FGTSC Feni Government Technical School & College -FGTSC

Salauddin More, Feni. Phone: 0331-63071

Email: [email protected]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্‌রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরী শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১১৯টি। তিনটি স্তরে পাঠদান কার্যক্রম পরিচালিত হয় যথা-সার্টিফিকেট, ডিপ্লোমা ও ডিগ্রী স্তর। সার্টিফিকেট পর্যায়ে রয়েছে ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজ। উক্ত ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের মধ্যে ফেনী টেকনিক্যাল স্কুল ও কলেজ ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।

নোটিশ!!!এতদ্দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ ...
28/04/2026

নোটিশ!!!

এতদ্দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে notunkurisports.gov.bd লিংকটিতে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করার জন্য বলা হলো। যে সকল শিক্ষার্থী উক্ত লিংকটিতে রেজিষ্ট্রেশন করতে পারবে না তাদেরকে ইমরান খান স্যারের সাথে দেখা করে আগামীকালকের মধ্যে রেজিষ্ট্রেশন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশক্রমে

প্রকৌশলী মুমিনুল হক ভূঁইয়া
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
ফেনী।

23/04/2026
23/04/2026

সুপ্রিয় FGTSCIAN,

সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। বহুল প্রতিক্ষার পর আমরা রিইউনিয়ন প্রোগ্রাম সম্পূর্ণ করতে স্বার্থক হয়েছি। অবশ্য এখানে প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম বিনিময়ে সফলতা এসেছিলো। বিশেষ করে প্রিন্সিপাল স্যার সহ স্যারের সহযোগী শিক্ষক এবং স্টাফ সকলের অবদান অমায়িক।প্রাক্তন এবং নতুন শিক্ষার্থীদের দিনরাত অক্লান্ত পরিশ্রম করে টোটাল ম্যানেজমেন্ট যেভাবে গুছিয়েছে তার কথা বলে শেষ করা যাবেনা।

রিইউনিয়ন প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হলো। পরিশেষে জানাই সকলের প্রতি রইলো দোয়া, কৃতজ্ঞতা এবং নিরন্তর ভালোবাসা।

সারাদেশের সকল এসএসসি পরিক্ষার্থীর জন্য রইলো দোয়া। আল্লাহ সকলকে সুন্দর একটি ফলাফল উপহার দিক এই প্রার্থনা করি।

আমাদের রিইউনিয়ন এর ভিডিওগুলো এই পেইজ এ পেয়ে যাবেন।https://www.facebook.com/share/1CHk1UDTuM/

ধন্যবাদ সবাইকে
FGTSCIAN ❤️

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা জেলা পর্যায়ে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দুটি গ্রুপ অং...
20/04/2026

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা জেলা পর্যায়ে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দুটি গ্রুপ অংশ গ্রহন করে বিষেশ গ্রুপ ও জুনিয়র গ্রুপ জুনিয়র গ্রুপ স্মার্ট গার্ডেনিং উপস্থাপন করে দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ ইয়াসিন সরোয়ার, এম. এ মাজিদ ও সাইমুম শাহরিয়ার।
বিশেষ গ্রুপে আমাদের উদ্ভাবিত রোবট “ডক্টর রোবো” দ্বিতীয় স্থান অর্জন করেছে যা আমাদের জন্য গর্বের এক অনন্য অর্জন।
“ডক্টর রোবো” একটি উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর রোবট, যা চিকিৎসাধীন রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করতে সক্ষম। এর মাধ্যমে চিকিৎসা সেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করা হয়েছে।
এই প্রজেক্টটি সফলভাবে উপস্থাপন করেছে একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী সামিয়া তানজিন এবং দ্বাদশ শ্রেণির প্রতিভাবান শিক্ষার্থী জিল্লুর রহমান। তাদের আত্মবিশ্বাসী উপস্থাপনা, পরিশ্রম ও নিষ্ঠা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।

এই অর্জনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন এবং তাদের দিকনির্দেশনা প্রদানকারী সম্মানিত শিক্ষক মোঃ হাফিজুর রহমান স্যার,বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর (আরএসি) কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাবে এই প্রত্যাশা রইল।

নোটিশ!!!
20/04/2026

নোটিশ!!!

14/04/2026

নোটিশ!!!

এতদ্দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য আগামীকাল ৬ষ্ঠ শ্রেণির শ্রেণি পরীক্ষা স্থগিত করা হলো। ৭ম-১০ম শ্রেণির শ্রেণি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য আগামীকাল সকাল ৮টা থেকে ৬ষ্ঠ -১০ম শ্রেণির শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে।

নির্দেশক্রমে

মুমিনুল হক ভূঁইয়া
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
ফেনী।

14/04/2026

নোটিশ!!!

এতদ্দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জানুয়ারি -জুন ২০২৬ ইং এর উপবৃত্তি সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সকল ছাত্র-ছাত্রীকে নিম্নে উল্লেখিত কাগজ সহ উপবৃত্তির ফরম নির্ভুল ভাবে পূরণ করে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষক এবং ৯ম-১২শ শ্রেণির শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ট্রেডে আগামী ১৯-০৪-২০২৬ ইং তারিখের মধ্যে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বি.দ্রঃ যে সকল শিক্ষার্থী ব্যাংক একাউন্ট খোলার জন্য ইতোমধ্যে কাগজ জমা দিয়ে ছিলে তাদের ব্যাংক একাউন্ট খোলা হয়েছে। ব্যাংক একাউন্ট খোলা শিক্ষার্থীদের ব্যাংক একাউন্ট নম্বর সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষক ও ট্রেড থেকে সংগ্রহ করে উপবৃত্তি ফরমে নির্ভুল ভাবে পূরণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

প্রয়োজনীয় কাগজঃ

১. আবেদনকারী শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধ ফটোকপি।(বাংলা ও ইংরেজি)
২. পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৩. পিতা/মাতার আয়ের সনদের ফটোকপি।

নির্দেশক্রমে

মুমিনুল হক ভূঁইয়া
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
ফেনী।

05/04/2026

Reunion 10th April 2026.
FGTSC.
Feni Government Technical School & College
Back to our roots, back to our memories .
📷🎥 Mi

Address

Salahuddin Road, Feni Sadar, Feni
Chittagong Division
3900

Alerts

Be the first to know and let us send you an email when FGTSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to FGTSC:

Share