Chittagong University Batch-31Club Ltd.

Chittagong University Batch-31Club Ltd. All students of CU 95-96 session are eligible to be a member of this club.

Ramadan Mubarak 🎁Year-2026
03/03/2026

Ramadan Mubarak 🎁
Year-2026

HAPPY NEW YEAR 2026 💥
01/01/2026

HAPPY NEW YEAR 2026 💥

21/07/2025
বন্ধুরা, আগামী ০৭ এবং ০৮ ফেব্রুয়ারী, ২০২৫ ইং কুমিল্লা বার্ডে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা ২০২৫ ও পিকনিকের জন্য দ্রুত র...
19/01/2025

বন্ধুরা, আগামী ০৭ এবং ০৮ ফেব্রুয়ারী, ২০২৫ ইং কুমিল্লা বার্ডে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা ২০২৫ ও পিকনিকের জন্য দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলো।

রেজিস্ট্রেশন ফি ৳ ২৫০০/- (জনপ্রতি)
ফ্যামিলি ৳ ২৫০০/- (জনপ্রতি)
*৫ বছরের নিচে বাচ্চার জন্য জন্য কোন ফি প্রদান করতে হবে না*
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারো নিচের দেওয়া পোস্টারের নাম্বারে।

রেজিস্ট্রেশনের জন্য ক্লাব হাউজ চট্টগ্রামে এসে স্ব শরীরে দিতে পারো অথবা বিকাশ/নগদ যে কোন উপায়ে দিতে পারো।
বিকাশ /নগদ: 01854653473 (Hasan- Club Manager)

**রেজিস্ট্রেশনের শেষ সময়: ১লা ফেব্রুয়ারী, ২০২৫ ইং**

“ Batch 31st Football Tournament-2024 “বন্ধুরা সকলেই জানো আমরা দীর্ঘ ৪ মাসের অধিক সময় কাজের ফাঁকে সপ্তাহে ১দিন করে এপোলো...
07/10/2024

“ Batch 31st Football Tournament-2024 “

বন্ধুরা সকলেই জানো আমরা দীর্ঘ ৪ মাসের অধিক সময় কাজের ফাঁকে সপ্তাহে ১দিন করে এপোলো শপিং এর উপরে টার্ফে ক্লাবের সদস্যরা ও আমাদের সন্তানেরা জমজমাট ফুটবল খেলায় মেতে উঠি ॥ এই খেলাটাকে আরো প্রানবন্ত করে তুলতে আগামি ২৫ অক্টোবর ( শুক্রবার ) আমাদের ১দিনের টূর্নামেনট অনুষ্ঠিত হবে ॥

খেলার তারিখ > ২৫ / ১০ / ২৪ইং
সময় > বিকেল ৫:০০ টা - রাত ৯:০০টা (টো: ২৪০ মিনিট)


⭕️রেজিস্ট্রেষন ফি = ১০০০/টাকা জনপ্রতি
( অন্তর্ভুক্তে খরচ > নাস্তা + ডিনার + টি - শার্ট + অন্যান্য )
⭕️চাইলড = ৫০০/টাকা জনপ্রতি
⭕️রেজিস্ট্রেষন করার শেষ তারিখ = ১৮.১০.২৪ইং

নোট :
যারা এই টূর্নামেনট এ খেলতে আগ্রহী সকলের মাঠে আসা জরুরি, এতে টিম সিলেক্ট করতে সুবিধা হবে ॥ আর অবশ্যই ১৮ অক্টো এর মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার বিনীত অনুরোধ রইলো। ১৮ তারিখের পর রেজিষ্ট্রেশনে টি-শার্ট সরবরাহ করা সম্ভব হবে না ॥

👉 যোগাযোগ ॥

📞 হাসান
+880 18 5465 3473

ইমন
+880 1711-307242

সিলেট,  কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন যায়গা বন্যা কবলিত। কয়েকদিনের মধ্যে হয়তো বেশির ভাগ যায়গা থেকে পানি সরে যাবে।...
22/08/2024

সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন যায়গা বন্যা কবলিত। কয়েকদিনের মধ্যে হয়তো বেশির ভাগ যায়গা থেকে পানি সরে যাবে। কিন্তু তৎপরবর্তীতে মূল মানবিক বিপর্যয় টা শুরু হয়। এই দূর্যোগে বন্যার্তদের পাশে দাড়ানো জন্য চবি ব্যাচ থার্টিফার্স্ট এর সকল সদস্যদের আহবান জানাচ্ছি। সহায়তা পাঠাতে হাসান, মোবাইল #01854-653473 (বিকাশ, নগদ, রকেট,উপায় )

19/06/2024

আমরা হলাম নেগেটিভ নিউজ মাষ্টার।

তানজিম সাকিব টি ২০ তে বাংলদেশের পক্ষে একটা বোলিং রেকর্ড করলো, সেটা বাদ দিয়ে, "তার ম্যাচ ফি ১৫% কাটা গেছে নিয়ম ভঙ্গ করে নেপালের ক্যাপ্টেন এর সাথে চোখ গরম করে কথা বলার কারণে" , এই খবরটা সারাক্ষণ নিউজ ফিডে দেখা যাচ্ছে।

এটাই আমরা।কেন আমরা বললাম কারণ নেপালি আর ভারতীয় পেইজের পাশাপাশি আমাদের পেইজগুলো হুদাই ওর কীর্তি বাদ দিয়ে নেগেটিভ নিয়া টানাটানি করেই যাচ্ছে আরপাবলিক ও খাচ্ছে এটা।

আমি চাই সামনের ৫ ম্যাচ ওর ২৫% করে কাটুক কিন্তু এই রকম করে দেশ এগিয়ে নিয়ে যাক।

সুপ্রিয় অনুজ ৩১ ব্যাচআসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১ ব্যাচ, চবি'র অন্যান্য ব্যাচগুলোর তুলনায় খানিকটা আলাদ...
31/05/2024

সুপ্রিয় অনুজ ৩১ ব্যাচ

আসসালামু আলাইকুম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১ ব্যাচ, চবি'র অন্যান্য ব্যাচগুলোর তুলনায় খানিকটা আলাদা। আলাদা বললাম একারণেই যে, তাদের যে কোন অনুষ্ঠান, চিন্তাভাবনা সবসময়ই নতুন ভাবনার খোরাক জোগায়। নি:সন্দেহে সেটা অন্য ব্যাচের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তেমনই একটা উদ্যোগ তাদের প্রকাশনী "জারুলবার্তা"। এ ধরনের নিয়মিত প্রকাশনা অন্য ব্যাচে আছে কিনা আমার জানা নাই। এর আগের সংখ্যাটা পড়িনি। এবার একজন সুহৃদ পাঠালেন চট্টগ্রাম থেকে। এ সংখ্যায় অনেকগুলো লেখার সাথে আমার লেখাটাও ছাপানো হয়েছে। তাই একটু বেশিই পুলকিত। সকালে হাতে পাওয়ার পর থেকে পুরো ম্যাগাজিনটাই এক নি:শ্বাসে শেষ করলাম। প্রতিটি লেখাই বৈচিত্রে ভরপুর। শিক্ষা, বিনোদন, ভ্রমণ কাহিনী, সাক্ষাৎকার কি নেই। চবি'র নতুন উপাচার্য অধ্যাপক আবু তাহের স্যারের সাক্ষাৎকার পড়ে চবি সম্পর্কে উনার মনোভাব বুঝতে পারলাম। এছাড়া নগেনের স্মৃতিচারণ, কিংবা পারভীন রব্বানী আপার নায়াগ্রা ভ্রমণ মনে থাকবে অনেকদিন। শুধু ৩১ ব্যাচ নয়, অন্যান্য ব্যাচের লেখকদের লেখা এখানে স্থান পাওয়ায় পুরো ম্যাগাজিনটাই আরও সমৃদ্ধ হয়েছে বলা যায়। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে আশা করি।

ম্যাগাজিনটির ছাপার মান এবং কাগজ যে কোন বিদেশি পত্রিকার চেয়েও উন্নতমানের, এটা খুব ভালো লেগেছে। এই মানের কাগজ একটা ব্যাচের প্রকাশনাতে ব্যাবহার হবে সেটা আমার কাছে রীতিমতো বিষ্ময়কর।

৩১ ব্যাচ যখন বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় পা রাখে আমরা তখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে যাই। তখন এমবিএ ১ম ব্যাচে সেশন জট না থাকায় আমরা বের হয়ে আসি '৯৪ এর জুনে। তাই বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাথে দেখা হয়নি। পরিচয় হয় কর্মক্ষেত্রে এসে। ফেসবুকের কল্যণে ব্যাচের সবার সাথে মোটামুটি পরিচয় থাকলেও উত্তরায় যারা বসবাস করছে, তাদের সাথে দেখাসাক্ষাৎ, আড্ডা তো এখন নিয়মিত। ৩১ ব্যাচের সবার প্রতি রইল অবিরাম শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ওয়াকিলুর রহমান
২৪ ব্যাচ, ব্যাবস্থাপনা,
এমবিএ ১ম ব্যাচ।

অভিষেক ও সম্মাননা : এক অনবদ্য দিন কাটালো চবি ব্যাচ-৩১ ক্লাব হাউজ ---------------------------------------------গতকাল ছিল ...
27/04/2024

অভিষেক ও সম্মাননা : এক অনবদ্য দিন কাটালো চবি ব্যাচ-৩১ ক্লাব হাউজ
---------------------------------------------

গতকাল ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ-৩১ ক্লাবের জন্য এক অনবদ্য দিন। চট্টগ্রাম শহরের কাজীর দেউরীর এপোলো শপিং সেন্টারের তৃতীয় তলায় স্হাপিত ক্লাব হাউজে বসেছিল চবি পরিবারের ভিন্ন রূপের বৈশাখী তপ্ত মেলা।
'বৈশাখের দুপুরে ' শিরোনামে আয়োজিত ক্লাবের নব নির্বাচিত কার্যকরী কমিটির 'অভিষেক ও সম্মাননা' কে ঘিরে এখানে সমবেত হয়েছিলেন চবি পরিবারের তিন তিনজন সংসদ সদস্য, ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি এবং আরও বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সহ ৩১তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী।
এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় জনাব মাহবুবুল আলমকে এবং এবারের জাতীয় সংসদ নির্বাচনে 'সংসদ সদস্য' নির্বাচিত হওয়ায় চবি পরিবারের ফরিদুন্নাহার লাইলী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও শামীমা হারুন লুবনা কে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ব্যাচ-৩১ কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে প্রানোচ্ছল ও সুসংগঠিত ব্যাচ হিসেবে অভিহিত করে বলেন "এ ক্লাবের সৃজনশীল ও সমন্বিত কর্মকান্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠিত করে এলামনাই এসোসিয়েশন গঠনে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে।" বক্তারা আরও বলেন "এ ক্লাবের সদস্যদের উদারতার কারনে এ ক্লাব ঘরটি এখন বিশ্ববিদ্যালয়ের সকল এলামনাইদের মিলনকেন্দ্রে পরিনত হয়েছে। "

বক্তব্য শেষে নব নির্বাচিত কার্যকরী কমিটিকে পরিচিয় করিয়ে দেওয়া হয় এবং কেক কাটার মাধ্যমে কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন হয়। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মুখপত্র 'জারুল বার্তা' র মোড়ক উম্মোচন করা হয়।

অনুষ্ঠান শেষে খিচুড়ি উৎসবের মাধ্যমে দুপুরের খাবার ও দীর্ঘক্ষণ ক্লাব হাউজে আড্ডার পর ব্যাচ-৩১ ক্লাব সতীর্থরা জিইসি কনভেনশন সেন্টারে চবি এলামনাই এসোসিয়েশনের 'ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা' অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে এক অনবদ্য দিন অতিবাহিত করে।

Address

CHITTAGONG UNIVERSITY BATCH 31 CLUB LTD. 75, Appelo Shopping Center, 2nd Floor, Kazir Dewri
Chittagong
4225

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00

Telephone

+8801680669005

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong University Batch-31Club Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Chittagong University Batch-31Club Ltd.:

Share