14/06/2026
সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৬
শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করার লক্ষ্যে ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম আয়োজন করতে যাচ্ছে “সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৬”।
এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা, নাগরিক দায়িত্ববোধ, শান্তি ও সামাজিক সম্প্রীতির মূল্যবোধকে আরও সুদৃঢ় করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।
অলিম্পিয়াডের তথ্যাবলি :
📝 পরীক্ষার ধরন: এমসিকিউ (MCQ)
⏱️ সময়কাল: ৩০ মিনিট
📅 তারিখ: ১৬ জুন ২০২৬ (মঙ্গলবার)
🕚 সময়: সকাল ১১:০০ ঘটিকা
📍 স্থান: পাহাড়তলী কলেজ, চট্টগ্রাম
সিলেবাস
➤ বাংলাদেশ ও বিশ্বের ইতিহাস এবং অসাম্প্রদায়িক চেতনা
➤ সংবিধান, মৌলিক অধিকার ও নাগরিক দায়িত্ব
➤ ধর্মীয় সহনশীলতা, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ
➤ শান্তি, সম্প্রীতি ও সামাজিক সচেতনতা
➤ ডিজিটাল নাগরিকত্ব এবং ভুয়া তথ্য প্রতিরোধ
➤ যুবসমাজের ভূমিকা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা
➤ সম্প্রীতি বিষয়ক সাধারণ জ্ঞান
পুরস্কার ও স্বীকৃতি
🏅 সকল অংশগ্রহণকারীকে প্রদান করা হবে Certificate of Participation।
🏆 অলিম্পিয়াডে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের জন্য থাকবে Certificate of Achievement এবং আকর্ষণীয় উপহার।
রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে।
অংশগ্রহণের যোগ্যতা
শুধুমাত্র পাহাড়তলী কলেজের শিক্ষার্থীবৃন্দ এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবেন।
নিবন্ধন প্রক্রিয়া
➤ পোস্টারে প্রদত্ত QR কোড স্ক্যান করে নিবন্ধন সম্পন্ন করুন।
অথবা,
➤ রেজিস্ট্রেশন লিংকে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করুন।
রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/oCg2Do8HftvayX1B8
যোগাযোগ
সুব্রত পাল
জেলা সমন্বয়কারী, চট্টগ্রাম জেলা
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
📞 ফোন: +880 1927-303726
📧 E-mail: [email protected]