Department of Chemistry, CUET

Department of Chemistry, CUET This is the official FB page of Chemistry CUET The Department of Chemistry at CUET is well furnished with a modern research laboratory.

The Department of Chemistry at Chittagong University of Engineering and Technology (CUET) provides an outstanding environment for studies in Chemistry, which is among the most research active Departments in Bangladesh. The Department's program of teaching and research spans the breadth of Chemistry. General field of studies are Organic Chemistry, Inorganic Chemistry, Physical Chemistry, and Indust

rial Chemistry and specialized areas are as Environmental Chemistry, Polymer Chemistry, Materials Science, Nanochemistry and Corrosion Chemistry. With the growing need of the world, Pollution control, Environmental effect, Toxicity in the environment, Spectroscopy, Chromatography and Chemical process industries have been included in the course contents. The teachers are all well-trained and equipped with the wealth of modern knowledge in Chemistry. They are all committed of their noble profession. The Department of Chemistry welcomes the interested student for research and study.

20/04/2026

বিনামূল্যে কীভাবে পেইড রিসার্চ পেপার ডাউনলোড করবেন?
নিয়মিত গবেষণাপত্র পড়া একজন গবেষকের প্রতিদিনের গবেষণা কার্যক্রমের একটি অংশ। তবে অনেক আর্টিকেল সাবস্ক্রিপশন-ভিত্তিক হওয়ায় সেগুলো সরাসরি পড়তে বা ডাউনলোড করতে গেলে অনেক সময় টাকা খরচ করতে হয়। আমাদের মতো উন্নয়নশীল দেশের গবেষকদের জন্য এই খরচ বহন করা খুব কঠিন। তাহলে কীভাবে পেইড আর্টিকেলগুলো (Subscription) বিনামূল্যে ডাউনলোড করা সম্ভব?
কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে যার মাধ্যমে এই পেইড আর্টিকেলগুলো কোনো টাকা খরচ ছাড়াই ডাউনলোড করা সম্ভব।
✍️ Institutional Access
Institutional Access-এর মাধ্যমে বিভিন্ন জার্নাল ডাটাবেস ব্যবহার করে পেইড গবেষণাপত্র বিনামূল্যে ডাউনলোড করা যায়। এজন্য নিজের বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের লাইব্রেরি ওয়েবসাইটে গিয়ে E-resources বা Online Database অংশে প্রবেশ করে ScienceDirect, Springer, Wiley, Taylor & Francis, JSTOR, IEEE Xplore ইত্যাদি প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনীয় আর্টিকেল সার্চ করলেই সাধারণত “Full-text access” বা “Download PDF” অপশন দেখা যায়। এটি সম্পূর্ণ বৈধ এবং সবচেয়ে নিরাপদ উপায়।
✍️ ResearchGate
পেইড আর্টিকেল পাওয়ার আরেকটি সহজ উপায় হলো ResearchGate ব্যবহার করা। প্রায় সব প্রকাশিত আর্টিকেলই এই প্ল্যাটফর্মে পাওয়া যায়। আপনার প্রয়োজনীয় আর্টিকেলটি খুঁজতে ResearchGate-এ গিয়ে টাইটেল বা লেখকের নাম দিয়ে সার্চ করুন। যদি আর্টিকেলটি সেখানে পাওয়া যায়, তাহলে “Request full-text” নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করলে ResearchGate স্বয়ংক্রিয়ভাবে লেখকের কাছে মেসেজ পাঠানোর জন্য একটি ড্রাফট তৈরি করে। আপনাকে শুধু Send বাটনে ক্লিক করতে হবে। বেশিরভাগ সময় লেখকরা এই অনুরোধের প্রতিক্রিয়ায় আপনার ResearchGate এর প্রোফাইলে এবং ইমেইলে আর্টিকেলের PDF কপি পাঠিয়ে দেন। যদি কোনো লেখক সাড়া না দেন, তাহলে আর্টিকেলের মধ্যে থাকা corresponding author-এর ইমেইল ঠিকানা খুঁজে নিয়ে politely একটি মেইল পাঠান। মেইলে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কেন আপনি সেই আর্টিকেলটি চান এবং গবেষণায় এর প্রয়োজনীয়তা উল্লেখ করলে বেশিরভাগ ক্ষেত্রে সাহায্য করেন।
✍️ The Wikipedia Library
The Wikipedia Library ব্যবহার করে অনেক পেইড আর্টিকেল অ্যাক্সেস করা যায়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণভাবে ২০–৫০টিরও বেশি আন্তর্জাতিক academic databases এবং publishing platforms-এ প্রবেশ করা সম্ভব। তবে এই সংখ্যা সময়ের সাথে পরিবর্তন হতে পারে। এখানে জার্নাল আর্টিকেল, ই-বুক, রেফারেন্স বইসহ বিভিন্ন ধরনের ঐতিহাসিক ও ডিজিটাল ডকুমেন্ট পাওয়া যায়। সব অ্যাক্সেস একসাথে পাওয়া যায় না। আলাদা আলাদা ডাটাবেসের জন্য আবেদন করতে হয়। অনুমোদন পেলে নির্দিষ্ট সময়ের জন্য (যেমন ৬ মাস বা ১ বছর) অ্যাক্সেস দেওয়া হয়। আপনি যদি নিয়মিত Wikipedia-এ কাজ করেন, অ্যাকাউন্টের বয়স অন্তত ৬ মাস হয় এবং ৫০০টির বেশি এডিট থাকে, তাহলে আপনি আবেদন করে এই সুবিধা পেতে পারেন। অনুমোদন পেলে আপনি সরাসরি অনেক জার্নাল, বই এবং আর্কাইভে অ্যাক্সেস পাবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় গবেষণা আর্টিকেল ডাউনলোড করতে পারবেন।
✍️ SC/i-/Hu/b
Sc/i-/H/ub আধুনিক বিজ্ঞানের অন্যতম বিত/র্কিত প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্ল্যাটফর্মটি মূলত সাবস্ক্রিপশনভিত্তিক পেইড আর্টিকেলগুলো বিনামূল্যে অ্যাক্সেস করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। Sc/i-Hu/b ওয়েবসাইটে ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে প্রকাশিত অধিকাংশ গবেষণাপত্র বিনামূল্যে ডাউনলোড করা যায়। তবে Sc/i-/Hu/b-এর ডোমেইন বিভিন্ন সময়ে পাবলিশারদের আইনি চাপের কারণে পরিবর্তন করা হয়। ফলে এটি নির্দিষ্ট কোনো একটি ডোমেইনে স্থায়ী থাকে না। বর্তমানে সচল এবং ব্যবহৃত ডোমেইনগুলোর মধ্যে রয়েছে: sc/i-/hu/b (./st, ./se, ./ren, ./do, ./ee, ./ru, ./live, ./wf, ./shop, ./box) ইত্যাদি। প্রথমে আপনি যে গবেষণাপত্রটি ডাউনলোড করতে চান তার DOI (Digital Object Identifier) নম্বর বা পুরো টাইটেল কপি করুন। এরপর ব্রাউজারে গিয়ে Sc/i-/Hu/b-এর কার্যকর ডোমেইন ঠিকানায় প্রবেশ করুন। ওয়েবসাইটে গেলে একটি সার্চ বক্স দেখতে পাওয়া যাবে, সেখানে আপনার কপি করা DOI বা টাইটেলটি পেস্ট করুন। তারপর “Open” বা সার্চ বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই কাঙ্ক্ষিত আর্টিকেলটি স্ক্রিনে চলে আসবে। এখান থেকে আপনি সহজেই PDF ফাইল ডাউনলোড করতে পারবেন। তবে মনে রাখতে হবে, Sc/i-/H/ub-এর মাধ্যমে সদ্য প্রকাশিত (২০২০ সালের পর) অনেক আর্টিকেল পাওয়া যায় না। সম্প্রতি প্রকাশিত আর্টিকেল ডাউনলোডের ক্ষেত্রে Sc/i-/Net (sc/i-/net[dot]xyz) ব্যবহার করা যেতে পারে। S/ci/DB-কেও Sc/i-/H/ub এর সম্প্রসারণ হিসেবে ধরা হয় এবং এটি তুলনামূলক সাম্প্রতিক পেপার ডাউনলোডে সাহায্য করে। Sc/i-/H/ub ব্যবহার করে পেইড কনটেন্ট ডাউনলোড করা অনেক দেশে কপিরাইট আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত। তাই এই ওয়েবসাইট ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা জরুরি।
✍️ Sci/ence H/ub Mu/tual Ai/d Com/munity
সম্প্রতি প্রকাশিত আর্টিকেল কিংবা এমন কিছু আর্টিকেল আছে যেগুলো কোনো কৌশল অবলম্বন করেই ডাউনলোড করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে Scie/nce H/ub Mu/tual Ai/d Com/munity (www. wos/onhj/. com) হতে পারে আরেকটি কার্যকর বিকল্প। এই কমিউনিটি-ভিত্তিক প্ল্যাটফর্মে সদস্যরা একে অপরকে পেইড আর্টিকেল ডেলিভারি করে সহযোগিতা করে। ব্যবহারকারী হিসেবে প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে একটি একাউন্ট খুলতে হবে এবং প্রতিদিন কমপক্ষে একবার লগইন করে কিছু পয়েন্ট সংগ্রহ করতে হবে। এই পয়েন্টই হলো আপনার মুদ্রা, যার মাধ্যমে আপনি “Post” অপশনে গিয়ে যেকোনো আর্টিকেলের DOI নম্বর লিখে “Quick Search” দিতে পারবেন। যদি সেই আর্টিকেল সিস্টেমে থেকে থাকে, তাহলে “New Reward” অপশনে ক্লিক করার পর সাধারণত ৪-৫ মিনিটের মধ্যে আপনার প্রোফাইলের Content অপশনের My Posts এ এবং ইমেইলে ঐ আর্টিকেলটি চলে আসবে। ব্যবহারকারীরা সাধারণত অত্যন্ত সক্রিয় এবং গবেষণার প্রতি সহানুভূতিশীল হওয়ায় এই প্ল্যাটফর্মে সহায়তা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
✍️ Access to Research
Access to Research যুক্তরাজ্যের একটি বিনামূল্যে রিসার্চ আর্টিকেল অ্যাক্সেস পরিষেবা। এখানে আনুমানিক ৩০ মিলিয়ন আর্টিকেল পাওয়া যায়। এখানে কোনো সাবস্ক্রিপশন বা পেমেন্ট ছাড়াই আর্টিকেল পড়ার সুযোগ পাওয়া যায়। এই প্ল্যাটফর্মটি মূলত পাবলিক লাইব্রেরির মাধ্যমে ব্যবহার করা হয়। ব্যবহারকারী ওয়েবসাইটের সার্চ সেকশনে টাইটেল, কীওয়ার্ড বা লেখকের নাম লিখে সার্চ করলে সংশ্লিষ্ট আর্টিকেল পাওয়া যায়। তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সব জার্নাল এই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত নয় এবং ঘরে বসে সরাসরি ডাউনলোড বা অ্যাক্সেস করা সাধারণত সম্ভব নয়। তাই যদি কোনো প্রয়োজনীয় আর্টিকেল খুঁজে না পান, অথবা নিজে যুক্তরাজ্যে অবস্থান করার সুযোগ না থাকে, তাহলে পরিচিত কেউ UK-তে থাকলে তাদের সাহায্য নেওয়া যেতে পারে। তারা স্থানীয় লাইব্রেরিতে গিয়ে আপনার প্রয়োজনীয় আর্টিকেল সার্চ করে সংগ্রহ করতে পারেন। (Collected)

https://www.facebook.com/share/p/1DWMg9efXN/
06/03/2026

https://www.facebook.com/share/p/1DWMg9efXN/

গবেষণা সহায়ক কিছু গুরুত্বপূর্ণ টুলস, এক লেখায় তুলে ধরা হলো। কোন টুলসের সাথে তোমার পরিচয় আছে জানাও। তোমার অনেক বন্ধুরা গবেষণায় আগ্রহী, তাদেরকে মেনশন করতে পারো।

◾️ রেফারেন্স ম্যানেজমেন্ট

𝐄𝐧𝐝𝐍𝐨𝐭𝐞 (https://endnote.com/): সহজে Citation তৈরি করতে এবং references গুছিয়ে রাখতে সাহায্য করে।

𝐏𝐚𝐩𝐞𝐫𝐩𝐢𝐥𝐞 (https://paperpile.com/): গবেষণাপত্রের সাথে সরাসরি সংযোগ রেখে Citation সহজে সংগঠিত করতে সহায়ক।

𝐌𝐞𝐧𝐝𝐞𝐥𝐞𝐲 (https://www.mendeley.com/): reference management এবং social networking টুল হিসেবে কাজ করে, গবেষণাপত্র সংরক্ষণ ও annotate করতে সহায়ক।

𝐑𝐞𝐟𝐖𝐨𝐫𝐤𝐬 (https://refworks.proquest.com/): অনলাইন ভিত্তিক গবেষণাপত্র সংগঠিত এবং Citation তৈরি করে।

𝐂𝐫𝐨𝐬𝐬𝐫𝐞𝐟 (https://www.crossref.org/): এটি Citation linking-এর প্রক্রিয়া সহজ করে।

𝐂𝐢𝐭𝐞𝐓𝐡𝐢𝐬𝐅𝐨𝐫𝐌𝐞 (https://www.citethisforme.com/): বিভিন্ন Citation style এ খুব দ্রুত Citation তৈরি করতে সহায়তা করে।

𝐙𝐨𝐭𝐞𝐫𝐨 (https://www.zotero.org/): গবেষণার তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং cite করতে সহায়ক।

◾️ ডেটা বিশ্লেষণ ও ভিজ্যুয়ালাইজেশন

𝐓𝐚𝐛𝐥𝐞𝐚𝐮 (https://www.tableau.com/): জটিল ডেটাকে সহজ ও পরিষ্কার visual-এ রূপান্তর করে।

𝐑𝐒𝐭𝐮𝐝𝐢𝐨 (https://posit.co/): R প্রোগ্রামিং ব্যবহার করে ডেটা বিশ্লেষণ, মডেলিং, এবং visualization এর জন্য খুবই কার্যকরী।

𝐒𝐏𝐒𝐒 (https://www.ibm.com/): গবেষণায় বড় ধরনের পরিসংখ্যান বিশ্লেষণের জন্য জনপ্রিয় software।

𝐏𝐥𝐨𝐭𝐥𝐲 (https://plotly.com/): অত্যাধুনিক visualization টুল, যা data-driven ও interactive graphs তৈরিতে সক্ষম।

𝐍𝐕𝐢𝐯𝐨 (https://lumivero.com/): qualitative ডেটার গভীর বিশ্লেষণ করে থিম বা প্যাটার্ন খুঁজে বের করে।

𝐌𝐢𝐧𝐝𝐌𝐞𝐢𝐬𝐭𝐞𝐫 (https://www.mindmeister.com/): collaborative mind mapping টুল, যা আপনার ধারণাগুলোকে visualize করতে সাহায্য করে।

𝐏𝐨𝐰𝐞𝐫𝐁𝐈 (https://www.microsoft.com/en-us/power-platform/products/power-bi): একটি শক্তিশালী business analytics টুল, যা interactive data visualization এবং report তৈরি করতে সহায়তা করে।

𝐌𝐒 𝐄𝐱𝐜𝐞𝐥 (https://www.microsoft.com/en/microsoft-365/excel?market=af): বহুল ব্যবহৃত spreadsheet software, যা ডেটা ম্যানিপুলেশন ও বিশ্লেষণের জন্য জনপ্রিয়।

◾️ নোট গ্রহণ

𝐄𝐯𝐞𝐫𝐧𝐨𝐭𝐞 (https://evernote.com/): শক্তিশালী নোট গ্রহণের অ্যাপ, যা লেখা, ছবি ও ধারণা গুছিয়ে রাখতে সাহায্য করে।

𝐒𝐜𝐫𝐢𝐯𝐞𝐧𝐞𝐫 (https://www.literatureandlatte.com/): গবেষণাপত্র structuring এবং organizing এর জন্য ব্যবহার হয়।

𝐎𝐧𝐞𝐍𝐨𝐭𝐞 (https://www.onenote.com/): Microsoft এর ডিজিটাল নোটবুক।

𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐊𝐞𝐞𝐩 (https://accounts.google.com/): সহজ নোট গ্রহণের অ্যাপ, যা Google Drive-এর সঙ্গে সংযুক্ত থাকে।

𝐍𝐨𝐭𝐢𝐨𝐧 (https://www.notion.so/): সবকিছু একত্রে করার জন্য কার্যকরী ওয়ার্কস্পেস।

𝐀𝐮𝐝𝐢𝐨𝐏𝐞𝐧 (https://audiopen.ai/): অডিও ভিত্তিক নোট গ্রহণের টুল।

◾️ গবেষণাপত্র লেখা

𝐖𝐫𝐢𝐭𝐞𝐟𝐮𝐥𝐥 (https://www.writefull.com/): একাডেমিক লেখার নির্ভুলতা এবং গুণগত মান বাড়াতে সাহায্য করে।

𝐋𝐚𝐓𝐞𝐗 (https://www.latex-project.org/): উচ্চ-গুণমানের টাইপসেটিং ব্যবস্থা, বিশেষ করে টেকনিক্যাল ডকুমেন্টের জন্য।

𝐓𝐮𝐫𝐧𝐢𝐭𝐢𝐧 (https://www.turnitin.com/): প্লেজিয়ারিজম শনাক্তকরণ টুল, যা গবেষণাপত্রের অরিজিনালিটি চেক করতে এবং Citation সঠিক কিনা তা নিশ্চিত করতে সাহায্য করে।

𝐒𝐜𝐫𝐢𝐛𝐛𝐫 (https://www.scribbr.com/): প্লেজিয়ারিজম চেকার এবং প্রুফরিডিং টুল, যা গবেষণাপত্রের মান উন্নত করতে সাহায্য করে।

𝐎𝐯𝐞𝐫𝐥𝐞𝐚𝐟 (https://www.overleaf.com/): অনলাইন ল্যাটেক্স এডিটর।

𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐃𝐨𝐜𝐬 (https://accounts.google.com/): সহজ সহযোগিতার জন্য ক্লাউড-বেসড ডকুমেন্ট এডিটর।

𝐏𝐚𝐩𝐞𝐫𝐏𝐚𝐥 (https://paperpal.com/): গবেষণাপত্র সংগঠিত এবং লেখা সহজ করতে সাহায্য করে।

𝐓𝐫𝐢𝐧𝐤𝐚𝐀𝐈 (https://www.trinka.ai/): একাডেমিক লেখা উন্নত করতে এবং grammatical ভুল সংশোধন করতে সহায়তা করে।

𝐆𝐫𝐚𝐦𝐦𝐚𝐫𝐥𝐲 (https://www.grammarly.com/): লেখার গুণগত মান উন্নত করার জন্য জনপ্রিয় টুল।

𝐐𝐮𝐢𝐥𝐥𝐁𝐨𝐭 (https://quillbot.com/): লেখাকে paraphrase, summarize, এবং grammar ঠিক করতে সাহায্য করে।

◾️ লিটারেচার রিভিউ টুলস

𝐒𝐞𝐦𝐚𝐧𝐭𝐢𝐜 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫 (https://www.semanticscholar.org/): গবেষণা পত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে সাহায্য করে এবং লিটারেচার রিভিউর সময় দ্রুত প্রাসঙ্গিক পেপার খুঁজে দেয়।

𝐋𝐢𝐭𝐦𝐚𝐩𝐬 (https://www.litmaps.com/): গবেষণা পেপার ও লিটারেচারের সংযোগ ভিজ্যুয়ালাইজ করার জন্য ব্যবহৃত হয়।

𝐒𝐜𝐢𝐓𝐞.𝐚𝐢 (https://scite.ai/): গবেষণাপত্র খুঁজে পেতে এবং সেগুলো বুঝতে সহায়তা করে।

𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐑𝐚𝐛𝐛𝐢𝐭 (https://www.researchrabbit.ai/): প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে পাওয়ার টুল।

𝐂𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐞𝐝 𝐏𝐚𝐩𝐞𝐫𝐬 (https://www.connectedpapers.com/): সম্পর্কিত গবেষণাপত্র খুঁজে বের করার টুল।

𝐑 𝐃𝐢𝐬𝐜𝐨𝐯𝐞𝐫𝐲 (https://discovery.researcher.life/): গবেষণা উপকরণ খুঁজে পাওয়ার প্ল্যাটফর্ম।

◾️ আঁকাআঁকি ও ডায়াগ্রাম

𝐅𝐢𝐠𝐦𝐚 (https://www.figma.com/): গবেষণায় জটিল ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহৃত হয়।

𝐃𝐫𝐚𝐰.𝐢𝐨 (https://app.diagrams.net/): ফ্লোচার্ট এবং ডায়াগ্রাম তৈরি করার জন্য উপযুক্ত।

𝐋𝐮𝐜𝐢𝐝𝐜𝐡𝐚𝐫𝐭 (https://www.lucidchart.com/): অনলাইন ডায়াগ্রামিং সফটওয়্যার।

𝐌𝐢𝐜𝐫𝐨𝐬𝐨𝐟𝐭 𝐕𝐢𝐬𝐢𝐨 (https://www.microsoft.com/en-us/microsoft-365/visio/flowchart-software): গবেষণা পেপারে জটিল ফ্লোচার্ট, প্রসেস ম্যাপ এবং ডেটা-চালিত ডায়াগ্রাম তৈরির জন্য কার্যকর।

𝐂𝐚𝐧𝐯𝐚 (https://www.canva.com/): গবেষণা উপস্থাপনার জন্য ভিজ্যুয়াল তৈরিতে সহায়ক।

𝐈𝐧𝐤𝐬𝐜𝐚𝐩𝐞 (https://inkscape.en.softonic.com/): ওপেন-সোর্স ভেক্টর গ্রাফিক্স এডিটর।

𝐈𝐏𝐄 𝐃𝐫𝐚𝐰𝐢𝐧𝐠 (https://ipe.otfried.org/): LaTeX ভিত্তিক আঁকার এডিটর, গবেষণা সম্পর্কিত ডায়াগ্রাম তৈরিতে ব্যবহার করা হয়।

𝐊𝐞𝐞𝐧𝐢𝐨𝐮𝐬 (https://keenious.com/): ধারণার কনসেপ্ট ম্যাপ এবং ডায়াগ্রাম তৈরিতে সহায়তা করে।

𝐁𝐢𝐨𝐫𝐞𝐧𝐝𝐞𝐫 (https://biorender.com/): জীববিজ্ঞান সম্পর্কিত ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহৃত হয়।

𝐆𝐫𝐚𝐩𝐡𝐏𝐚𝐝 𝐏𝐫𝐢𝐬𝐦 (https://www.graphpad.com/scientific-software/prism/): ডেটা বিশ্লেষণ এবং গ্রাফ তৈরি করার একটি শক্তিশালী সফটওয়্যার।

ChemDraw: মূলত কেমিস্টদের জন‍্য।
………………………
RAUFUL ALAM

Oriyet-অরিয়েট
(কমেন্টে ফুটনোট)

Congratulations to Md. Abu Bakkar Siddiki for defending his MSc thesis successfully. He has carried out his research on ...
27/01/2026

Congratulations to Md. Abu Bakkar Siddiki for defending his MSc thesis successfully. He has carried out his research on “Design, Synthesis, Bioactivity Screening and Docking Analysis of Phenyl Thiazole Derivatives Containing Nitrobenzylidene Moiety. He was supervised by Prof. Dr. Ranajit Kumar Sutradhar. Special thanks to Prof. Dr. Mohammad Mostafizur Rahman Dept. of Chemistry, Jagannath Unviersity for joining as external member, Prof. Dr. Md. Rezaul Karim, Prof. Dr. Rajia Sultana and Prof. Dr. Roksana Khatun for their expert comments at the exam board as internal members!

27/01/2026
11/12/2025
List of eligible candidates for post-graduate  program.
30/11/2025

List of eligible candidates for post-graduate program.

Address

Chittagong University Of Engineering And Technology
Chittagong
4349

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8802334459738

Alerts

Be the first to know and let us send you an email when Department of Chemistry, CUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Department of Chemistry, CUET:

Share