায় আনার দরকার নেই! আগে থেকেই একটু প্র্যাকটিস করে যেও।
❤️ আশা করি এখন সবাই বুঝতে পেরেছো আইসিটি ব্যবহারিক পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে। তাই অযথা দুশ্চিন্তা না করে রিপোর্ট বুক, ব্যবহারিক কাজ এবং ভাইভার প্রস্তুতি ভালোভাবে নাও।
Janata Mohabiddaloy