Uttar Rangunia Degree College

Uttar Rangunia Degree College সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ কলেজ। স্থাপিত-১৯৮৩, জাতীয় বিশ্ববিদ্যালয় কোডঃ- ৪৩২৪, কলেজ EIIN-104845.

............................বিজ্ঞপ্তিএতদ্‌দ্বারা কলেজের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দের অবগতির জন্য জানান যাচ্ছে যে, ২০২৫ সালের ...
08/09/2026

............................বিজ্ঞপ্তি

এতদ্‌দ্বারা কলেজের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দের অবগতির জন্য জানান যাচ্ছে যে, ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের ১ম ইনকোর্স পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর, ২০২৬ হতে আরম্ভ হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইনকোর্স পরীক্ষার ফি এবং কলেজের যাবতীয় বকেয়া টাকা আগামী ১০/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে পরিশোধ করে প্রবেশ পত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া গেল।

শিক্ষকবৃন্দ স্ব স্ব বিষয়ের প্রতি পত্রের (৫ম ও ৬ষ্ঠ পত্র) প্রশ্নের ০২কপি করে আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৬ এর মধ্যে শরীরচর্চা বিষয়ের শিক্ষক অমিয় তোষ বড়ুয়া নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রশ্নের কোড নম্বরগুলো সঠিকভাবে যাচাই করে প্রশ্নপত্রের যথাস্থানে উল্লেখ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে!২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনে ব্যর্থ শিক...
08/09/2026

একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে!
২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনে ব্যর্থ শিক্ষার্থীরা ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের সঙ্গে আবেদন করার সুযোগ পাবেন।
📌 আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮টা।

উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে শিক্ষক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বরণ।কলেজ গভর্নিং বডির সভাপতি, বিদ্যোৎসাহী...
08/09/2026

উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে শিক্ষক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বরণ।

কলেজ গভর্নিং বডির সভাপতি, বিদ্যোৎসাহী সদস্য, অভিভাবক প্রতিনিধি এবং কলেজের সকল শিক্ষকবৃন্দের উপস্থিতিতে শিক্ষক পরিষদের সদ্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়।

নিয়মতান্ত্রিকভাবে নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন—

🔹 সম্পাদক: হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব মো. ইকবাল হোসেন
🔹 যুগ্ম সম্পাদক: রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব মো. আরিফুল ইসলাম
🔹 কোষাধ্যক্ষ: পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব বিপ্লব হাসান

নবনির্বাচিত শিক্ষক পরিষদের কার্যনির্বাহী সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তাঁদের নেতৃত্বে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করবে—এই প্রত্যাশা রইল।



উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আবদুল গফুর স্যারকে আ...
06/09/2026

উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আবদুল গফুর স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

কলেজ গভর্নিং বডির সভাপতি, বিদ্যোৎসাহী সদস্য এবং অভিভাবক প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।
সদ্য বিদায়ী অধ্যক্ষ জনাব মো. ইউসুফ স্যারের নিষ্ঠা, নেতৃত্ব ও অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা জানাই। তাঁর সুস্বাস্থ্য, সুখ ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের ধারায় আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইল।

আলহামদুলিল্লাহ,  একাদশ শ্রেণি ভর্তি কার্যক্রম। নতুন ক্যাম্পাসে তোমাদের স্বাগতম। অনলাইন আবেদন শুরু ০২/০৯/২০২৬আবেদন শেষ ১০...
06/09/2026

আলহামদুলিল্লাহ, একাদশ শ্রেণি ভর্তি কার্যক্রম।
নতুন ক্যাম্পাসে তোমাদের স্বাগতম।
অনলাইন আবেদন শুরু ০২/০৯/২০২৬
আবেদন শেষ ১০/০৯/২০২৬

আলহামদুলিল্লাহ,  একাদশ শ্রেণি ভর্তি কার্যক্রমে ৩য় দিন পর্যন্ত  #বিনাবেতনে  #বিজ্ঞান বিভাগে  #সীমিত  #আসনে ভালোই সাড়া পাচ...
05/09/2026

আলহামদুলিল্লাহ, একাদশ শ্রেণি ভর্তি কার্যক্রমে ৩য় দিন পর্যন্ত #বিনাবেতনে #বিজ্ঞান বিভাগে #সীমিত #আসনে ভালোই সাড়া পাচ্ছি ....
শিক্ষার্থী মিতু দাশ (বিজ্ঞান বিভাগ) নতুন ক্যাম্পাসে তোমাকে স্বাগতম।

 #একাদশ_শ্রেণিতে_ভর্তি_বিজ্ঞপ্তি_২০২৬-২৭২০২৬-২৭ শিক্ষাবর্ষে  #একাদশ_শ্রেণিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা ০২/০৯/২০২৬ থে...
04/09/2026

#একাদশ_শ্রেণিতে_ভর্তি_বিজ্ঞপ্তি_২০২৬-২৭

২০২৬-২৭ শিক্ষাবর্ষে #একাদশ_শ্রেণিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা ০২/০৯/২০২৬ থেকে ১০/০৯/২০২৬ তারিখ পর্যন্ত ভর্তির নির্ধারিত ওয়েবসাইট http://xiclassadmission.gov.bd/ থেকে অনলাইন এর মাধ্যমে ছবিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবে অথবা সরাসরি কলেজ অফিসে এসে #ফ্রিতে আবেদন করা যাবে।

#ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে পছন্দক্রমের তালিকায় 'উত্তর রাংগুনিয়া ডিগ্রি কলেজ'কে অবশ্যই ০১ নম্বরে রাখতে হবে।

#আবেদনের যোগ্যতাঃ ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে যে কোন শিক্ষাবোর্ড (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত ভর্তির নীতিমালার অন্যান্য বিধানাবলি প্রতিপালন সাপেক্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে।

#আবেদনের পদ্ধতিঃ https://xiclassadmission.gov.bd -এ নির্দেশিত মাধ্যমে ২২০/- টাকা আবেদন ফি জমা সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনকারীকে নির্দিষ্ট ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) গিয়ে Apply Online এ ক্লিক করে আবেদন করতে হবে।
#বিস্তারিত তথ্যের জন্য ছবিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।

একাদশ শ্রেণি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজ অফিসে ২য় দিনের ভর্তি কার্যক্রম চলছে.....
03/09/2026

একাদশ শ্রেণি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজ অফিসে ২য় দিনের ভর্তি কার্যক্রম চলছে.....

Address

Dhamairhat
Chittagong
4361

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

1819333909

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttar Rangunia Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share