আল-জামিয়াতুল ইসলামীয়া মদিনাতুল উলুম

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • আল-জামিয়াতুল ইসলামীয়া মদিনাতুল উলুম

আল-জামিয়াতুল ইসলামীয়া মদিনাতুল উলুম প্রতিষ্ঠাতা পরিচালক,
হযরত মাওলানা খবিরুল ইসলাম কাসেমী (দা.বা.) স্থাপিত ১৯৯৯
যোগাযোগ: 01815-930282 , 01812-138800

কুরবানির ত্যাগের শিক্ষা বুকে ধারণ করে,ছাত্র-শিক্ষকের ভালোবাসা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টায় পরিচালিত হচ্ছে যৌথ চামড়া সংগ্র...
28/05/2026

কুরবানির ত্যাগের শিক্ষা বুকে ধারণ করে,
ছাত্র-শিক্ষকের ভালোবাসা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টায় পরিচালিত হচ্ছে যৌথ চামড়া সংগ্রহ কার্যক্রম। 🤝

দ্বীনের খেদমত, মানবতার কল্যাণ এবং মাদরাসার উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করে যাচ্ছে প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই সুন্দর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ আমাদের শিক্ষা দেয়—
একতা থাকলে যেকোনো কল্যাণকর কাজ আরও সুন্দর ও সফলভাবে সম্পন্ন করা সম্ভব।

আল্লাহ তাআলা আমাদের এই খেদমতকে কবুল করুন এবং সকলের শ্রম ও নিয়তকে উত্তম প্রতিদান দান করুন। 🤲

#কুরবানী_২০২৬
#চামড়া_সংগ্রহ
#ছাত্র_শিক্ষক_ঐক্য
#দ্বীনি_খেদমত

আপনার কোরবানি হোক অসহায়, গরিব ও এতিম ছাত্রদের মুখে এক টুকরো হাসির কারণ। এই কোরবানিতে অংশ নিন মানবতার কল্যাণে, পাশে দাঁড়া...
20/05/2026

আপনার কোরবানি হোক অসহায়, গরিব ও এতিম ছাত্রদের মুখে এক টুকরো হাসির কারণ।
এই কোরবানিতে অংশ নিন মানবতার কল্যাণে, পাশে দাঁড়ান দ্বীনি শিক্ষায় নিয়োজিত এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে।
আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি এতিম শিশুর ঈদের আনন্দ,
আমাদের কোরবানির প্যাকেজসমূহঃ
🟩 ১টি গরু — ৯০,০০০ টাকা
🟩 ১টি ছাগল — ১৫,০০০ টাকা

📍 ঠিকানাঃ পূর্ব মুরাদপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
📞 যোগাযোগ ও বিকাশঃ ০১৮১৫-৯৩০২৮২

আসুন, কোরবানির আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই।
আপনার কোরবানি হোক মানবতার সেবায় এক মহৎ দৃষ্টান্ত।

#কোরবানি
#এতিমদের_পাশে
#মাদ্রাসা_সহযোগিতা

ামিয়াতুল_ইসলামিয়া_মদিনাতুল_উলুম

সন্তানের হাতে তুলে দিন দ্বীনের নূর, গড়ে তুলুন আলোকিত মানুষ। ✨আসসালামু আলাইকুম।আপনার সন্তানকে সুন্নাহর ছায়ায় এবং আদর্শ নৈ...
01/04/2026

সন্তানের হাতে তুলে দিন দ্বীনের নূর, গড়ে তুলুন আলোকিত মানুষ। ✨

আসসালামু আলাইকুম।
আপনার সন্তানকে সুন্নাহর ছায়ায় এবং আদর্শ নৈতিকতায় গড়ে তুলতে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ
আল-জামিয়াতুল ইসলামীয়া মদিনাতুল উলুম-এ ভর্তি কার্যক্রম চলছে। 📖

🌿 আমাদের বিশেষত্ব:
✅ কোরআন-হাদিসের গভীর জ্ঞান ও আধুনিক শিক্ষার সমন্বয়।
✅ আরবি ও ইংরেজি ভাষায় কথা বলার বিশেষ প্রশিক্ষণ।
✅ হাটহাজারী মাদরাসায় সরাসরি উচ্চশিক্ষার সুযোগ (মুলহাক)।
✅ সুন্দর আখলাক ও আমল গঠনের এক পবিত্র পরিবেশ।
📅 ভর্তি শুরু: ৮ই শাওয়াল থেকে।

📍 ঠিকানা: পূর্ব মুরাদপুর (দোয়াজী পাড়া), সীতাকুণ্ড, চট্টগ্রাম।
📞 যোগাযোগ:
০১৮১৪-৯৪৩৪৩৭, ০১৮৬৫-২২২৬২৫, ০১৬১০-৬০০৯৪৯।
পরিচালক: হযরত মাওঃ খবিরুল ইসলাম কাসেমী।

আপনার সন্তানের সুন্দর আগামীর জন্য আজই যোগাযোগ করুন। ইসলামের আলোয় আলোকিত হোক প্রতিটি ঘর। 🕌

আলহামদুলিল্লাহ নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কর্তৃক আয়োজিত তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষা-২০২৫ আল-জামিয়া...
25/12/2025

আলহামদুলিল্লাহ নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কর্তৃক আয়োজিত তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষা-২০২৫ আল-জামিয়াতুল ইসলামীয়া মদিনাতুল উলুম নুরানী কিন্ডারগার্টেন এর পাশের হার ১০০%
জিপিএ ২০জন। ❤️🤲❤️

আগামী ০৮ ডিসেম্বর ২০২৫ইং রোজ সোমবার অত্র জামিয়ার ২৬তম বার্ষিক মাহফিল ও ইসলাহী জোড়। এতে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য ওলামা ম...
14/11/2025

আগামী ০৮ ডিসেম্বর ২০২৫ইং রোজ সোমবার অত্র জামিয়ার ২৬তম বার্ষিক মাহফিল ও ইসলাহী জোড়।
এতে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য ওলামা মশায়েখগণ।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

19/10/2025

শিক্ষকের সাথে অভিভাবকদের ব্যবহার: সন্তানের ভবিষ্যতের ভিত্তি! 🤝

শিক্ষক হলেন আপনার সন্তানের দ্বিতীয় অভিভাবক, যিনি তার জ্ঞান ও নৈতিকতার ভিত্তি তৈরি করেন। শিক্ষকের প্রতি আমাদের আচরণ ও ব্যবহার কেমন হবে, তা সন্তানের মনে গভীর প্রভাব ফেলে।
আসুন, সন্তানের কল্যাণের জন্য শিক্ষকের সাথে অভিভাবক হিসেবে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, তা জেনে নিই:

১. শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন:
শিক্ষক যে প্রতিষ্ঠানেই থাকুন না কেন, তিনি আপনার সন্তানের শিক্ষার জন্য সময় দিচ্ছেন। সব সময় তাঁর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন। মনে রাখবেন, আপনার সন্তানও আপনার আচরণ থেকে শিখছে। আপনি শিক্ষককে সম্মান দেখালে, সন্তানও তাঁকে সম্মান করতে শিখবে।

২. গঠনমূলক সম্পর্ক রাখুন:
শুধুমাত্র প্রয়োজন হলেই নয়, সন্তানের অগ্রগতি নিয়ে শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। তবে সেটি যেন অযাচিত বা বিরক্তিকর না হয়। শিক্ষকের মূল্যবান সময়কে মূল্য দিন।
সন্তানের দুর্বলতা বা সমস্যা নিয়ে কথা বলার সময় নম্র ও বিনয়ী হোন।
শিক্ষকের কোনো সিদ্ধান্ত বা পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকলে, সেটি একান্তে ও শালীনতার সাথে আলোচনা করুন। জনসমক্ষে বা অন্য অভিভাবকদের সামনে সমালোচনা করবেন না।

৩. শিক্ষকের সিদ্ধান্তকে সমর্থন করুন:
মাদরাসা বা শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু নিয়মকানুন থাকে। শিক্ষকের নেওয়া যেকোনো গঠনমূলক সিদ্ধান্ত বা শৃঙ্খলার ক্ষেত্রে তাঁকে দৃঢ়ভাবে সমর্থন করুন। বাড়িতে গিয়ে শিক্ষকের সমালোচনা করলে সন্তানের মনে তাঁর প্রতি অশ্রদ্ধা জন্মায়, যা শিক্ষার জন্য ক্ষতিকর।

৪. সমস্যা সমাধানের মনোভাব রাখুন:
যদি সন্তানের পক্ষ থেকে কোনো ভুল বোঝাবুঝি বা অভিযোগ থাকে, তবে আগে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনুন। আবেগপ্রবণ না হয়ে, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য শিক্ষকের সাথে একযোগে কাজ করুন।

💡 মনে রাখবেন: শিক্ষকের সাথে আপনার সুসম্পর্ক আপনার সন্তানের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করে। আপনার বিনয় ও সহযোগিতা শিক্ষকের প্রচেষ্টাকে আরও অর্থবহ করে তোলে।

আসুন, আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য শিক্ষকের প্রতি যথাযথ সম্মান বজায় রাখি।

👇

16/07/2025

আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে সংরক্ষণ করা লবণজাত চামড়া ঢাকায় পৌঁছানো হয়েছে।

অত্র জামিয়ার মসজিদ ও মাদরাসার নির্মাণ কাজ চলমান। দেশ-বিদেশে সকল মুসলিম ভাই-বোনদের সার্বিক সহযোগিতা কামনা করছি। নিবেদক ম...
16/07/2025

অত্র জামিয়ার মসজিদ ও মাদরাসার নির্মাণ কাজ চলমান।
দেশ-বিদেশে সকল মুসলিম ভাই-বোনদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

নিবেদক
মাওলানা খবিরুল ইসলাম কাসেমী
প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদরাসা।
যোগাযোগ : 01815-930282, 01812-138800,

নূরানী তা'লিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ'র তত্ত্বাবধানে আগামী ১জুলাই  ২০২৫ রোজ মঙ্গলবার  আল-জামিয়াতুল ইসলামীয়া ম...
25/06/2025

নূরানী তা'লিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ'র তত্ত্বাবধানে আগামী ১জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার
আল-জামিয়াতুল ইসলামীয়া মদিনাতুল উলুম দোয়াজীপাড়া মাদরাসাতে যোগ্যতা-সম্পন্ন আদর্শবান মুয়াল্লিম তৈরি লক্ষ্যে ১দিন ব্যাপি মুয়াল্লিম জোড়,
সময় সকাল ৮.৩০ হতে আরম্ভ।
জোড় পরিচালনায় থাকবেন সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মহোদয়গন।

বিঃদ্রঃ সীতাকুণ্ড থানার সকল নূরানী মাদরাসা সমুহের ক্লাস বন্ধ রেখে শিক্ষকদেরকে জোড়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ রইল।
যোগাযোগ : 01818-421039, 01812-138800

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদের প্রতি বিশেষ আবেদন।আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে আপনাদের সুপরিচিত দ্বীনি শিক...
03/06/2025

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদের প্রতি বিশেষ আবেদন।

আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে আপনাদের সুপরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ আল-জামিয়াতুল ইসলামীয়া মদিনাতুল উলুম (দোয়াজীপাড়া মাদরাসা) দীর্ঘদিন যাবত বিজ্ঞ দ্বীনদার শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা ইলমে দ্বীনের খেদমত করে আসছে। উক্ত মাদরাসায় অনেক গরিব, এতিম ও মিসকিন ছাত্র-ছাত্রী ইলমে দ্বীন শিক্ষারত আছে। তাদের লেখাপড়ার যাবতীয় খরচাদির ব্যয়ভার মাদ্‌রাসার (লিল্লাহ) তথা সদকা ফান্ড হতে বহন করা হয়।
আলহামদুলিল্লাহ অত্র মাদ্‌রাসায় প্রায় ৮০০ জনেরও অধিক ছাত্র-ছাত্রী ও প্রায় ৫০ জন স্টাপ রয়েছে। দৈনিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকার খাবারের ব্যবস্থা মাদরাসার হোস্টেল হতে করা হয়। এর মধ্যে প্রায় ২৮০ জন এতিম, গরিব, মিসকিন ছাত্র-ছাত্রীদের খাবারের খরচ মাদরাসার (লিল্লাহ ফান্ড) তথা যাকাত, সাদকা, থেকে বহন করা হয়।
অতএব সকল দ্বীনি ভাই বোনদের প্রতি আকুল আবেদন আপনাদের সাহায্যে পরিচালিত অত্র মাদ্‌রাসার (লিল্লাহ) তথা সদকা ফাণ্ডের জন্য কোরবানির কিছু অংশ দান করে ইলম পিপাসু এতিম, গরীব, ছাত্র-ছাত্রীদের ইলমে দ্বীন অর্জনে সহযোগিতা করুন।

নিবেদক-
আপনাদেরই খাদেম
বান্দা মুহা. খবিরুল ইসলাম কাসেমী
পরিচালক অত্র মাদরাসা
০১৮১৫-৯৩০২৮২ (বিকাশ)
০১৮১২-১৩৮৮০০ (অফিস)

14/04/2025

উর্দু জামাত থেকে মেশকাত জামাত পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা
বৃহত্তর ীতাকুণ্ডের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা দীর্ঘ দুই যুগ ধরে অত্যন্ত সুনামের সহিত দ্বীনি শিক্ষা আনজাম দিয়ে আসছে।

অতএব, ভবিষ্যৎ সফলকামী মেহনতি মুয়াদ্দাব তালিবেএলেমদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে উক্ত প্রতিষ্ঠানে দাখেলা নেওয়ার প্রত্যয় কামনা করছি।

বিঃদ্রঃ - সালে দুওম (নাহবেমীর ও হেদায়াতুন নাহু) ও সালে সিওম ( কাফিয়া ও শরহে জামী) এক সাথে পড়ার ব্যবস্থা।
মেশকাত ও হেদায়া জামাতের ছাত্রদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা।
যোগাযোগ:
01814943437, 01812-138800, 01821-632935, 01610-600949

Address

Sitakunda
Chittagong
4310

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-জামিয়াতুল ইসলামীয়া মদিনাতুল উলুম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share