আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ

আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, College & University, Tulatali, Satkania, Chittagong.

প্রকৃতির এক নিটোল পরিবেশে এ কলেজের অবস্থান। বার আউলিয়ার আশির্বাদ ধন্য ঐতিহ্যবাহী সাতকানিয়া; পশ্চিমে চির প্রবাহমান বঙ্গোপসাগরের কল্যাণ পুষ্ট বাশঁখালী; আনোয়ারা আর উত্তর পূর্বে সাঙ্গু বিধৌত চন্দনাইশ। এ চার উপজেলার সংযোগ স্থলে এ কলেজ। শিক্ষা দীক্ষায় অনগ্রসর এবং অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ বিশেষ করে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বরাবরই এ অঞ্চলের জনগোষ্ঠী শিক্ষা সাহিত্য সংস্কৃতি অর্থনৈতিক ক্রিয়াকর্

ম থেকে অনেক পিছিয়ে ছিল। তাই পশ্চাৎপদ এ জনগোষ্টির মুক্তির একমাত্র পথ শিক্ষা। এ মহান উদ্দেশ্যকে সামনে রেখে বিশেষ করে নারী শিক্ষা অগ্রগতির লক্ষ্যে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় ‍আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ। ১৯শে সেপ্টেম্বর ১৯৯১এ কলেজ ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এ দিন চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এম.ই.এস স্কুল মিলনায়তনে কলেজ প্রতিষ্ঠার উদ্যেগ নেয়া হয়। জায়গা নির্বাচন করা হল রাজার পাহাড়। প্রকৃতির রূপ-রসে ভরা এক অনিন্দ্য সুন্দর স্থান । কলেজের স্বপ্ন দ্রষ্টা চট্টগ্রাম ইউনানী তিব্বিয়া কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি ও সাহিত্যিক হাকীম মাওলানা ইসমাঈল হিলালীর ক্রয় করা সম্পত্তি (এই পাহাড়) তাঁর একমাত্র সুযোগ্য সন্তান বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব হেলাল হুমায়ুন এর দান করা সম্পত্তির উপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সনের অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এ. এম. জহির উদ্দীন খান কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করতে এসে অত্র এলাকার মানুষের কলেজ প্রতিষ্ঠার উৎসাহ, অত্র এলাকার ভৌগলিক অবস্থান ও প্রাকৃতিক সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে কলেজ প্রতিষ্ঠার সার্বিক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। ১লা জানুয়ারি ১৯৯৪ইং হতে কলেজটি এম.পি.ও ভুক্তি লাভ করে। ১লা জুলাই ১৯৯৮ ইং হতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রি(পাস) কোর্সের অধিভুক্তি লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজের ক্যাম্পাস সম্পূর্ণ রাজনীতি মুক্ত। শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা হয়। জাতীয় শিক্ষা সপ্তাহে এ কলেজ ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৬ ও ২০০৩ সালে উপজেলা পর্যায়ে চার-চারবার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। ফলাফলের দিক দিয়ে এ কলেজ ডিগ্রি পর্যায়ে শতভাগ সাফল্যের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যায়ে বরাবরই ভাল ফলাফল করে আসছে। সব মিলিয়ে আদর্শ ও নৈতিকতার পর্যায়ে এ কলেজের অবস্থান। এ কলেজ এতদঞ্চলের মানুষের প্রাণের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

⚫ শোক সংবাদ নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব  #মোহাম্মদ_ইউনুস স্যার আজ সকালে নিজ গ্রামে হৃদর...
26/05/2026

⚫ শোক সংবাদ
নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব #মোহাম্মদ_ইউনুস স্যার আজ সকালে নিজ গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
তাঁর মৃত্যুতে আমরা আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ পরিবার গভীরভাবে শোকাহত । মরহুমের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।
তিনি ছিলেন একজন সৎ, নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে ১ম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি ২০২৬শিক্ষাবর্ষ : ২০২৩-২০২৪
18/05/2026

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে ১ম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি ২০২৬

শিক্ষাবর্ষ : ২০২৩-২০২৪

২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি......
18/05/2026

২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি......

দুই দিনব্যাপী বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন।
12/05/2026

দুই দিনব্যাপী বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন।

‎📌বিদায় সংবর্ধনা অনুষ্ঠান 🌸দীর্ঘ কর্মজীবনের সফল পরিসমাপ্তিতে অত্র কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ জামাল উদ্দ...
12/05/2026

‎📌বিদায় সংবর্ধনা অনুষ্ঠান 🌸
দীর্ঘ কর্মজীবনের সফল পরিসমাপ্তিতে অত্র কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ জামাল উদ্দিন হায়দার এর অবসরজনিত বিদায় সংবর্ধনা আগামী ১৪ মে ২০২৬ খ্রি., বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
📍 স্থান: কলেজ অডিটোরিয়াম
🕙 সময়: সকাল ১০:০০ ঘটিকা

ধন্যবাদান্তে,
মু. আমির হোসাইন
সহকারী অধ্যাপক ও সাধারণ সম্পাদক
শিক্ষক পরিষদ
আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ

23/04/2026
এইচএসসি পরীক্ষা ২০২৬ এর ফরম পূরণের সময় বর্ধিতকরণ সংক্রান্ত
23/04/2026

এইচএসসি পরীক্ষা ২০২৬ এর ফরম পূরণের সময় বর্ধিতকরণ সংক্রান্ত

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি :
23/04/2026

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি :

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানু...
18/04/2026

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী নিজেই পরীক্ষা শুরুর বিষয়টি জানিয়েছেন।

 #শোকবার্তা
13/04/2026

#শোকবার্তা

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন।
30/03/2026

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন।

Address

Tulatali, Satkania
Chittagong
4393

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801819107055

Alerts

Be the first to know and let us send you an email when আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ:

Share