Chattogram Veterinary and Animal Sciences University

Chattogram Veterinary and Animal Sciences University Chittagong Veterinary and Animal Sciences University (CVASU) is a public university in Bangladesh. It is located at Khulshi, Chittagong No. of Faculties : 03
No.
(1)

Chattogram Veterinary and Animal Sciences University (CVASU)

Established February 2, 2006
Type: Public, coeducational
Chancellor President Abdul Hamid
Vice-Chancellor Professor Dr. Goutam Buddha Das

********
Deans:

Dean of FVM: Prof. Dr. Alamgir Hossain
Dean of FST: Prof. Dr. Jannat Ara
Dean of FoF: Prof. Dr. Mohammed Nurul Absar Khan


**********
CVASU at a glance:

To produce skilled and co

mpetent veterinarians of international standard through the study of combined courses (Veterinary and Animal Sciences) including internship, the government initially has established two veterinary colleges at Sylhet and Chittagong in the year 1995-96. Chittagong Government Veterinary College (CGVC) started functioning on January, 1996 by admitting 50 students in its first academic session under the faculty of Science, University of Chittagong. Subsequently, being satisfied with the academic activities, nice environment and quality education systems, the University of Chittagong Converted this college into an individual Faculty of Veterinary Medicine with the approval of the University Gants Commission of Bangladesh (UGC). On 07 August 2006, the CGVC was converted into a university named as "Chittagong Veterinary and Animal Sciences University (CVASU)" under the CVASU act, 2006. Year of Establishment of CGVC : 1995-96
Year of Establishment of CVASU : 07 August 2006

*********
Location:

Khulshi (near Wireless), Zakir Hossain Road, Khulshi, Chittagong. of Departments : 19
No. of Faculties: 03

Faculty of Veterinary Medicine :
(Departments – 09)
Faculty of Food Science & Technology : (Departments – 05)
Faculty of Fisheries:
(Departments – 05)

*******
No. of Institute: 01


1) One Health Institute

********

No of Centres: 03

1) Teaching and Training Pet Hospital and Research Center (TTPHRC)

Location: Sector 18, Purbachal, Dhaka

2) Poultry Reseach and Training Center (PRTC)

Location: CVASU Campus, Khulshi

3) Coastal Biodiversity, Marine Fisheries and Wildlife Research Centre

Location: Darianagar, Cox's Bazar


********
Degree Offered:

Under Graduates:
Doctor of Veterinary Medicine (DVM)
B.Sc. Honours in Food Science & Technology (FST)
B.Sc. Honours in Fisheries (FF)
Post Graduate:
MSc & PhD in Different Discipline


Central Library- No. of total collections: Reference Books- 4,000 , Journals -3,000, Online Access Journal : 10,000 and with 40 Computer high speed broad band access
No. of Faculty Members : 90
No. of Officers: 43. of Supporting Staffs: 126
No. of Halls Residence : 02 (Male-01, Female-01)
Current student's enrolment: 1000

Research : 20 on-going Research Projects funded by UGC, BARC, World Bank, FAO, USDA, DANIDA & BAS
No. of Research laboratory: 28
Academic staff 3
Students 336
Postgraduates Pahartali
Location Khulsi, Chittagong, Bangladesh
Campus Urban
Nickname CVASU


**********

Degrees offered-

1) Doctor of Veterinary Medicine (D.V.M.): five years including a one-year internship (off-campus work-based learning). The D.V.M. course consists of 25% animal production, 10% social science courses and the remaining is for veterinary disciplines.

2) B.Sc. (Hons) in Fisheries : 4 years long course.

3) B.Sc. (Hons) in Food Science and Technology : 4 years course with 6 months Industrial Placement.

4) Master of Science (M.S.):

Three semesters (each semester is six months) but must be completed within five semesters
Food Science and Technology.

5) Master in Public Health (MPH)

6) Ph.D. in respective subjects.


*********
Departments:


Veterinary Medicine

Department of Anatomy & Histology
Department of Animal Science & Nutrition
Department of Agricultural Economics and Social Science
Department of Dairy & Poultry Science
Department of Genetics & Animal Breeding
Department of Medicine & Surgery
Department of Microbiology & Veterinary Public Health
Department of Pathology & Parasitology
Department of Physiology, Biochemistry & Pharmacology

******
Faculty of Food Science & Technology

Department of Applied Chemistry & Chemical Technology
Department of Physical & Mathematical Science
Department of Applied Food science & Nutrition
Department of Food Processing & engineering

******
Faculty of Fisheries

Department of Aquaculture
Department of Fisheries Resources Management
Department of Fishing & Post Harvest Technology
Department of Marine Bio-Resources Science
Department of Fish Biology & Biotechnology

‎  #জরুরি_ভিত্তিতে_সহায়তা_প্রয়োজন‎‎শামরিনা আলম তানহা, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ডক্টর ...
10/06/2025


#জরুরি_ভিত্তিতে_সহায়তা_প্রয়োজন

‎শামরিনা আলম তানহা, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২২তম ব্যাচের ছাত্রী এবং ডিপার্টমেন্ট অব এনিম্যাল সায়েন্স এন্ড নিউট্রিশনে মাস্টার্স কোর্সে অধ্যয়নরত। সে বর্তমানে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত। যার জীবন হঠাৎ করেই থমকে গেছে এই কঠিন রোগে।

‎এই মুহূর্তে তার চিকিৎসার জন্য বিভিন্ন মেডিকেল সাপোর্ট প্রয়োজন, যার জন্য বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন হচ্ছে। দীর্ঘমেয়াদী চিকিৎসা ও ওষুধপত্রের খরচ তার পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমাদের সবার এগিয়ে আসা প্রয়োজন, তানহার পাশে দাঁড়ানো প্রয়োজন।

‎আমরা অনুরোধ করছি – আপনার সামর্থ্য অনুযায়ী তানহার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। ছোট একটি সহানুভূতিই বাঁচাতে পারে একটি জীবন।

‎সহায়তার মাধ্যম:
‎‎Bkash:
01744502541 (Tanha's Husband),
01859807454 (Nishat-Friend)

Nagad: 01744502541

‎Bank A/C no: 0252101129741
Muhammad Ataur Rahman Shohel
Pubali Bank PLC
Industrial Area Branch, Chattogram.

Account Number: 0200015698432
Nishat Tasnim Oishee
Agrani Bank PLC
Khulshi Branch, Chattogram.

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮ (আট) টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাত...
31/05/2023

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮ (আট) টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আবেদন গ্রহণ: ০৮/০৬/২০২৩ থেকে ১০/০৭/২০২৩ পর্যন্ত।

ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ: ২৫/০৭/২০২৩ থেকে পরীক্ষার পূর্ব পর্যন্ত।

ভর্তি পরীক্ষা তারিখ: ০৫/০৮/২০২৩

ভর্তি পরীক্ষার স্থান: সারা দেশের ৮ টি কেন্দ্রে

বিস্তারিত: https://acas.edu.bd/notice

CVASU gets new Proctor! 🎉🎉Prof. Dr. Mohammad Mejbah Uddin sir,Department of Anatomy and Histology, Chattogram Veterinary...
21/03/2023

CVASU gets new Proctor! 🎉🎉

Prof. Dr. Mohammad Mejbah Uddin sir,
Department of Anatomy and Histology,
Chattogram Veterinary and Animal Sciences University (CVASU) has just been appointed as the new proctor of CVASU.

Let’s congratulate Hon’ble proctor Prof. Dr. Mohammad Mejbah Uddin sir for his brilliant success!

18/03/2023

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর Food Science and Technology অনুষদের ১১ তম ব্যাচের শিক্ষার্থী "সৌমেন বিশ্বাস" এর দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছে। তাকে সুস্থ করে তোলার জন্য একজন কিডনী ডোনার প্রয়োজন।।

রক্তের গ্রুপ: B+

এমতাবস্থায় কোন সহৃদয়বান ব্যক্তি একটি কিডনি দান করতে ইচ্ছুক হলে নিন্মলিখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হল- ০১৮১৯৯৪৯৫০৩।

বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সাধারণ জনসাধারণকে মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদটি প্রচার ও নিজ অবস্থান থেকে সাহায্যের জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে৷।

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেয়ার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান...
21/02/2023

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেয়ার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রাঙ্গণের পক্ষ থেকে একটি মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

"সিভাসু’তে কৃষিবিদ দিবস পালন"চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গতকাল সোমবার ‘কৃষিবিদ দিবস...
14/02/2023

"সিভাসু’তে কৃষিবিদ দিবস পালন"

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গতকাল সোমবার ‘কৃষিবিদ দিবস ২০২৩’ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পাঞ্জলি প্রদান করেন। এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় আনন্দ শোভাযাত্রা।
কর্মসূচিগুলোতে ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশারফ আলি বিশ্বাস, বায়োটেকনোলজি ও জেনেটিক
ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আশুতোষ দাশ, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ডা. ওমর ফারুক মিয়াজী, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. এস. কে. এম. আজিজুল ইসলাম, পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. মো: রায়হান ফারুক, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. গউজ মিয়া, প্রক্টর ও সহযোগী অধ্যাপক তাসনিম ইমামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, এমপি বলেছেন, শিক্ষার মানোন্নয়নে সরকার অনেক বিনিয়োগ করছে। মাধ্যমিক পর্য...
13/02/2023

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, এমপি বলেছেন, শিক্ষার মানোন্নয়নে সরকার অনেক বিনিয়োগ করছে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে নতুন নতুন অবকাঠামো হচ্ছে। শিক্ষিত ও দক্ষ শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ করে বিশেষায়িত উচ্চশিক্ষায় সরকার গবেষণার জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য যে বিনিয়োগ করছে সেই বিনিয়োগের একটা প্রতিদান জাতি শিক্ষার্থীদের কাছে থেকে প্রত্যাশা করে।

গত ১১ ফেব্রুয়ারি, ২০২৩ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সমারম্ভ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ), ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক তাসনিম ইমাম। সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী।

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে সিভাসু’তে যেভাবে গবেষণা করার সুযোগ হচ্ছে, পাঠদান করার সুযোগ হচ্ছে-তা সরকারের উন্নয়নেরই ফল। কোভিডের সময় আমরা দেখেছি এ বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর মেশিন দিয়ে তিনটা জেলায় করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এটি বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির উদাহরণ।

তিনি আরো বলেন, আজকে যারা নতুন করে শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছো তোমরা সবসময় প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখবে। তোমরাই জাতির ভবিষ্যৎ। পড়াশোনা করে নিজেদের জীবনকে গড়ে তুলবে। কিন্তু প্রতিষ্ঠানের প্রতি তোমাদের একটা দায়বদ্ধতা অবশ্যই থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতি তোমাদের একটা ওনারশিপ থাকতে হবে। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পর অ্যালামনাই হিসেবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ডে তোমরা অনুদান দিবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভূমিকা রাখবে।

সমারম্ভ বক্তা মুহম্মদ মউদুদউর রশীদ সফদার নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নবীন শিক্ষার্থীরা আগামীর নির্মাতা। ভবিষ্যৎ বিনির্মাণে তোমাদের ভূমিকা রাখতে হবে। সমাজকে ঢেলে সাজাতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে আহরিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে হবে। সেবাই যেন হয় তোমাদের ব্রত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আশুতোষ দাশ, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম ও বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, দপ্তর প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গতকাল  বৃহস্পতিবার ১৯ জানুয়ারী, ২০২৩ তারিখেগণভবনে দেশের বিভিন্ন পাবলি...
20/01/2023

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার ১৯ জানুয়ারী, ২০২৩ তারিখে
গণভবনে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সেলরদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় অধ্যাপক ড. এ. এস. এম. লুৎফল আহসান রাহাত স্যার।

CVASU gets new Vice-Chancellor! 🎉🎉Prof. Dr. ASM Lutful AhasanDepartment of Anatomy and Histology, Chattogram Veterinary ...
01/01/2023

CVASU gets new Vice-Chancellor! 🎉🎉

Prof. Dr. ASM Lutful Ahasan
Department of Anatomy and Histology,
Chattogram Veterinary and Animal Sciences University (CVASU) has just been appointed today as the new Vice-Chancellor of CVASU.

Prof. Ahasan has completed his MS degree from the Vrije University Brussels.
PhD from the University of Milan, Italy.
PGT and PGT from PTC+, Onenkerk, The Netherlands.

He has been involved in active teaching, research and innovations since 2003 till date…
Let’s congratulate Hon’ble Vice-Chancellor Prof. ASM Lutful Ahasan for his brilliant success.

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অধীন ঢাকার পূর্বাচল নিউ টাউনে টিচিং ও ট্রেনিং পেট হাসপ...
04/12/2022

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অধীন ঢাকার পূর্বাচল নিউ টাউনে টিচিং ও ট্রেনিং পেট হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের ৯তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উক্ত গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় অনুষ্ঠেয় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, এমপি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন সিভাসুর একুশে পদকপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে তৈরির উদ্দেশ্যে সিভাসু’র উদ্যোগে ২০১৮ সালে ঢাকার পূর্বাচলে ২২ কাঠা জমির উপর এই “টিচিং ও ট্রেনিং পেট হসপিটাল ও গবেষণা কেন্দ্র” স্থাপন করা হয়। ভেটেরিনারি পেশাকে আরও উন্নত এবং মানসম্পন্ন করার ক্ষেত্রে এই হাসপাতাল ও গবেষণা কেন্দ্র কার্যকরী ভূমিকা রেখে চলেছে।

পাশাপাশি, সিভাসু’র এই হাসপাতালে পোষাপ্রাণীর উন্নত চিকিৎসাসেবাও প্রদান করা হয় থাকে। ঢাকা শহরে বিশেষ করে গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকার শৌখিন মানুষেরা-যাঁরা নানা ধরনের পোষাপ্রাণী পালন করে থাকেন-তাঁরা এ হাসপাতাল থেকে উপকৃত হচ্ছেন।

হাতে-কলমে প্রশিক্ষণ, গবেষণা ও প্রাণিসেবা কার্যক্রম আরো বিস্তৃত করার লক্ষ্যে সিভাসু’র সেমিপাকা একতলা হাসপাতাল ও গবেষণা কেন্দ্রটিকে ৯তলা বিশিষ্ট ভবনে পরিণত করা হচ্ছে।

এই বহুতল ভবনে পোষাপ্রাণীর চিকিৎসাসেবা প্রদানের সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এখানে থাকবে মেডিসিন ইউনিট, সার্জারি ইউনিট, গাইনি ও অবস্টেট্রিক্স ইউনিট, অর্থোপেডিক্স ইউনিট, রেডিওলজি ও ইমেজিং ইউনিট এবং ভ্যাকসিনেশন ইউনিটসহ আরো অনেক কিছু।

২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি:আগামী ০৮/...
06/11/2022

২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি:

আগামী ০৮/১১/২০২২ খ্রি. থেকে ১০/১১/২০২২ খ্রি. এর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে সশরীরের উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷

★★★ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১)এস. এস. সি./সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র৷

২) এইচ. এস. সি. /সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র৷

৩) চার(৪) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুরূপ)

৪) কোটার সপক্ষে প্রমাণ (প্রযোজ্য ক্ষেত্রে)

★★★অতিরিক্ত ভর্তি ফি:

১) ভেটেরিনারি মেডিসিন অনুষদঃ ৬,২০০ টাকা
২) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদ: ৬,০০০ টাকা
৩) ফিশারিজ অনুষদ: ৬,০০০ টাকা

★★★ ভর্তির দিনের কার্যক্রম সম্পাদনের রুট:

ভর্তির দিন সর্বপ্রথমে ডিন অফিসে উপস্থিত হয়ে, আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম শুরু করতে হবে৷

তারপর পর্যায়ক্রমে নিন্মোক্ত অফিস সমূহে গিয়ে প্রয়োজনীয় কার্য সম্পাদন করে, আবার ডিন অফিসে সকল কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে৷

নিন্মে অফিস সমূহে যাবার ক্রম ও অবস্থান দেখানো হল।

ধাপ ১: সংশ্লিষ্ট ডিন অফিস

ধাপ ২: বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার (অবস্থান: বিশ্ববিদ্যালয় মূল ফটকের পাশে)

ধাপ ৩: সংশ্লিষ্ট হল

ধাপ ৪: প্রক্টর অফিস (অবস্থান: প্রশাসনিক ভবন এর ৪র্থ তলা)

ধাপ ৫: অর্থ ও হিসাব দপ্তর (অবস্থান: প্রশাসনিক ভবন এর ৪র্থ তলা)

ধাপ ৬: সংশ্লিষ্ট ডিন অফিস৷

শুভকামনা।

Address

Zakir Hossain Road, Khulshi
Chittagong
4202

Alerts

Be the first to know and let us send you an email when Chattogram Veterinary and Animal Sciences University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Chattogram Veterinary and Animal Sciences University:

Share