English Literature School

English Literature  School I want to give easy in english all student of english Department. I have begist dream in my life.so

02/11/2025

নিজেই এপ্লাই করে ইতালিতে ফ্রিতে ব্যাচেলর ও মাস্টার্সে পড়তে চান?
আজকে আলোচনা করবো কিভাবে নিজে নিজে এপ্লিকেশন করবেন এবং কি কি ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে।

(পোস্টটি সেয়ার দিয়ে সংরক্ষণে রাখুন যাতে পরবর্তীতে কাজে লাগে)

প্রথমত, আপনাকে ঠিক করতে হবে আপনি কোন প্রোগ্রামে ইতালিতে পড়াশোনা করতে চাচ্ছেন। যদি ব্যাচেলর করতে চান তবে আপনাকে এসএসসি ও এইচএসসি নূন্যতম জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এর কম হলে কিছুটা রিস্কি হয়ে যায়।

আর যদি মাস্টার্স প্রোগ্রামে আসতে চান তবে আপনাকে এসএসসি, এইচএসসি ও অনার্স পাস করা থাকা লাগবে।

চলুন এবার জেনে নেই কিছু বেসিক রিকুয়ার ডকুমেন্টস সম্পর্কে যেগুলো আপনার অনলাইন এপ্লিকেশনের লাগবে।

১. পাসপোর্টের স্ক্যান কপি

২. ⁠একাডেমিক সার্টিফিকেট এর স্ক্যান কপি

৩. ⁠একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর স্ক্যান কপি

৪. ⁠ইউরোপাস সিভি

৫. ⁠৩.৫*৪.৫ সাইজের ছবি(স্ক্যান কপি)

৬. ⁠ল্যাঙ্গুয়েজ প্রোফিসিয়েন্সি সার্টিফিকেট (আইএলটিএস/MOI)

৭. ⁠TOLC (কিছু কিছু ভার্সিটির জন্য প্রযোজ্য)

৮. ⁠রেকোমেন্ডেশন লেটার(মাস্টার্স এর জন্য)

প্রাথমিক ভাবে অনলাইন এপ্লিকেশনের জন্য উপরের ডকুমেন্টস গুলা প্রয়োজন হয়ে থাকে তবে ভার্সিটিভেদে এক্সট্রা ডকুমেন্টস লাগতেও পারে।

ডকুমেন্টসের বিষয় তো ক্লিয়ার হলো। এবার আসি অনলাইনে কিভাবে কোথায় থেকে এপ্লিকেশন সাবমিট করবেন?

উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক আপনি University of Messina তে এপ্লিকেশন করতে চান। তো এর জন্য কি করতে হবে সর্বপ্রথম?

আপনি প্রথমত গুগলে যেয়ে ঠিক এভাবে সার্চ করবেনঃ University of messina online apply.

তো একই ভাবে অন্যকোনো ভার্সিটিতে এপ্লাই করতে চাইলে সেই ভার্সিটির নাসে সার্চ করবেন।

সার্চ করার পর চলে আসবে ভার্সিটির এপ্লিকেশন পোর্টাল।

থামুন! পোর্টালে ঠুকেই এপ্লাই শুরু করবেন না। পোর্টালে ঠোকার পর প্রথম কাজ হচ্ছে এপ্লিকেশনের জন্য রিকুয়ার ডকুমেন্টস লিস্ট খুজে বের করা। বেশির ভাগ ওয়েবসাইটে কোনো একটা নির্দিষ্ট পেজে বা পিডিএফ আকারে সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার থাকে। আপনার কাজ হচ্ছে সেই গাইডলাইন কমপক্ষে ৩বার ভালো করে পড়া ও বোঝার চেষ্টা করা।

এর পরের কাজ হচ্ছে APPLY NOW/ Start New Application এর অপশন থেকে বিসমিল্লাহ বলে এপ্লিকেশন শুরু করা।

এপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরী। নাম, ঠিকানা ইত্যাদি সকল প্রকার ইনফো পাসপোর্ট অনুযায়ী দেওয়া লাগবে।

পাসপোর্ট ঠিক যেভাবে আছে, সেভাবেই লিখতে হবে।

লিখিত অংশের কাজ শেষ হলে আপনাকে ডকুমেন্টস আপলোডের কাজ করতে হবে। এক্ষেত্রে আপনি আগে থেকে বানিয়ে রাখা পিডিএফ ভার্সন গুলো আপলোড দিবেন।

এক্ষেত্রে সকল কাজ প্রফেশনালি করার চেষ্টা করবেন। যেমন ধরেন আপনার এসএসসির ট্রান্সক্রিপ্ট আপলোড দিবে। তো এই ফাইলটার নাম দিবেনঃ Soheb-SSC TRANSCRIPT.

যদিও এটা বাধ্যতামূলক না তবে দেখতে সুন্দর।

তো ডকুমেন্টস আপলোডের পরের ধাপ হচ্ছে এপ্লিকেশন ফি প্রদান। এপ্লিকেশন ফি দেওয়া হয়ে গেলে বাকি থেকে ফাইনাল সাবমিশন।

তো ডকুমেন্টস সাবমিট করার পূর্বে ভালো করে কয়েকবার চেক করে নিবেন। চেক করা হলে সাবমিট দিয়ে দিলে অনলাইন এপ্লিকেশন কমপ্লিট।

পরবর্তী ধাপ হচ্ছে অফার লেটার আসার জন্য অপেক্ষা করা ও ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি করা।

02/11/2025

🚨যারা নভেম্বরের ৫ তারিখে ফ্লাই করবা তাদের জন্য কিছু টিপস
🧳 ১. ডকুমেন্টস চেকলিস্ট

ফ্লাইটের আগে এগুলো ব্যাগে রাখার বিষয়টি তিনবার চেক করো:

🎫 পাসপোর্ট (ভিসা পেজসহ)

📜 ইনভাইটেশন লেটার

🏫 ইউনিভার্সিটির অ্যাডমিশন/এনরোলমেন্ট লেটার

💰 টিউশন ফি ও পেমেন্ট রিসিপ্ট (প্রিন্ট কপি)

🏠 হোস্টেল কনফার্মেশন বা বুকিং পেপার

🩺 মেডিকেল ইনস্যুরেন্স (যদি দেওয়া থাকে)

📷 কিছু পাসপোর্ট সাইজ ছবি

✍️ রাশিয়ান কনস্যুলেট/ইউনিভার্সিটির যোগাযোগ নম্বর

---

💼 ২. লাগেজ সংক্রান্ত টিপস

ওজন সীমা দেখে অতিরিক্ত না নেওয়া ভালো (সাধারণত ২৩+৭ কেজি অনুমোদিত)।

কাপড়গুলো ঠান্ডার জন্য প্রস্তুত রাখো — নভেম্বর থেকে বরফ পড়া শুরু হয় ❄️
👉 থার্মাল ইননার, মোটা জ্যাকেট, গ্লাভস, বুট, স্কার্ফ আবশ্যক।

কিছু বাংলাদেশি শুকনো খাবার (চাল, ডাল, নুডলস, মশলা সামান্য পরিমাণে) নিতে পারো।

গুরুত্বপূর্ণ জিনিস (ডকুমেন্ট, টাকা, ফোন, চার্জার, মেডিসিন) হ্যান্ড ব্যাগে রাখো।

---

💰 ৩. অর্থের বিষয়

প্রাথমিকভাবে ৪০০–৫০০ USD (cash) সাথে রাখো।

বাকিটা কার্ডে (Visa/Mastercard আন্তর্জাতিক) রাখলে ভালো।

ইউএস ডলার রাশিয়ায় নিয়ে গিয়ে ব্যাংক/এক্সচেঞ্জ অফিসে রুবলে রূপান্তর করো।

---

🧠 ৪. ভাষা ও যোগাযোগ

গুগল ট্রান্সলেট অ্যাপ ইনস্টল রাখো (Offline Russian language প্যাক ডাউনলোড করে রাখো)।

“Yandex Map” ও “2GIS” অ্যাপ রাশিয়ায় খুব উপকারী।

রাশিয়ান কিছু বেসিক শব্দ শিখে নাও:

Привет (Privet) – হ্যালো

Спасибо (Spasibo) – ধন্যবাদ

Да / Нет – হ্যাঁ / না

Сколько стоит? – দাম কত?

---

🏠 ৫. পৌঁছানোর পর

এয়ারপোর্টে পৌঁছেই ইমিগ্রেশন কার্ড (Migration Card) সঠিকভাবে পূরণ করো এবং ভুলে যেও না, এটি সংরক্ষণ করতে হবে।

ইউনিভার্সিটিতে পৌঁছেই রেজিস্ট্রেশন করাও ও হোস্টেলে উঠো।

৭ দিনের মধ্যে মাইগ্রেশন অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে (সাধারণত ইউনিভার্সিটি সাহায্য করে)।

ইন্টারনেট সিম কার্ড নিতে পারো – MTS, Beeline, Tele2 বা Megafon ভালো অপশন।

---

☃️ ৬. আবহাওয়ার প্রস্তুতি

নভেম্বর থেকে তাপমাত্রা অনেক জায়গায় -৫°C থেকে -১৫°C পর্যন্ত নেমে যায়।

বাইরে বের হওয়ার আগে গরম কাপড়, ক্যাপ, গ্লাভস পরা জরুরি।

লিপবাম ও স্কিন ময়েশ্চারাইজার রাখতে ভুলো না।

---

📱 ৭. যোগাযোগ রাখো

বাংলাদেশি শিক্ষার্থীদের স্থানীয় কমিউনিটির (Facebook/Telegram group) সঙ্গে যুক্ত হও।

প্রয়োজনে বাংলাদেশ এম্বাসি মস্কো–র কন্টাক্ট সেভ করে রাখো।

02/11/2025

🇪🇦🇪🇦🇪🇸***SPAIN এর টুরিস্ট ভিসা আবেদনের জন্য আপনার অবশ্যই যা যা লাগবে। 🇪🇦🇪🇦🇪🇸***
স্পেইন বা ইউরোপে টুরিস্ট ভিসায় যেতে যেভাবে ফাইল রেডি করবেন...
১/ পাসপোর্ট মিনিমাম ৬ মাস মেয়াদ।
>পাসপোর্টে মিনিমাম 3/4 টা দেশের ভিসা রাখবেন, বেশী রাখা ভালো। না পারলে অন্তত দুইটা দেশ। তবে যত বেশী দেশ ঘুরবেন তত ভালো।
২ / জাতীয় পরিচয়পত্র।
৩/ 35mm x 45mm এর দুইটা সদ্য তোলা ছবি দিবেন, ছবি যেন ৩ মাসের পুরাণ না হয়। আর ছবিতে যেনো মুখের ৮০ ভাগ দেখা যায়।
৪/ ইনকাম সোর্স (Proof of funds )এবং ইনকাম ট্যাক্স
৫/ ব্যাংক স্ট্যাটমেন্ট।
>মিনিমাম ৮ থেকে ১০ লাখ রাখবেন, বেশী যত ইচ্ছা। এবং ৬ মাসের চলমান যেনো হয়।
৬/ স্পন্সরের লেটার। (যদি সম্ভব হয়)
৭/ ছুটির ছাড়পত্র। NOC
৮/ ট্রাভেল ইনস্যুরেন্স
৯/ হেলথ ইন্সুর‍্যান্স (যদি সম্ভব হয়)
১০/ অফিস আইডি কার্ড বা ব্যাবসায়ের ভিজিটিং কার্ড।
১১/ বিজনেস করলে ট্রেড লাইসেন্স
১২/ হোটেল বুকিং
১৩/ আপডাউন বিমান টিকেট
ছাত্র হলে কলেজ বা ইউনিভার্সিটির আইডি কার্ড এবং NOC
১৪/ সমস্ত পাবলিক ডকুমেন্টস অবশ্যই স্প্যানিশে অনুবাদ করতে হবে

30/10/2025

---

🎓 Academic & Study-Related (1–15)

1. What is your full name?
My full name is Kamruz Zaman.

2. What is your date of birth?
My date of birth is [Insert your DOB here].

3. What is your educational background?
I completed my Bachelor's degree in English Literature from a National University in Bangladesh.

4. Why do you want to study in Russia?
Russia offers high-quality education at an affordable cost. Its universities are internationally recognized.

5. Why did you choose this university?
I chose this university because it has a strong academic reputation and offers the course I want to study.

6. What is your major/subject of study?
My major will be International Relations.

7. Why did you choose this subject?
I am interested in global issues and international cooperation. This subject will help me work in international organizations or foreign services.

8. What are the main subjects included in your course?
Subjects include political science, global diplomacy, international law, economics, and foreign policy.

9. How long is your course?
My course duration is 2 years.

10. What is the medium of instruction in your course?
The medium of instruction will be English.

11. Did you consider studying in any other country?
Yes, but I found Russia most suitable in terms of quality and affordability.

12. Why didn’t you choose your home country for this subject?
In my country, international relations courses are limited and not as globally focused.

13. Do you know the name of your course coordinator or department head?
Yes, I know the name. It is [Insert the name if known, or say “I will be informed soon”].

14. What is the reputation of your chosen university?
It is a well-known and reputed university in Russia, recognized globally.

15. Do you plan to continue your education after this course?
Yes, I may pursue higher studies or research later depending on my career plans.

---

💰 Financial & Sponsorship (16–25)

16. Who is sponsoring your education?
My parents are sponsoring my education.

17. What does your sponsor do?
My father is a [mention job], and my mother is a homemaker.

18. What is your sponsor’s monthly income?
My father earns approximately [insert amount] per month.

19. How much will your studies cost per year?
Around [insert amount] USD per year including tuition and living expenses.

20. Do you have a bank statement?
Yes, I have a bank statement.

21. Can you show proof of financial support?
Yes, I can provide all necessary documents.

22. Have you received any scholarships?
No, I am a self-funded student.

23. How will you manage your living expenses?
My family will send money every month, and I have enough funds for the full duration.

24. Are you financially dependent on anyone?
Yes, I am financially dependent on my parents.

25. Do you plan to work part-time in Russia?
No, my focus is fully on my studies.

---

👨‍👩‍👧‍👦 Personal & Family Information (26–35)

26. Tell me about your family.
We are five members in our family – my father, mother, two brothers, and me.

27. What do your parents do?
My father is a [insert job], and my mother is a homemaker.

28. How many siblings do you have?
I have two brothers.

29. What do your siblings do?
One is studying and the other is working.

30. Are you married or single?
I am single.

31. Do you have any children?
No, I don’t have any children.

32. Do your parents support your decision to study abroad?
Yes, they fully support my decision.

33. Who will take care of things at home while you are abroad?
My parents and brothers will manage everything.

34. Have you ever traveled abroad before?
No, this will be my first time.

35. Do you have any relatives or friends in Russia?
No, I don’t have any relatives or friends in Russia.

---

🏠 Living & Accommodation (36–40)

36. Where will you stay in Russia?
I will stay in the university hostel.

37. Have you arranged accommodation already?
Yes, the university will provide hostel accommodation.

38. Do you know the monthly living cost in Russia?
Yes, it’s around 200 to 300 USD per month depending on the city.

39. How far is your accommodation from the university?
It is on the campus or very near to the university.

40. Will you stay in a hostel or private apartment?
I will stay in a university hostel.

---

🎯 Future Plans & Intentions (41–45)

41. What are your future career goals?
I want to work in the foreign ministry or in an international NGO.

42. Will you return to your country after completing your studies?
Yes, I will return to contribute to my country’s development.

43. Where do you see yourself in five years?
I see myself working in an international organization or government office.

44. Do you plan to settle in Russia permanently?
No, I plan to return home after finishing my education.

45. How will this course help your career in your home country?
This course will give me international knowledge and skills, which are important for working in global or diplomatic fields.

---

🛂 Visa & Legal Questions (46–50)

46. Why should we grant you a student visa?
I am a genuine student with a clear academic goal. I have financial support and all required documents.

47. Do you understand the rules of your student visa?
Yes, I understand the visa rules. I must focus on study, report to the university, and not violate any law.

48. Have you ever been rejected for a visa before?
No, I have never applied for a visa before.

49. What will you do if your visa application is refused?
I will try to find out the reason and apply again with correct documents.

50. Are you aware of the cultural and climate differences in Russia?
Yes, I know the culture and weather are different. I am mentally prepared to adjust.

---

28/10/2025

✈️ রাশিয়াতে পড়াশোনা – ফেব্রুয়ারি ২০২৬ ইনটেক
ফেব্রুয়ারি 2026 ইনটেকের আবেদন প্রক্রিয়া শুরু হবে নভেম্বর 2025 থেকে। যারা রাশিয়াতে পড়াশোনার জন্য আগ্রহী, তাদের জন্য এখনই সঠিক প্রস্তুতি নেওয়ার সময়।

---

🎓 ফেব্রুয়ারি ইনটেকের জন্য জনপ্রিয় রাশিয়ান ইউনিভার্সিটি সমূহ

🏙️ মস্কো ভিত্তিক বিশ্ববিদ্যালয়

1. RUDN University (Peoples’ Friendship University of Russia)

2. Moscow State Technical University (Bauman MSTU)

3. Moscow State University of Civil Engineering (MGSU)

4. Financial University under the Government of the Russian Federation

5. Russian State Agrarian University – Moscow Timiryazev Agricultural Academy

6. The Kosygina State University of Russia

7. Russian State University of Tourism and Service

8. Moscow Institute of Steel and Alloys (MISiS University)

9. Moscow State Veterinary Academy

---

🌍 মস্কোর বাইরের জনপ্রিয় বিশ্ববিদ্যালয়

10. Kursk State Agricultural University

11. Kursk State University

12. Ryazan State Agro-Technological University

13. Tula State University

14. Voronezh State University of Forestry and Technologies

15. Lipetsk State Technical University

16. Orel State Agrarian University

17. Kazan State Agricultural University

18. Belgorod State Agricultural University

19. Tambov State Technical University

20. Southern Federal University

21. Ulyanovsk State Technical University

---

📝 শিক্ষার্থীদের করণীয় (পূর্ব প্রস্তুতি)

✅ ডকুমেন্টস রেডি করা:

বৈধ পাসপোর্ট (কমপক্ষে ২ বছরের মেয়াদ থাকতে হবে)

এসএসসি ও এইচএসসি / ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট

জন্মসনদ (ইংরেজি ভার্সন)

মেডিকেল সার্টিফিকেট (এইচআইভি টেস্টসহ)

ছবি (3.5×4.5cm, সাদা ব্যাকগ্রাউন্ডে)

✅ ফাইন্যান্সিয়াল প্রস্তুতি:

এডমিশন ফি

টিউশন ফি (প্রথম বর্ষ)

ভিসা ফি ও সার্ভিস চার্জ

রাশিয়া যাওয়া পর্যন্ত ট্রাভেল খরচ

✅ মাইন্ডসেট প্রস্তুতি:

নতুন ভাষা (Russian basics) শেখা শুরু করুন

আবহাওয়া (শীতকালীন প্রস্তুতি)

রাশিয়ান সংস্কৃতি ও লাইফস্টাইল সম্পর্কে ধারণা নেওয়া

---

🌍 কেন ফেব্রুয়ারি ইনটেক বেছে নেবেন?

সিট প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম

দ্রুত ভিসা প্রসেস

একাডেমিক সেশন জুনে শেষ হয়, ফলে গ্রীষ্মকালীন ছুটি পাওয়া যায়

---

👉 তাই, যারা ফেব্রুয়ারি 2026 ইনটেকে রাশিয়াতে পড়াশোনা করার পরিকল্পনা করছেন, তারা যেন এখন থেকেই প্রয়োজনীয় ডকুমেন্টস ও প্রস্তুতি শুরু করেন। সময়মতো আবেদন করলে ভিসা ও ভর্তির ঝামেলা অনেক কমে যাবে।

21/10/2025

🇷🇺 রাশিয়ায় TRP (Temporary Residence Permit – РВПО) সম্পর্কে বিস্তারিত:

রাশিয়ায় যারা দীর্ঘমেয়াদে/পড়াশোনা শেষ করার পর অতিরিক্ত ১৮০ দিন বা ৬ মাস রাশিয়ায় বসবাস করতে চান বিশেষ করে ছাত্রছাত্রী যারা মেইন প্রোগ্রামে ব্যাচেলর বা মাস্টার্স করছেন তাদের জন্য Temporary Residence Permit for education purpose (TRP) একটি গুরুত্বপূর্ণ আইনি অনুমতি। এটি আপনাকে রাশিয়ায় বৈধভাবে বসবাস, পড়াশোনা, ও কাজ করার অধিকার প্রদান করে।

---

🔄 RVPO (TRP) Processing Step by Step

TRP আবেদন করার পুরো প্রক্রিয়াটি মূলত ৩ ধাপে সম্পন্ন হয়:

Step 1: Document Preparation

আবেদনের আগে প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করতে হয় এবং সেগুলো রুশ ভাষায় অনুবাদ ও নোটারাইজড করাতে হয়।

Step 2: Medical & Legal Verification

স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স, এবং অন্যান্য আইনি যাচাই সম্পন্ন করতে হয়।

Step 3: Submission & Payment

সব ডকুমেন্ট একত্রে জমা দিয়ে রাষ্ট্রীয় ফি ১৯২০ রুবল ও মেডিকেল গ্রিন কার্ডের জন্য ১৬০০ রুবল প্রদান করে আবেদন জমা দিতে হয়।

📋 প্রয়োজনীয় ডকুমেন্ট ও ব্যাখ্যা

1. Police Clearance verified by Bangladeshi Embassy (1430 Rubles)

* এটি বাংলাদেশের পুলিশ কর্তৃপক্ষ থেকে ইস্যু করা “Police Clearance Certificate”।
* এটি আপনার দেশে কোনো অপরাধমূলক রেকর্ড নেই তা প্রমাণ করে।
* রাশিয়ায় ব্যবহারের আগে এটি বাংলাদেশ দূতাবাস (Moscow) বা আপনার স্টেটে অবস্থিত বাংলাদেশী দূতাবাস থেকে verification / attestation করাতে হয়। Embassy verification ফি প্রায় 1430 Rubles (Emergency 2370 rubles) যা আপনাকে হ্যান্ড ক্যাশ দিতে হবে। কার্ডের মাধ্যমে পেমেন্ট করার অপশন নেই। ১ সপ্তাহের মধ্যে এটাস্টেড ডকুমেন্ট হাতে পেয়ে যাবেন। ইমার্জেন্সি হলে ২/৩ দিনের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

2. Справка (Cpravka) from University

* এটি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত একটি অফিসিয়াল নথি যা আপনার ছাত্র হিসেবে রেজিস্ট্রেশন স্ট্যাটাস নিশ্চিত করে।
* এতে উল্লেখ থাকবে আপনি কোন প্রোগ্রামে, কোন ফ্যাকাল্টিতে এবং কোন তারিখ পর্যন্ত ভর্তি আছেন।
* এই ডকুমেন্ট TRP-এর জন্য আপনার শিক্ষাগত ভিত্তি প্রমাণ করে।
* সাধারণত স্টুডেন্ট সার্ভিস সেন্টার এই ডকুমেন্ট প্রদান করে। Documents for RVPO অপশনে বিস্তারিত পেয়ে যাবেন।

3. Full Passport Translation & Notarization

* আপনার পুরো পাসপোর্ট (সব পৃষ্ঠা) রুশ ভাষায় অনুবাদ করতে হয়।
* অনুবাদের পর এটি নোটারাইজ (нотариус) করাতে হয় যেন তা আইনি বৈধতা পায়।
* সম্পূর্ণ প্রক্রিয়ার আনুমানিক খরচ আপনি ট্রান্সলেশন সেন্টারে জানতে পারবেন। একেক সেন্টারে একেক রকম খরচ। তবে আমার ক্ষেত্রে ৬০০০ রুবল লেগেছিলো।

4. Police Clearance verified by Мои Документы (350 Rubles) & then Translation with Notarization (1000-1500 Rubles)

* বাংলাদেশ থেকে প্রাপ্ত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটকে প্রথমে Мои Документы (My Documents) সেন্টারে যাচাই করাতে হয় (৩৫০ রুবল)। সব জায়গায় ভেরিফাই করেনা। নির্দিষ্ট কিছু ব্রাঞ্চে গিয়ে ভেরিফাই করাতে হয়।
* এরপর এটি রুশ ভাষায় অনুবাদ ও নোটারাইজড করতে হয়। খরচ ১০০০-১৫০০ রুবল (সেন্টার ভেদে)।
* এটি আপনার আন্তর্জাতিক নথিপত্রকে রাশিয়ার আইনি ব্যবস্থায় বৈধ করে তোলে।

5. Medical Certificate (6800 Rubles)

* TRP-এর জন্য একটি সম্পূর্ণ মেডিকেল চেকআপ প্রয়োজন হয় যা নির্ধারিত সরকারি বা অনুমোদিত মেডিকেল সেন্টারে করতে হয়। আপনার ভার্সিটির ওয়েবসাইটে মেডিকেল সেন্টার সম্পর্কে বিস্তারিত বলা আছে। যারা মস্কো বা মস্কো রিজিওন এ থাকেন তাদের সবার জন্যই। আমি যেহেতু মস্কোতে আছি তাই 17 Leninsky Prospect থেকে করিয়েছি।
* এতে সাধারণত নিম্নলিখিত পরীক্ষাগুলি অন্তর্ভুক্ত থাকে:

* এইচআইভি (HIV)
* টিবি (Tuberculosis)
* সিফিলিস (Syphilis)
* নেশাজাতীয় পদার্থ পরীক্ষা
* রিপোর্ট পাওয়ার পর মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হয়।
* খরচ ৬৮০০ রুবল। প্রথম দিন গিয়ে appointment বুকিং দিবেন। তারপর নির্ধারিত দিনে গিয়ে মেডিকেল করাবেন। চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার। এরপর এক সপ্তাহ পরে গিয়ে রিপোর্ট কালেক্ট করবেন।

6. Migration Card

* এটি আপনি যখন রাশিয়ায় প্রবেশ করেন, তখন সীমান্তে (ইমিগ্রেশনে) পান।
* এটি আপনার আগমন তারিখ ও উদ্দেশ্য নির্দেশ করে।
* TRP আবেদন করার সময় এই কার্ডের একটি কপি জমা দিতে হয়।

7. Registration Card (Регистрация)

* এটি আপনার বর্তমান বসবাসের ঠিকানার নিবন্ধন (residence registration)।
* সাধারণত হোস্টেল বা বাসা মালিক এটি করে দেয়।
* এটি ছাড়া TRP আবেদন গ্রহণ করা হয় না।

8. RVPO Application Form

* এটি রাশিয়ান অভিবাসন দপ্তরের অফিসিয়াল TRP আবেদন ফর্ম।
* ফর্মটি রুশ ভাষায় পূরণ করতে হয়।
* এতে ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট তথ্য, শিক্ষাগত/কর্মসংস্থান সম্পর্কিত তথ্য ইত্যাদি থাকে।
* ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই সাবধানে পূরণ করা জরুরি।
* ভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবেন এই ফরমটি। যারা আগে পূরন করেছে তাদের থেকে এই ফরমটি স্যাম্পল হিসেবে কালেক্ট করতে পারেন। তাহলে আপনার কাজ অনেকটাই সহজ ও মসৃণ হয়ে যাবে।

9. Appointment Booking
* পাসপোর্ট ও মাইগ্রেশন সেন্টার এ গিয়ে appointment booking করবেন। লোকেশন: Paveleskaya Metro, Line No-5, Exit-2.
*ভার্সিটির Cpravka for RVPO সাথে থাকলে ভালো তবে না থাকলেও সমস্যা নেই।
* ওরা আপনাকে একটা ডকুমেন্ট দিবে যেখানে আপনার appointment date, time and Entry gate number উল্লেখ থাকবে।

9. State Fee (1920 Rubles)

* TRP আবেদন জমা দেওয়ার সময় একটি রাষ্ট্রীয় ফি (госпошлина) প্রদান করতে হয়।
* ফি: ১৯২০ রুবল
* এটি Sber Bank বা অনলাইন পেমেন্টের মাধ্যমে জমা দেওয়া যায়।
* পেমেন্ট স্লিপ আবেদন ফাইলে সংযুক্ত করতে হয়।
* অনলাইনে না দিতে পারলেও স্টেট ফি Migration Center-Sakharovo তে গিয়ে জমা দিতে পারবেন।
* এই পেমেন্টের সাথে একইদিনে ১৬০০ রুবল দিতে হয় মেডিকেল গ্রিন কার্ড (রাশিয়ায় আসার পর ভার্সিটি থেকে যে গ্রিন কার্ড করিয়েছিলেন) রিনিউ করার জন্য। কার্ডে পেমেন্ট করতে পারবেন। যে ভবনে কাগজপত্র জমা দিবেন সেই ভবনেই সব পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। দুশ্চিন্তার কারন নেই।

10. Documents Submission
* লোকেশন: Sakharovo (Multifunctional Migration Center, 1A Building)
* মস্কো শহর থেকে কিছুটা দূরে। এখানে গিয়ে আপনার সমস্ত কাগজপত্র জমা দিতে হবে।

10. Photos 2 Copies
* এম্বাসিতে যে সাইজের ছবি জমা দিয়েছিলেন ঠিক সেইম সাইজের ২ কপি ছবি জমা দিতে হবে আবেদনপত্রের সাথে।

⏳ প্রসেসিং টাইম

* TRP আবেদন জমা দেওয়ার পর সাধারণত ২ মাস পর্যন্ত সময় লাগে সিদ্ধান্ত পেতে। অফিসিয়াল টাইম পিরিয়ড ৩৮ কর্মদিবস।
* এই সময়ে ইমিগ্রেশন অফিস আবেদন যাচাই, ব্যাকগ্রাউন্ড চেক, ও প্রয়োজনে অন্যান্য ডকুমেন্টস চাইতে পারে।

✅ TRP অনুমোদনের পর আপনি যা করতে পারবেন

* রাশিয়ায় বৈধভাবে বসবাস ও কাজ করতে পারবেন।
* পড়াশোনা শেষে ১৮০ দিন থাকতে পারবেন ও কাজ করতে পারবেন।
* পড়াশোনা চলাকালীন আপনার স্টাডি ভিসা প্রতিবছর নতুন করে এক্সটেনশন করার দরকার হবেনা।
* আপনি চাইলে Permanent Residence Permit (PRP) এর জন্য আবেদন করতে পারবেন।
* এছাড়া অন্যান্য সুবিধা পাবেন যা ওয়েবসাইটে বলা আছে।

💡 গুরুত্বপূর্ণ পরামর্শ

* সব অনুবাদ ও নোটারাইজড রুশ ভাষায় পেশাদার অনুবাদক দিয়ে করানো উচিত।
* প্রতিটি নথির কপি নিজের কাছে রাখুন।
* মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ সাধারণত ৩ মাস, তাই আবেদন করার আগে মেয়াদ যাচাই করুন। তবে পুলিশ ক্লিয়ারেন্স এমবাসি থেকে রিনিউ করাতে পারবেন ১৪৩০ রুবল দিয়ে। সমস্যা নেই।
* সমস্ত কাগজপত্রের তথ্যাদি একইরকম হতে হবে। মেডিকেল ডকুমেন্টস ও পাসপোর্টের ট্রান্সলেশন এর তথ্যাদি হুবহু একই রকম হতে হবে। কোন তথ্য যেন মিসিং না থাকে।
*Passport Issuing Authority: DIP/Dhaka রুশ ভাষায় অনুবাদ করার পর যেন শর্ট ফরমেই থাকে। কোন অবস্থায় যেন ফুল ফরমে না হয়। সাধারণত মেডিকেল ও ফুল পাসপোর্টের ট্রান্সলেশনে এরকম হয়ে থাকে। শর্ট ফরমের পরিবর্তে ফুল ফরমে দেয়া থাকে।
* সব কাগজপত্র recheck করে নিবেন সাবমিট করার আগে।

ধন্যবাদ। শুভকামনা!

---

Farabi Mahmud
HSE, Moscow, Russia 🇷🇺

21 October, 2025 Tuesday

21/10/2025

নিজেই এপ্লাই করে ইতালিতে ফ্রিতে ব্যাচেলর ও মাস্টার্সে পড়তে চান?
আজকে আলোচনা করবো কিভাবে নিজে নিজে এপ্লিকেশন করবেন এবং কি কি ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে।

(পোস্টটি সেয়ার দিয়ে সংরক্ষণে রাখুন যাতে পরবর্তীতে কাজে লাগে)
প্রথমত, আপনাকে ঠিক করতে হবে আপনি কোন প্রোগ্রামে ইতালিতে পড়াশোনা করতে চাচ্ছেন। যদি ব্যাচেলর করতে চান তবে আপনাকে এসএসসি ও এইচএসসি নূন্যতম জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এর কম হলে কিছুটা রিস্কি হয়ে যায়।
আর যদি মাস্টার্স প্রোগ্রামে আসতে চান তবে আপনাকে এসএসসি, এইচএসসি ও অনার্স পাস করা থাকা লাগবে।

চলুন এবার জেনে নেই কিছু বেসিক রিকুয়ার ডকুমেন্টস সম্পর্কে যেগুলো আপনার অনলাইন এপ্লিকেশনের লাগবে।
১. পাসপোর্টের স্ক্যান কপি
২. ⁠একাডেমিক সার্টিফিকেট এর স্ক্যান কপি
৩. ⁠একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর স্ক্যান কপি
৪. ⁠ইউরোপাস সিভি
৫. ⁠৩.৫*৪.৫ সাইজের ছবি(স্ক্যান কপি)
৬. ⁠ল্যাঙ্গুয়েজ প্রোফিসিয়েন্সি সার্টিফিকেট (আইএলটিএস/MOI)
৭. ⁠TOLC (কিছু কিছু ভার্সিটির জন্য প্রযোজ্য)
৮. ⁠রেকোমেন্ডেশন লেটার(মাস্টার্স এর জন্য)

প্রাথমিক ভাবে অনলাইন এপ্লিকেশনের জন্য উপরের ডকুমেন্টস গুলা প্রয়োজন হয়ে থাকে তবে ভার্সিটিভেদে এক্সট্রা ডকুমেন্টস লাগতেও পারে।

ডকুমেন্টসের বিষয় তো ক্লিয়ার হলো। এবার আসি অনলাইনে কিভাবে কোথায় থেকে এপ্লিকেশন সাবমিট করবেন?
উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক আপনি University of Messina তে এপ্লিকেশন করতে চান। তো এর জন্য কি করতে হবে সর্বপ্রথম?
আপনি প্রথমত গুগলে যেয়ে ঠিক এভাবে সার্চ করবেনঃ University of messina online apply.
তো একই ভাবে অন্যকোনো ভার্সিটিতে এপ্লাই করতে চাইলে সেই ভার্সিটির নাসে সার্চ করবেন।
সার্চ করার পর চলে আসবে ভার্সিটির এপ্লিকেশন পোর্টাল।

থামুন! পোর্টালে ঠুকেই এপ্লাই শুরু করবেন না। পোর্টালে ঠোকার পর প্রথম কাজ হচ্ছে এপ্লিকেশনের জন্য রিকুয়ার ডকুমেন্টস লিস্ট খুজে বের করা। বেশির ভাগ ওয়েবসাইটে কোনো একটা নির্দিষ্ট পেজে বা পিডিএফ আকারে সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার থাকে। আপনার কাজ হচ্ছে সেই গাইডলাইন কমপক্ষে ৩বার ভালো করে পড়া ও বোঝার চেষ্টা করা।

এর পরের কাজ হচ্ছে APPLY NOW/ Start New Application এর অপশন থেকে বিসমিল্লাহ বলে এপ্লিকেশন শুরু করা।
এপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরী। নাম, ঠিকানা ইত্যাদি সকল প্রকার ইনফো পাসপোর্ট অনুযায়ী দেওয়া লাগবে।
পাসপোর্ট ঠিক যেভাবে আছে, সেভাবেই লিখতে হবে।
লিখিত অংশের কাজ শেষ হলে আপনাকে ডকুমেন্টস আপলোডের কাজ করতে হবে। এক্ষেত্রে আপনি আগে থেকে বানিয়ে রাখা পিডিএফ ভার্সন গুলো আপলোড দিবেন।
এক্ষেত্রে সকল কাজ প্রফেশনালি করার চেষ্টা করবেন। যেমন ধরেন আপনার এসএসসির ট্রান্সক্রিপ্ট আপলোড দিবে। তো এই ফাইলটার নাম দিবেনঃ Soheb-SSC TRANSCRIPT.
যদিও এটা বাধ্যতামূলক না তবে দেখতে সুন্দর।

তো ডকুমেন্টস আপলোডের পরের ধাপ হচ্ছে এপ্লিকেশন ফি প্রদান। এপ্লিকেশন ফি দেওয়া হয়ে গেলে বাকি থেকে ফাইনাল সাবমিশন।
তো ডকুমেন্টস সাবমিট করার পূর্বে ভালো করে কয়েকবার চেক করে নিবেন। চেক করা হলে সাবমিট দিয়ে দিলে অনলাইন এপ্লিকেশন কমপ্লিট।

পরবর্তী ধাপ হচ্ছে অফার লেটার আসার জন্য অপেক্ষা করা ও ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি করা।

পোস্টটির ২য় পর্ব আসবে খুব শিঘ্রই।
(বিঃদ্রঃ এই পোস্টে ১০০ এর উপরে সেয়ার হলে আমি সম্পূর্ণ স্কিন রেকর্ড করে ভার্সিটির এপ্লিকেশন করে দেখাবো ইনশাআল্লাহ)

তো ২য় পর্বের জন্য পোস্টটি সেয়ার করে দিন।

আসসালামু আলাইকুম
ধন্যবাদ,
মোঃ সোয়েব ইসলাম
স্টুডেন্ট অব সফটওয়ার ইঞ্জিনিয়ার
ডং-ইউ ইউনিভার্সিটি, বুসান


#বাংলাদেশ

08/10/2025

মধ্যবিত্ত স্টুডেন্ট দের জন্য ইউরোপের জনপ্রিয় ৫ টি দেশের পড়াশুনার খরচ, স্কলারশিপ এবং পার্ট টাইম জব এর সুবিধা-
এই দেশগুলোতে আপনি ৮-১২ লক্ষ টাকার ভিতরে যেতে পারবেন, নিজে নিজে প্রসেস করলে খরচ আরও কমে আসবে। আপনার যদি রেজাল্ট ভালো হয় তাহলে স্কলারশিপ গুলোতে অবশ্যই একবার চেষ্টা করবেন।

🇩🇪 জার্মানি
🎓 টিউশন ফি: এই দেশে পড়াশুনা করতে কোন টাকা লাগেনা (শুধু semester fee €200–€400)
🎓 স্কলারশিপ: DAAD, Erasmus+
💼 পার্ট-টাইম কাজ: সপ্তাহে ২০ ঘণ্টা (€10–€12/hour)

🇭🇺 হাঙ্গেরি
🎓 টিউশন ফি: বছরে €2000–€4,000
🎓 স্কলারশিপ: Stipendium Hungaricum (ফ্রি টিউশন + মাসিক স্টাইপেন্ড + ডরমিটরি)
💼 পার্ট-টাইম কাজ: সপ্তাহে ২০ ঘণ্টা (average €5–€8/hour)

🇮🇹 ইতালি
🎓 টিউশন ফি: পাবলিক ইউনিভার্সিটি গুলোতে পড়াশুনা ফ্রী। প্রাইভেট ইউনিভার্সিটিতে বছরে €1,000–€5,000)
🎓 স্কলারশিপ: বাংলাদেশি স্টুডেন্ট দের জন্য ইতালিতে স্কলারশিপ এর অভাব নাই, প্রচুর স্কলারশিপ আছে এই দেশে।
💼 পার্ট-টাইম কাজ: সপ্তাহে ২০ ঘণ্টা ( এই নিয়ম কেও মানে না )

🇱🇹 লিথুয়ানিয়া
🎓 টিউশন ফি: বছরে €2,000–€4,000
🎓 স্কলারশিপ: Lithuanian State Scholarship, Erasmus+
💼 পার্ট-টাইম কাজ: সপ্তাহে ২০ ঘণ্টা!

🇱🇻 লাটভিয়া
🎓 টিউশন ফি: বছরে €2,500–€5,000
🎓 স্কলারশিপ: Latvian Government Scholarship, Erasmus+
💼 পার্ট-টাইম কাজ: সপ্তাহে ২০ ঘণ্টা

06/10/2025

🇮🇹 ইতালিতে স্টুডেন্ট ভিসায় আসলে বেসিক ইতালিয়ান শিখা জরুরি। ১০০ বেসিক ইতালিয়ান বাক্য (লাইন) দিচ্ছি, যেগুলো ইতালিতে স্টুডেন্ট ভিসায় আসলে দৈনন্দিন জীবনে খুব কাজে লাগবে! ক্লাসে, সুপারমার্কেটে, বাস/ট্রেনে, রেস্তোরাঁয়, বা ডরমিটরিতে।

১. পরিচিতি ও শুভেচ্ছা (Introduzione e saluti)

Ciao! – হ্যালো!

Buongiorno – সুপ্রভাত

Buonasera – শুভ সন্ধ্যা

Buonanotte – শুভ রাত্রি

Come stai? – কেমন আছো?

Sto bene, grazie. – আমি ভালো আছি, ধন্যবাদ।

E tu? – আর তুমি?

Mi chiamo [নাম]. – আমার নাম [নাম]।

Sono uno studente / una studentessa. – আমি একজন ছাত্র / ছাত্রী।

Piacere di conoscerti. – তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো।

২. দৈনন্দিন জীবন (Vita quotidiana)

Dove abiti? – তুমি কোথায় থাকো?

Abito a Roma. – আমি রোমে থাকি।

Questo è il mio appartamento. – এটি আমার অ্যাপার্টমেন্ট।

Ho un coinquilino. – আমার একজন রুমমেট আছে।

Devo andare a lezione. – আমাকে ক্লাসে যেতে হবে।

Che ore sono? – এখন কয়টা বাজে?

È mezzogiorno. – দুপুর ১২টা বাজে।

È mezzanotte. – রাত ১২টা বাজে।

Ho fame. – আমার ক্ষুধা লেগেছে।

Ho sete. – আমার তৃষ্ণা পেয়েছে।

৩. বিশ্ববিদ্যালয় ও ক্লাস (Università e lezioni)

Dove si trova l’università? – বিশ্ববিদ্যালয় কোথায়?

Ho lezione alle nove. – আমার ক্লাস সকাল ৯টায়।

Il professore è gentile. – শিক্ষক খুব ভদ্র।

Non capisco. – আমি বুঝতে পারছি না।

Può ripetere, per favore? – দয়া করে আবার বলবেন?

Come si dice questo in italiano? – এটা ইতালিয়ানে কীভাবে বলা হয়?

Ho un esame domani. – আমার কাল পরীক্ষা আছে।

Studio ingegneria. – আমি ইঞ্জিনিয়ারিং পড়ি।

Ho bisogno di aiuto. – আমার সাহায্য দরকার।

Dove posso stampare un documento? – আমি কোথায় ডকুমেন্ট প্রিন্ট করতে পারি?

৪. খাবার ও রেস্টুরেন্টে (Cibo e ristorante)

Ho fame! – আমি ক্ষুধার্ত!

Posso avere un panino? – আমি কি একটি স্যান্ডউইচ পেতে পারি?

Vorrei una pizza margherita. – আমি একটি মার্গারিটা পিজ্জা চাই।

Da bere? – পানীয় কিছু?

Acqua naturale o frizzante? – সাধারণ পানি নাকি গ্যাসওয়ালা পানি?

Il conto, per favore. – বিলটা দিন, দয়া করে।

È molto buono! – খুবই সুস্বাদু!

Sono vegetariano / vegetariana. – আমি নিরামিষভোজী।

Niente carne, per favore. – দয়া করে মাংস নয়।

Quanto costa? – কত দাম?

🛒 ৫. দোকান ও সুপারমার্কেটে (Supermercato e negozio)

Dove si trova il supermercato? – সুপারমার্কেট কোথায়?

Cerco il latte. – আমি দুধ খুঁজছি।

Avete pane fresco? – আপনাদের কাছে কি টাটকা রুটি আছে?

Vorrei mezzo chilo di pomodori. – আমি আধা কেজি টমেটো চাই।

Posso pagare con carta? – আমি কি কার্ডে পেমেন্ট করতে পারি?

Posso avere una busta? – আমি কি একটি ব্যাগ পেতে পারি?

È in offerta? – এটা কি ছাড়ে আছে?

Non ho spiccioli. – আমার খুচরা নেই।

Questo è troppo caro. – এটা অনেক দামি।

Va bene, lo prendo. – ঠিক আছে, আমি এটা নেব।

৬. পরিবহন (Trasporto)

Dov’è la fermata dell’autobus? – বাসস্টপ কোথায়?

Quanto costa il biglietto? – টিকিটের দাম কত?

Dove va questo treno? – এই ট্রেন কোথায় যাচ্ছে?

A che ora parte il treno? – ট্রেন কখন ছাড়ে?

Il prossimo autobus arriva alle 8. – পরের বাস ৮টায় আসবে।

Devo cambiare a Bologna. – আমাকে বোলোনিয়াতে ট্রান্সফার করতে হবে।

È lontano? – এটা কি দূরে?

Mi sono perso / persa. – আমি পথ হারিয়েছি।

Può aiutarmi, per favore? – আপনি কি আমাকে সাহায্য করতে পারেন?

Devo andare in centro. – আমাকে শহরের কেন্দ্রে যেতে হবে।

৭. স্বাস্থ্য (Salute)

Non mi sento bene. – আমি ভালো লাগছে না।

Ho mal di testa. – আমার মাথা ব্যথা।

Ho la febbre. – আমার জ্বর হয়েছে।

Devo andare dal dottore. – আমাকে ডাক্তার দেখাতে হবে।

C’è una farmacia qui vicino? – কাছাকাছি কোনো ফার্মেসি আছে কি?

Ho bisogno di medicine. – আমার ওষুধ দরকার।

Sono allergico / allergica a... – আমি ...-এ অ্যালার্জিক।

Può chiamare un’ambulanza? – আপনি কি অ্যাম্বুলেন্স ডাকতে পারেন?

Dove si trova l’ospedale? – হাসপাতাল কোথায়?

Sto meglio, grazie. – আমি এখন ভালো আছি, ধন্যবাদ।

৮. সাধারণ কথোপকথন (Conversazione generale)

Sì – হ্যাঁ

No – না

Forse – হয়তো

Va bene – ঠিক আছে

Non lo so – আমি জানি না

Capito – বুঝেছি

Aspetta un attimo – একটু অপেক্ষা করো

Vieni qui – এখানে আসো

Guarda! – দেখো!

Attenzione! – সাবধান!

💡 ৯. দরকারী এক্সপ্রেশন (Espressioni utili)

Scusi – মাফ করবেন (ভদ্রভাবে)

Mi dispiace – দুঃখিত

Per favore – দয়া করে

Grazie – ধন্যবাদ

Prego – স্বাগতম / কোনো সমস্যা নেই

Non importa – কোনো সমস্যা নেই

Va tutto bene. – সব ঠিক আছে।

Che bello! – কী সুন্দর!

Che peccato! – কী দুঃখের বিষয়!

Non ho capito bene. – আমি ভালোভাবে বুঝিনি।

১০. ব্যাংক, ফোন ও প্রশাসনিক কাজ (Burocrazia)

Dove si trova la banca? – ব্যাংক কোথায়?

Devo aprire un conto bancario. – আমাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে।

Ho bisogno del codice fiscale. – আমার ট্যাক্স কোড দরকার।

Posso avere una ricevuta? – আমি কি একটি রিসিট পেতে পারি?

Devo rinnovare il permesso di soggiorno. – আমাকে রেসিডেন্স পারমিট নবায়ন করতে হবে।

Dov’è l’ufficio postale? – পোস্ট অফিস কোথায়?

Devo fare una ricarica telefonica. – আমাকে মোবাইলে রিচার্জ দিতে হবে।

Internet non funziona. – ইন্টারনেট কাজ করছে না।

Posso usare il Wi-Fi? – আমি কি ওয়াই-ফাই ব্যবহার করতে পারি?

Grazie per il tuo aiuto! – তোমার সাহায্যের জন্য ধন্যবাদ!

ইতালিতে উচ্চশিক্ষার সম্পূর্ন প্রসেস জানতে আমার পেইজে যুক্ত থাকুন। প্রতিটি বিষয়ের উপর ভিডিও/পোস্ট আছে সো যাদের যে বিষয়ে কনফিউশান আছে ভিডিও/পোস্ট দেখে দূর করবেন। আর কোন কিছু না বুঝতে পারলে রিলেটেড টপিক বা লেটেস্ট পোস্টে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি উত্তর দিবো✌️
Ashraf Islam
Engineering for Natural Risk Management
University of Genova
Italy🇮🇹🇮🇹
Ashraf's Vlog Italy, Ashraf Islam & 393 048 9626 আমার একমাত্র পেইজ, প্রোফাইল এবং হোটসঅ্যাপ। এগুলা ছাড়া যদি কোন প্রকার মেসেজ/লেনদেন করে প্রতারণার শিকার হোন তাহলে আমি দায়ী নয়🙏

#ইতালি

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when English Literature School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share