আল জামিয়াতুল ইসলামীয়া বাইতুল করিম

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • আল জামিয়াতুল ইসলামীয়া বাইতুল করিম

আল জামিয়াতুল ইসলামীয়া বাইতুল করিম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল জামিয়াতুল ইসলামীয়া বাইতুল করিম, College & University, রোড ৩, ব্লক বি, হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম।, Chittagong.

انا لله وانا اليه راجعونআল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম এর পরিচালনা কমিটির সাবেক অন্যতম সদস্য , সাবেক সিভিল সার্জন, ...
29/05/2021

انا لله وانا اليه راجعون

আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম এর পরিচালনা কমিটির সাবেক অন্যতম সদস্য , সাবেক সিভিল সার্জন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব ডাক্তার ফরিদ আহমাদ খান আজ বেলা ১১টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
জামিয়ার সকল ছাত্র শিক্ষকদের পক্ষ থেকে দোয়া করছি আল্লাহ তা'আলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করে। এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি, এবং দোয়া করছি আল্লাহ তা'আলা যেন তার পরিবারকে সবরে জামিল দান করে।

বি.দ্র. মরহুমের জানাযার নামাজের সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আগামী ২২/মে ২১ ইং হইতে জামিয়ার দাওরায়ে হাদিস থেকে শিশু শ্রেণী পর্যন্ত সকল বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।ব...
17/05/2021

আগামী ২২/মে ২১ ইং হইতে জামিয়ার দাওরায়ে হাদিস থেকে শিশু শ্রেণী পর্যন্ত সকল বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

বি.দ্র: হেফজ নাজেরা এবং কেরাতুল কোরআন (এতিমখানা) স্বাস্থ্যবিধি মেনে আবাসিক ব্যবস্থা আছে।

আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম এর পক্ষ থেকে জামিয়ার সকল শুভাকাঙ্খীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।বি.দ্র.জা...
13/05/2021

আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম এর পক্ষ থেকে জামিয়ার সকল শুভাকাঙ্খীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

বি.দ্র.
জামিয়ার জামে মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7.30 ঘটিকায়, ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহহালিশহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ...
11/05/2021

আলহামদুলিল্লাহ
হালিশহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

নিচে জামিয়ার কেরাতুল কোরআন বিভাগের ফলাফল দেওয়া হল।

বি.দ্র. কিতাব বিভাগের ফলাফল রাতেই আপলোড করা হবে ইনশাল্লাহ।

১৯ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ৬ মে ২০২১ ইং ২৩ রমজান ১৪৪২ হিজরি। রোজঃ বৃহস্পতিবার, সময়ঃ বিকাল ৩ টা।ফলাফল প্রক...
05/05/2021

১৯ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ৬ মে ২০২১ ইং ২৩ রমজান ১৪৪২ হিজরি। রোজঃ বৃহস্পতিবার, সময়ঃ বিকাল ৩ টা।

ফলাফল প্রকাশ বোর্ডের এই অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হবে।
https://m.facebook.com/story.php?story_fbid=591657495561903&id=100041529732914

একনজরে: আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম।বি-ব্লক,রোড নং-৩, হালিশহর হাউজিং এস্টেট, হালিশহর চট্টগ্রাম।                 ...
01/05/2021

একনজরে: আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম।
বি-ব্লক,রোড নং-৩, হালিশহর হাউজিং এস্টেট, হালিশহর চট্টগ্রাম।
প্রধান পৃষ্ঠপোষক
হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই)

নির্বাহী পরিচালক
আল্লামা হাফেজ মাওলানা মুফতি ফরিদ আহমদ আনসারী।

#জামিয়ার মূলনীতি
তাওহীদে খালেস
ইত্তেবায়ে রাসূল (সা:)
তায়াল্লুক মায়াল্লাহ
ই'লায়ে কালিমাতুল্লাহ্।

#জামিয়ার উদ্দেশ্য
আদর্শ শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে আদর্শ মানুষ গড়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।

#জামিয়ার লক্ষ্য
আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে রাসুল (সা:) এর আদর্শে খোলাফায়ে রাশেদার নমুনায় সর্বক্ষেত্রে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারের মাধ্যমে মানব জীবনের সর্বস্তর হইযতে অপশক্তি, অপসংস্কৃতি ও কু-শিক্ষার মূলোৎপাটন করার লক্ষ্যে সহজ-সরল, আধুনিক ও গণমুখী ইসলামী শিক্ষার বাস্তবায়ন।

#জামিয়ার শিক্ষা ব্যবস্থা:-কেরাতুল কুরআন বিভাগ:
উক্ত বিভাগে কিন্ডার গার্ডেনের ন্যায় শিশু ও ছোট ছাত্রদেরকে কায়দা হইতে শুরু করিয়া কোরআন শরীফ, আদইয়ায়ে মাসনুনাহ,চল্লিশ হাদিস, অজু গোসল, নামাজ, জুমার খুতবা ও জানাজার নামাজসহ সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা প্রাথমিক স্তরে ৬ বৎসরে বাংলা, অংক ও ইংরেজিসহ শিক্ষা দেয়া হয়।

#কিতাব বিভাগ:
সুদক্ষ শিক্ষকমন্ডলীর দ্বারা উক্ত বিভাগের মাধ্যমিক স্তরের দ্বোয়াজ দাহুম (তৃতীয় শ্রেণি) হইতে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত কওমী মাদ্রাসার সিলেবাসে, বাংলা, অংক ইংরেজি সহকারে শিক্ষা দেয়া হয় ।

#হেফজ বিভাগ:
উক্ত বিভাগের অভিজ্ঞ আন্তর্জাতিক মানের কারী হাফেজ দ্বারা কোরআন মাজিদ হেফজ করানো হয়।

#নাজেরা বিভাগ: সুদক্ষ ক্বারী সাহেবান দ্বারা সহিহ শুদ্ধ ভাবে কুরআন মাজীদ শিক্ষা দেয়া হয়।

#এতিমখানা: এতিম, গরিব, অসহায় ও মেধাবী ছাত্রদের থাকা, খাওয়া, জামা কাপড়, বই খাতা, কলম ও চিকিৎসাসহ সকল প্রকার খরচ লিল্লাহ তহবিল হতে বহন করা হয়। উল্লেখ্য যে, মক্তব বয়স্ক কোরআন শিক্ষা কোর্স চালু আছে।

#কম্পিউটার প্রশিক্ষণ বিভাগ: তথ্য ও প্রযুক্তিতে মাদ্রাসাছাত্রদের দক্ষতা অর্জনের লক্ষ্যে এ বিভাগ।

#আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম ও এতিমখানা এর
পক্ষ হতে দানশীল মুসলমান ভাই-বোনদের কাছে
#আকুল আবেদন
বেরাদারানে ইসলাম, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্ ।
#আপনাদের সুপরিচিত বহুমুখী এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩৮ বছর যাবত দিল দরদি মুসলমান দানশীল ব্যক্তিদের সহযোগিতায় আল্লাহর অশেষ মেহেরবানীতে সুযোগ্য শিক্ষকমন্ডলী দ্বারা ইলমে দ্বীনের খেদমত করে আসছে। বর্তমানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অধীনে কিন্ডার গার্টেনের ন্যায় কেরাতুল কোরআন বিভাগ,(আম শাখা বাংলা বিভাগ) হিফজুল কোরআন বিভাগ, কিতাব বিভাগ, নাজারা বিভাগ, বয়স্ক কোরআন শিক্ষা কোর্স,মক্তব ও এতিমখানা সহ প্রায় ছয় শতাধিক ছাত অধ্যায়নরত আছে।
মাদ্রাসার লিল্লাহ ফান্ড হতে এতিম,গরীব,অসহায় ও মেধাবী ছাত্রদের সকল প্রকার খরচ বহন করা হয়।
অতএব, আপনার এককালীন দান, সদকা,ফিতরা,মান্নত, কাফফারা, রাকাত,কুরবানীর চামড়া অত্র প্রতিষ্ঠানের দান করে অসহায় এতিম, গরীব ছাত্রদের শিক্ষাদানে আপনার সহযোগিতার হাত প্রসারিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

#জামিয়ার পরিকল্পনা
অত্র দ্বীনি প্রতিষ্ঠান ছাত্র সংখ্যা বৃদ্ধির কারণে ছাত্রাবাসের জায়গা সংকুলান না হওয়াতে আল্লাহ তাআলার উপর কোন ভরসা করে ২০০৯ সালে (১৯০*২৪ ফুড বিশিষ্ট) ৬ তলা ভবনের কাজ শুরু করা হয়েছিল। বর্তমানে ৫ম তলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে এবং ছাত্র সংখ্যা দিন দিন বৃদ্ধি হওয়ায় ছাত্রাবাসের সংকট দেখা দেওয়ায় ৬ষ্ট কলার নির্মাণ কাজ শুরু করা হয়েছে। আর যেভাবে দিন দিন মসজিদে মুসল্লী বাড়ছে তাতে তৃতীয় তলায় সংকুলান হচ্ছে না। তাই মসজিদের চতুর্থ তলার নির্মাণ শুরু করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। দিল দরদি মুসলিম ভাই-বোনদের খেদমতে আরজ।অত্র মসজিদ-মাদ্রাসায় মুক্তহস্তে দান করে অসীম স্বভাবের ভাগী হোন ।
আল্লাহ আপনাদের দান কবুল করুন (আমীন)

#উল্লেখ্য
(০১ জানুয়ারি ২০২০ইং হইতে ৩১ ডিসেম্বর ২০২০ ইং পর্যন্ত।
জামিয়ার সর্বমোট আয় =১,১৫,৮৮,৩৯৯ /- টাকা মাত্র।

জামিয়ার সর্ব মোট ব্যয় =১,১৪,৯৯,৩৮৭ টাকা মাত্র।)

#আপনার সাধ্য অনুযায়ী জামিয়ায় সর্বাত্মক সহযোগিতার আশা রাখি

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা)এর ফাতওয়া:এ বছর জনপ্রতি সর্বনিম্ন সদকায়ে ফিতর ৭৫/- টাকা ...
27/04/2021

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা)এর ফাতওয়া:
এ বছর জনপ্রতি সর্বনিম্ন সদকায়ে ফিতর ৭৫/- টাকা এবং সর্বোচ্চ ২,২০০/= টাকা।

দোয়া চাইআল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম হালিশহর এর পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি চ...
14/04/2021

দোয়া চাই
আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম হালিশহর এর পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক, জনাব আলহাজ্ব আল মোহাম্মদ হেলাল সাহেব করোনা পজিটিভ তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর কেন্দ্রীয় পরীক্ষা ২০২১  চলছে,চিত্র, আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম হালিশহর, চট্টগ্র...
18/03/2021

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর কেন্দ্রীয় পরীক্ষা ২০২১ চলছে,
চিত্র, আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম হালিশহর, চট্টগ্রাম।

17/03/2021

ইনশাআল্লাহ

আগামীকাল থেকে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষায় যে সমস্ত ছাত্ররা অংশগ্রহণ করবে তাদের প্রতি রইল আন্তরিক শুভকামনা।

আলহামদুলিল্লাহগোল্ডেন ইস্পাত নিবেদিত 'সময়ের সেরা হাফেজ'। #চ্যানেল 24 এর জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড...
16/03/2021

আলহামদুলিল্লাহ

গোল্ডেন ইস্পাত নিবেদিত 'সময়ের সেরা হাফেজ'।
#চ্যানেল 24 এর
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ডে ১৩০জনের মধ্যে সেরা২০জনের একজন উত্তির্ণ হয়েছে
#আল জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম মাদ্রাসার হিফজুলয কুরআন বিভাগের ছাত্র
হাফেজ মোঃ আরাফাত হোসাইন

ইনশাআল্লাহ
চ্যানেল 24 এর পর্দায় প্রতিদিন রমজানে বিকাল ৪:৩০-৫:৩০ এ দেখবেন ।

চরমোনাই জামিয়া রশীদিয়া ইসলামিয়া আহছানাবাদ কওমিয়া শাখার 2020-21 ঈ: শিক্ষা বর্ষের খতমে বুখারী ও দোয়া অনুষ্ঠানে বুখারী...
16/03/2021

চরমোনাই জামিয়া রশীদিয়া ইসলামিয়া আহছানাবাদ কওমিয়া শাখার 2020-21 ঈ: শিক্ষা বর্ষের খতমে বুখারী ও দোয়া অনুষ্ঠানে বুখারী শরীফের শেষ দরস দিচ্ছেন হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম কাসেমী শায়খে চরমোনাই

Address

রোড ৩, ব্লক বি, হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম।
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল জামিয়াতুল ইসলামীয়া বাইতুল করিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share