12/05/2026
।। আলহামদুলিল্লাহ, ১ম সাময়িক পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ।।
আজ দারুত তাওহীদ আল-ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার প্রথম দিন অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুন্দর শৃঙ্খলা আমাদের মুগ্ধ করেছে। সঠিক সময়ে শিক্ষার্থীদের মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য আমরা সম্মানিত অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আগামীকালকের পরীক্ষার জন্য কিছু জরুরি কথা:
আজকের পরীক্ষা যেমনই হোক, তা নিয়ে আর চিন্তা না করে পরবর্তী বিষয়ের জন্য পূর্ণ প্রস্তুতি নাও।
আজ রাতে পর্যাপ্ত বিশ্রাম নাও এবং আগামীকালের বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভিশন দাও।
প্রবেশপত্র ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ গুছিয়ে রাখতে ভুলো না।
আল্লাহর রহমতে তোমাদের বাকি পরীক্ষাগুলোও যেন অনেক ভালো হয়, সেই দোয়া ও শুভকামনা রইল।
শুভেচ্ছান্তে,
মাদ্রাসা কর্তৃপক্ষ
দারুত-তাওহীদ আল-ইসলামিয়া দাখিল মাদ্রাসা।