Chilmari Government College

Chilmari Government College Chilmari Government College Official Page. Chilmari Government College situated in Chilmari upazila the district of Kurigram. It established in 1985.

19/07/2019
জনসচেতনতামূলক পোস্ট.....!!বন্যা কবলিত এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে শয়ন কক্ষে অথবা ঘরের নির্দিষ্ট স্থানে...
19/07/2019

জনসচেতনতামূলক পোস্ট.....!!
বন্যা কবলিত এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে শয়ন কক্ষে অথবা ঘরের নির্দিষ্ট স্থানে লাল রঙের লাইফবয় সাবান টুকরা টুকরা করে ছিটিয়ে রাখুন চারপাশে। কারন, লাইফবয় সাবানে কার্বক্সালিক এসিড/কার্বনিল এসিড থাকায় সাপ কাছে আসতে পারেনা। অথবা কার্বলিক এসিডের ছিপি খুলে ঘরের কোনে রাখতে হবে। কার্বলিক সাবান অথবা কার্বলিক এসিড পাওয়া না গেলে সজিনার ডাল কেটে টুকরো টুকরো করে ঘরের চারদিকে ছড়িয়ে দিতে হবে। এতে ঘরে সাপ ঢুকবে না। অথবা লাল মরিচ পুড়িয়া দিন ঘরে সাপ থাকলে বেরিয়ে যাবে ।

https://www.prothomalo.com/bangladesh/article/1582745
10/03/2019

https://www.prothomalo.com/bangladesh/article/1582745

ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে কুড়িগ্রামের সদর, উলিপুর, রৌমারী ও নাগেশ্বরী উপজেলার পাঁচটি কেন্দ্রের ভোট গ্রহণ স....

13/01/2019

স্বামীর দা’য়ের কোপে নির্মমভাবে খুন হন চিলমারীর রুমা!

কুড়িগ্রামের চিলমারীর থানার আকন্দ পাড়ার রহিদুল হকের একমাত্র মেয়ে রুমা (১৯) গত বৃহস্পতিবার পাষন্ড স্বামীর দা’য়ের কোপে নির্মমভাবে খুন হয়েছে। এ বিষয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর: ০১ তারিখ: ০৪/০১/২০১৯। এজাহার সূত্রে জানা যায়, ২ বছর পূর্বে উলিপুর উপজেলার নারিকেল বাড়ী পূর্ব ছড়ার পাড় গ্রামের মৃত চান্দ উল্যা হাজীর ছেলে আ. ছালাম (৩০) এর সহিত বিবাহ হয় রুমার। আ. ছালাম বিবাহের পূর্বে তার ভাবীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েছিল বলে পারিবারিকভাবে বিষয়টি তার এলাকাতে জানাজানি হয়। তড়িঘরি করে রুমার সাথে বিবাহে আবদ্ধ করেন আ. ছালামের পরিবার। বিবাহের পরও ছালামের পরকিয়া চলতে থাকলে রুমা বিষয়টি জানতে পারায় প্রতিনিয়তই রুমার উপর পাশবিক অত্যাচার শুরু করে তার রুমার স্বামী । এ অবস্থায় ঘর সংসার চলাকালিন রুমা অন্তঃসত্তা হলে ১ বছর পর একটি কন্যা সন্তানের জন্ম হয়।
জানা যায়, গত ০২ জানুয়ারি সকাল অনুমান ১০ টায় ছালাম রুমার উপর নির্যাতনের একপর্যায়ে লোহার দা’য়ের উল্টো দিক দিয়ে ঘাড়ে স্বজোড়ে আঘাত করে এবং লাঠি দিয়ে পেটে আঘাত করায় রুমা মারাত্মকভাবে আহত হয়। এ সময় মৃত্যু যন্ত্রনায় রুমা মাটিতে গড়াগড়ি করতে থাকলে স্থানীয় কোন ব্যক্তির মাধ্যমে পার্শ্ববাড়ি রুমার খালা বিলকিস বেগম তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। ঐ দিনেই ছালাম তার পরিবারের লোকজনসহ পরিকল্পিতভাবে রুমাকে চিকিৎসার নামে তার খালার বাড়ি থেকে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে এবং আবারো তার উপর নির্যাতন চালায়।
রুমার অবস্থার চরম অবনতি হলেও তারা চিকিৎসার ব্যবস্থা না করে বাড়িতেই রেখে দেয়। অপর দিকে বিলকিসের মাধ্যমে রুমার মা খবর পেয়ে রুমার বাড়িতে আসলে রুমাকে মারাত্মক অসুস্থ অবস্থায় দেখে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উলিপুর হাসপাতালে নিয়ে আসলে রুমার অবস্থার অবনতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ০৩/০১/২০১৮ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় রুমার অবস্থার চরম অবনতি হলে ঐ দিনই রাত ৮.২০টায় মৃত্যু হয়। গত শনিবার রাতে পোস্ট মর্টেম শেষে চিলমারী আকন্দপাড়ায় রুমার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পাষন্ড আ. ছালাম ও তার সহযোগিদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন মৃত্যের আত্মীয়স্বজন ও এলাকাবাসী। উলিপুর থানা পুলিশ ঘাতকসহ কাউকেই এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।

29/07/2018

***শিক্ষার মূল উদ্দেশ্য চাকরি নয়,
নিজের জ্ঞানশক্তিকে সমৃদ্ধকরণ,
চাকরি শিক্ষার ফল স্বরূপ মাত্র***

07/02/2018

★★আমাদের আসন্ন কর্মসূচীসমূহ★★★

★ছাত্র/ছাত্রী নির্বাচন পরীক্ষা (লিখিত)ঃ-
০৯.০২.১৮ (শুক্রবারঃ সকাল-১০.০০)
কেন্দ্র-চিলমারী ডিগ্রী কলেজ
ফলাফল-পরীক্ষার দিন সন্ধ্যা-০৭.০০

★ বার্ষিক শিক্ষা সফর-১০.০২.১৮
(শনিবার-সকালঃ ০৭.০০)
(লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ ও সংগঠণের সদস্যবৃন্দ শিক্ষা সফরে অংশগ্রহণের সুযোগ পাবে)

★মৌখিক পরীক্ষা-১১.০২.১৮
( রবিবার: সকাল-১০.০০)
কেন্দ্রঃ সংগঠণটির অফিস কক্ষ
(শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে)

ধন্যবাদ।

12/01/2018

"মেধাবী কল্যাণ সংস্থা" ২০১৮ ইং সনের '৭ম ব্যাচে' সুবিধাভোগি শিক্ষার্থী অন্তর্ভূক্তির জন্য দরখাস্ত আহবান করছে-
শিক্ষা প্রোগ্রামে আমাদের সেবাসমূহ:-
১. হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে মাসিক শিক্ষা-বৃত্তি প্রদান;
২. দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় শিক্ষা-উপকরণ সরবরাহ;
৩. বার্ষিক শিক্ষা-সফর ও বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থার মাধ্যমে মানষিক বিকাশ ও প্রফুল্লতা ধরে রাখতে সহায়তাকরণ;
৫. শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে খেলা-ধুলাসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহ ও সহায়তা প্রদান;
৪.নিয়মিত তদারকির মাধ্যমে লেখা-পড়ার মানোন্নয়নে সহায়তাকরণ;
৫. ব্যাপক উৎসাহের মাধ্যমে ভাল শিক্ষার্থী হওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শবান মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা;
আবেদনের নিয়মাবলী:-
১. অফিস হতে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহের মাধ্যমে ৪র্থ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা আবেদন করতে পারবে;
২. ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীদের পিএসসি এবং ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষায় নূন্যতম গ্রেড পয়েন্ট ৪.০০ থাকতে হবে। তবে প্রতিবন্ধী ও এতিম শিক্ষার্থীদের ক্ষেত্রে গ্রেড পয়েন্ট শিথিলযোগ্য। (যা জনপ্রতিনিধিকর্তৃক প্রমাণিত হতে হবে)
৩. সকল শিক্ষার্থীর ক্ষেত্রে ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি এবং ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বশেষ পাবলিক পরীক্ষার সনদ/নম্বরপত্র প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়তিপূর্বক সংযুক্ত করতে হবে;
৪. শুধুমাত্র কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে, তবে চিলমারী উপজেলার প্রার্থীরাই অগ্রাধিকার পাবে।
যারা সুবিধাভোগি হিসেবে নির্বাচিত হবে:-
★ হত দরিদ্র এবং মেধাযাচাই পরীক্ষায় কাঙ্খিত নম্বর অর্জনকারী প্রার্থীরাই সুবিধাভোগি হিসেবে অন্তর্ভূক্তির সুযোগ পাবে। (যাদের অভিভাবক পেশায়-দিনমজুর, ক্ষুদ্র মুদি দোকানী, রিক্সা/ভ্যান/ঠেলা/নছিমন/টমটম চালক, গার্মেন্টস কর্মী, ৪র্থ শ্রেণির সরকারী/বেসরকারী কর্মচারী, জেলে, তাঁতী, মাঝি বা এর সমপর্যায় পেশাজীবীদের সন্তানদেরকে আবদনের জন্য উৎসাহিত করা হচ্ছে।)
★★আবেদন ফরম সংগ্রহ ও জমাদানের সময়সীমা:-
১১/০১/১৮ - ২৫/০১/১৮ ইং পর্যন্ত
(শুক্রবারসহ প্রতিদিন : সকাল-৯.০০
থেকে বিকাল-৫.০০ পর্যন্ত)
ফর্ম প্রাপ্তিস্থান: অফিস কক্ষ, রমনা বাজার, চিলমারী,কুড়িগ্রাম।
যোগাযোগ:-
০১৯১৫-১৩২৬৪৯
০১৭৫১-৪৩৮৩৫৩
০১৭১৭-৫৬২২৮১
-----------------------
ধন্যবাদ।

23/12/2017

ফরম ফিল আপে অতিরিক্ত ফী আদায়ে বড় রকমের চাপের মুখে পড়েছে অবিভাবকেরা।

23/12/2017

আল্লাহর আদেশ পালনের জন্য → নামায
আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য → নামায
আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য → নামায
আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য → নামায
আল্লাহর দিন কায়েমের জন্য → নামায
আল্লাহর হক আদায়ের জন্য →নামায
গুনাহ থেকে বাঁচার জন্য → নামায
কবরের আজাব থেকে বাঁচার জন্য → নামায
শয়তানের হাত থেকে বাঁচার জন্য → নামায
ঈমানদার হতে হলে নামায→ নামায
সব কিছুর আগে → নামায
হে আল্লাহ আমাদের কে পাঁচ ওয়াক্ত নামায সঠিক
ভাবে পড়ার তৌফিক দান করুন, আমিন,,,,,

Address

Chilmari, Kurigram
Chilmari
5630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chilmari Government College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share