13/05/2026
প্রিয় শিক্ষার্থী,
১৮ বছর বয়সেই যে সত্যিগুলো বুঝে নেওয়া ভালো ❤️
১. সবাই তোমাকে বুঝবে:
এই আশা করে নিজেকে কষ্ট দিও না। সবাই তোমার জায়গায় দাঁড়িয়ে ভাবতে পারে না।
২. শুধু Motivation দিয়ে জীবন চলে না, Discipline ই তোমাকে স্বপ্নের কাছে নিয়ে যাবে।
৩. সব সম্পর্ক চিরদিন থাকে না।
কিছু মানুষ জীবনে আসে, শুধু কিছু শেখানোর জন্য।
৪. যত তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়ানোর স্কিল শিখবে, ততটাই আত্মবিশ্বাসী হবে।
৫. “না” বলতে শিখো—নিজেকে বাঁচাতে এটা খুব দরকার।
৬. বেশি ভাবতে ভাবতে অনেক সময় ভালো সুযোগ হাতছাড়া হয়ে যায়।
৭. নিজের শান্তির জন্য কখনো কখনো কিছু মানুষকে দূরে রাখাও ভালোবাসারই একটা রূপ।
৮. সারাদিন ব্যস্ত থাকলেই যে কাজের কাজ হচ্ছে এটা ঠিক না। Smart ভাবে কাজ করো।
৯. নিজের সম্মান হারিয়ে কাউকে ধরে রাখার কোনো মানে নেই।
১০. ছোট ছোট ভালো অভ্যাস একদিন বড় সফলতা তৈরি করে।
১১. সবকিছু একসাথে, একদম এখনই পেতে চাইলে হতাশাই বাড়ে।
১২. নিজের উপর সময় দেওয়াটাই সবচেয়ে ভালো বিনিয়োগ।
১৩. নিজের মনের খেয়াল না রাখলে, বাইরের কোনো সফলতাই ভালো লাগবে না।
১৪. “পরে করবো” বলতে বলতে অনেক মূল্যবান সময় হারিয়ে যায়। তাই, আজ থেকেই শুরু করো।
১৫. আত্মবিশ্বাস না থাকলেও চেষ্টা শুরু করাটাই আসল সাহস।
১৬. সবাইকে সবকিছু বোঝাতে গেলে, নিজের মূল্যটাই কমে যায়।
১৭. নিজের স্বপ্ন সবাইকে বলতেই হবে এমন কোনো নিয়ম নেই।
১৮. ধৈর্য না থাকলে, ভালো জিনিসগুলো হাতছাড়া হয়ে যায়।
১৯. সফলতার আগে Confusion আর struggle আসবে। এটাই স্বাভাবিক, ভয় পেও না।
২০. Comfort zone-এ বেশি থাকলে, জীবনের growth থেমে যায়।
শেষ কথা,
তোমরা যারা আজ ছোট, তোমাদের হাতেই আগামী দিনের বড় স্বপ্নগুলো। ভুল করবে, শিখবে, আবার দাঁড়াবে—এটাই জীবন। নিজের উপর বিশ্বাস রাখো, তুমি পারবে।
📸 ছবিটি পুরাতন। লকডাউনের কিছুদিন স্টুডেন্টদের সাথে ম্রু রুং ঝর্নায় গিয়েছিলাম।
বলেন তো আমি কোনটা?
© মেহেদী স্যার