MLM University

MLM University MLM University is founded by Anamul Hoque. We provided mlm tips, marketing tips,digital marketing tips.

11/02/2023
07/10/2022

শিক্ষণীয় ছোট গল্প।।মোটিভেশনাল ছোট গল্প।
অনেক সময় আগের কথা। কোনো এক রাজ্যে এক প্রভাবশালী রাজা রাজত্ব করতেন। একদিন সেই রাজার দরবারে এক বিদেশী আগন্তুকের আগমন হল, এবং সেই বিদেশী লোকটি রাজাকে একটি সুন্দর পাথর উপহার হিসেবে দিলেন।

রাজা পাথরটি দেখে খুবই খুশি হলেন, এবং সেই পাথরটি দিয়ে নিজের মূর্তি গড়াবেন বলে তিনি মনস্থির করে ফেললেন, এবং মূর্তি গড়ার দায়িত্ব দিয়ে দিলেন, রাজ্যের মন্ত্রীর উপর।

মহামন্ত্রী রাজ্যের সর্বশ্রেষ্ঠ মূর্তিকারের নিকট গিয়ে বললেন- “মহারাজ তাঁর নিজের প্রতিমা স্থাপন করতে চান। সাত দিনের মধ্যে মহারাজের মূর্তি বানিয়ে রাজমহলে দিয়ে আসবেন। এর বদলে আপনাকে ৫০ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে।”

৫০ স্বর্ণ মুদ্রার কথা শুনে মূর্তিকার খুবই খুশি হয়ে গেলেন। এরপর তিনি দ্রুত ঘরে গিয়ে মূর্তি তৈরির সরঞ্জাম নিয়ে চলে এলেন। এবং সেখান থেকে হাতুড়ি নিয়ে পাথরটি ভাঙ্গার জন্য, বাড়বার পাথরটির উপর হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলেন। কিন্তু পাথরটি কিছুতেই ভাঙছিল না। যেমন পাথর ঠিক তেমনটিই রয়ে গেল।

প্রায় পঞ্চাশ বার জোরে জোরে আঘাত করার পর, তিনি শেষ বাড়ের জন্য হাতুড়ি আঘাত করার জন্য উপরে উঠালেন। কিন্তু এটা ভেবে তিনি হাতুড়িটি নামিয়ে নিলেন যে, পঞ্চাশ বার চেষ্টা করার পরেও যখন, পাথরটি ভাঙতে পারলাম না, আর এক আঘাতেই কি আর ভাঙবে?

সে পাথরটিকে নিয়ে মন্ত্রীর কাছে, চলে গেল এবং তিনি মন্ত্রীকে বললেন- এই পাথর ভাঙ্গা সম্ভব নয়। তাই এটি দিয়ে মূর্তি বানানো সম্ভব নয়।

কিন্তু এদিকে মন্ত্রীকে কিছু করেই হোক মহারাজের কথা পালন করতেই হবে। তাই নিরুপায় হয়েই তিনি রাজ্যের একজন সাধারণ মূর্তিকারকে মূর্তি নির্মাণের দায় ভার শপে দিলেন। পাথরটি নিয়ে সেই মূর্তিকার মন্ত্রীর সামনেই পাথরটিকে আঘাত করলেন, এবং পাথরটি মাত্র একটি আঘাতেই ভেঙ্গে গেল। কারণ এটি আগে থেকেই অনেক আঘাত পেয়েছে। তাই পাথরটির বন্ধন আলগা হয়ে গিয়েছিল।

পাথরটি ভেঙ্গে ফেলার পড়েই, সেই মূর্তিকার মূর্তি বানানোর কাজে ডুবে গেলেন। আর এইদিকে মন্ত্রী ভাবতে লাগলেন- ইস, যদি সেই মূর্তিকার, কেবলমাত্র আর এক বার শুধু শেষ চেষ্টাটুকু করত, তাহলে সে আজ ৫০ স্বর্ণ মুদ্রা পেয়ে যেত।

শিক্ষণীয় নীতি কথা

তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা শিখতে পাই যে, কখনো কখনো কোনো কাজ করার সময় আমাদের সামনে সমস্যা আসা মাত্রই, আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, এবং আমরা আর চেষ্টা করি না। আবার কোনো সময় দু-এক বার ব্যর্থ হওয়ার পর, আমরা হাল ছেড়ে দিই। যদিও আর একটু মাত্র চেষ্টাই আমাদের সাফল্যের পথ দেখিয়ে দিত। তাই বারংবার অসফল হওয়ার পরেও, যতদিন এবং যতক্ষণ না পর্যন্ত সফলতার দেখা মিলছে ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। হতেও পারে, শেষ পর্যায়ে এসে আমরা হাল ছেড়ে দিচ্ছি।

06/10/2022

বিশেষ তথ্য : নেটওয়ার্ক মাকের্টিং ব্যবসা ভবিষ্যৎ উজ্জ্বল।
বর্তমান অর্থব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির
প্রবণতার আরও বেশিসংখ্যক মানুষেকে এ
ইন্ডাষ্ট্রিতে টেনে আনবে। আমি কয়েকটি আর্থিক
পরিবর্তন ও প্রবণতার পূর্বানুমান করছি।
১. মানুষ আরও স্বাধীনতা চায় : সে যুগ
আর নেই যখন ২৫ বছর বয়সে মানুষ
চাকরি জীবন শুরু করত,চাকরি বজায় রাখার
জন্য যা বলা হত, তাই মেনে চলত...
সারা জীবন একটি চাকরিতে ঠিকে থাকত। এখন মানুষ স্বাধীনতা চায়। পার্টটাইম নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা মানুষকে জীবনের উপর বেশী নিয়ন্ত্রনের সুযোগ দেয়। যারা পরিবর্তন চাই তাদের জন্য
স্বল্পমূল্যের,সহজ ও রেডিমেড প্রবেশ পথ তৈরি করে দেয়।
২.মানুষ বিত্তবান হতে চায়: আমার মা-বাবা কর্মজীবনের নিয়ম ছিল যত দিন পরিশ্রম করবে তত দিন ইনকাম থাকবে, অবসর গ্রহনের সংগে-
সংগে আয় কমে যাবে।সারা জীবন কঠোর
পরিশ্রম কর অথচ অবসর নেওয়ার পর আবার সেই
নির্ধন হয়ে পড়বে।এখন একটি ২৫ বছর তরুণ হয়ত কখনও চাকরি করেনি অথচ কমপিউটার সফটওয়্যার কোম্পানী গড়ে তুলে সে মিলিয়নেয়র(বিল
গেটস) হয়ে উঠেছে।এদিকে আবার দেখা যায় যে, ৫০বছরের প্রৌঢ় ভদ্রলোক চাকরি খুঁজছেন, বছরে ৫০০০০রোজগারের নিরাপত্তা খুঁজছেন। দু:খের বিষয় হল, প্রৌঢ়. ভদ্রলোকের হয়ত অবসর জীবনযাপনের জন্য
হয়তো যথেষ্ট অর্থসংস্থান নেই।তার প্রয়োজন ধনলাভ যাতে বাকি জীবনটা যথেষ্ট উপার্জন করে সুষ্ঠ ভাবে কাটানো যায়। এই লোক কে সাহায্য
করতে পারে নেটওয়ার্ক মাকের্টিং কোম্পানী।
যে নেটওয়ার্ক মাকের্টিং ব্যবসা
গড়তে সফল হবে সে অতি-ধনীদের
পর্যায়ে পৌঁছানোর সুযোগ পাবে।...ডাক্তার,
উকিল, ইন্ঞ্জিনিয়ার
কি..... রকস্টাররের চেয়েও
ধনী হয়ে ওঠার ক্ষমতা তার আয়ত্তে থাকবে।

16/08/2022

👉২ টি ঘটনা:
১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল
২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল

👇কি শিখলাম:
২টি কোম্পানি আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে
√ সময়ের সাথে নিজেকে আপডেট করুন, অন্যথায় আপনি টিকতে পারবেন না।
√ কোন ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন।

👉আরো ২ টি ঘটনা:
১. Google কোম্পানি YouTube এবং Android কিনে নিয়েছে।
২. Facebook কোম্পানি Instagram এবং WhatsApp কিনে নিয়েছে।

👇কি শিখলাম:
√এত শক্তিশালী হয়ে যান যে আপনার শত্রুরা আপনার মিত্র হয়ে যায়।
√দ্রুত বড় হয়ে উঠুন। প্রতিযোগিতা আপনাথেকেই নির্মুল হয়ে যাবে।

👉 আরো ২ টি ঘটনা:
১. বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২. এলন মাস্ক ছিলেন একটি কাঠের কারখানার শ্রমিক।

👇 কি শিখলাম:
√মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না।
√ আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সাহস এবং কঠোর পরিশ্রম তা নির্ধারণ করে।

👉আরো ২ টি ঘটনা:
১. কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে KFC তৈরি করেছিলেন।
২. KFC কর্তৃক প্রত্যাখ্যাত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন।

👇কি শিখলাম:
√বয়স শুধুমাত্র একটি সংখ্যা - আপনি যে কোন বয়সে সফল হতে পারেন।
√জীবনে কখনো হাল ছাড়বেন না - কেবল মাত্র তারাই জয়ী হবেন যারা কখনো হাল ছাড়েননি।

👉২ টি শেষ ঘটনা:
১. ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন।
২. সেই ট্র্যাক্টর নির্মাতা ল্যাম্বোরগিনি তৈরি করেছেন।

👇 কি শিখলাম:
√কখনই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না।
√সাফল্য হল সেরা প্রতিশোধ।

∆ আপনি যে কোন বয়সে এবং যেকোনো পটভূমি থেকে সফল হতে পারেন।

∆ বড় স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন,কঠোর পরিশ্রম করুন।

*কখনোই হাল ছাড়বেন না, জীবনে আশা হারাবেন না।* জয় নিশ্চিত হবেই ইনশাআল্লাহ ।

✨  গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন : "তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বু...
08/07/2022

✨ গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন :
"তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবেনা। তোকে আয়ু দিলাম ৫০ বছর।

👉 গাধা : সে কি !! এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা। প্লিজ, আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন।

👉 সৃষ্টিকর্তা : যাহ, তাই দিলাম।

👉 কুকুরকে বললেন : "তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে ৩০ বছর।" শুনে, কুকুর বলল : দয়া করে একটু শর্ট করে ঐটা ১৫ করান। এতদিন বাঁচতে চাইনা। এইবারও রাজি হয়ে গেলেন।

👉 এরপর উনি বানরকে বললেন : "হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর তামশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম ২০ বছর।

👉 সে আবেগে কেঁদে বলল : দিবেনই যখন ১০ বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব??

👉 এইবার মানুষকে বলল : "তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ুও হবে ২০ বছর।" সে তো খুশিতে পাগল হয়ে গেল,কিন্তু এত মহত জীবন নিয়ে মাত্র ২০বছর??

👉 সে করজোরে প্রভুকে বলল : একটা কাজ করা যায়না?আপনি আমাকে গাধার ফেরত দেওয়া ৩০ বছর,
কুকুরের ১৫ বছর,
বানরের ১০ বছর দিয়ে দেন।

👉 সৃষ্টিকর্তা বললেন : নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না। যাহ, দিলাম।

সেই থেকে মানুষ সুন্দর ভাবে বাঁচে ২০ বছর,
পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে,
তার পরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো, আর তার পরের দশ বছর বানরের মত, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব।

মুরগী ডিম দেয় একটি ডিমের দাম মাত্র আট দশ টাকা কিন্ত ডিম দিয়েই সে কক কক আওয়াজ করে সমগ্র বাড়ির লোকদের জানিয়ে দেয় যে সে ডিম...
05/04/2022

মুরগী ডিম দেয় একটি ডিমের দাম মাত্র আট দশ টাকা কিন্ত ডিম দিয়েই সে কক কক আওয়াজ করে সমগ্র বাড়ির লোকদের জানিয়ে দেয় যে সে ডিম প্রসব করেছে। অথচ ঝিনুক কে দেখুন লক্ষ কোটি টাকার মুক্তা দিয়েও নিরবে নিভৃতে থাকে

আপনি ঝিনুকের মত দামি হতে চান
তাহলে বিশেষ অনুরোধ আপনাকে যে মূল্যায়ন করে তাকে মূল্যায়ন করা শিখুন দেখবেন ঝিনুকের মত দামী হবেন পুরো পৃথিবীর মানুষের কাছে ইনশায়াল্লাহ্।

বাস্তব কথা। আলীবাবার প্রতিষ্ঠাতা** জ্যাক মা** একবার বলেছিলেন, " যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন...
10/03/2022

বাস্তব কথা।
আলীবাবার প্রতিষ্ঠাতা** জ্যাক মা** একবার বলেছিলেন, " যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যাবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব কম মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।" কিছু কিছু মানুষ সব সময়ই থাকবে যারা আপনার খরচ, সময়,** এফোর্ট** কোন কিছুর পরোয়া করবে না । তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাঁধবে । কারন, তাদের মাথায় সবসময় এটাই কাজ করবে যে, " ও আসলে আমরা কাছ থেকে কত টাকা আয় করলো ? " বরং এটা কখনো ভাববে না যে, "ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলো ? " আপনি যখন ব্যাবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ । সেই প্রথম সময়টায় আপনার খুব কাছের বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে । কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে । অন্যরা হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না । এরপর একটা সময় আসবে, যখন আপনি আপনার পরিশ্রম আর লেগে থাকার ফল পাবেন। হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন । দেখবেন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব, কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন । শুধু সেই অপরিচিত মানুষগুলোই নেই ।

31/03/2021
সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ বার উঠে দাড়ানো, ৯ বার পড়ে গিয়েছেন কিছু মানুষ দেখবে, যখন ১০ বারের মাথায় ঘুরে দাড়াবেন গোটা ব...
04/03/2021

সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ বার উঠে দাড়ানো, ৯ বার পড়ে গিয়েছেন কিছু মানুষ দেখবে, যখন ১০ বারের মাথায় ঘুরে দাড়াবেন গোটা বিশ্ব দেখবে।

একদিন মাইকেলের বাবা তাকে একটা পুরনো টিশার্ট দিলেন । বললেন, ‘ সর্বোচ্চ কতো দাম হতে পারে এটার ?’.মাইকেল অনেক ভেবেচিন্তে উত...
27/11/2020

একদিন মাইকেলের বাবা তাকে একটা পুরনো টিশার্ট দিলেন । বললেন, ‘ সর্বোচ্চ কতো দাম হতে পারে এটার ?’.
মাইকেল অনেক ভেবেচিন্তে উত্তর দিলো – ‘ #সর্বোচ্চ_এক_ডলার’
মাইকেলের বাবা তার কনিষ্ঠ পুত্রকে তখন একটা কাজ দিলেন – ‘ চেষ্টা করো, কিভাবে িশার্টটি_দুই_ডলারে_বিক্রি_করা যায়। আমার আর তোমার মা’র পক্ষে সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে খুব। অনেক সাহায্য হবে এই দুই ডলার পেলে।‘
মাইকেল বসে বসে ভাবতে লাগলো । তারপর মাইকেল পুরনো টিশার্টটিকে ধুয়ে পরিষ্কার করলো, রোদে শুকালো । বাসায় ইস্ত্রি নেই, পুরনো কাপড়ের স্তুপে চাপা দিয়ে সমান করলো টিশার্টটা । তারপর, ছয় ঘন্টা ধরে চেষ্টার পর, মাইকেল টিশার্টটা বিক্রি করতে পারলো পাতাল রেলের এক যাত্রীর কাছে , দুই ডলারে।
‘রেখে দাও‘ – সহাস্যে বললেন মাইকেলের বাবা । ‘ওটা তোমার উপার্জন ।‘
পরদিন সকালে মাইকেলের বাবা তাকে আর একটি পুরনো টিশার্ট এনে দিলেন । বললেন, ‘ এটা বিশ ডলারে বিক্রি করতে পারবে ? ‘
মাইকেল হেসে ফেললো এবার – ‘ অসম্ভব, কে কিনবে বিশ ডলারে এই শার্ট ?’
বাবা বললেন , ‘ সম্ভব, চেষ্টা করে দেখো তুমি ।‘
মাইকেল চিন্তায় বসলো কিভাবে এই ময়লা শার্টকে বিশ ডলারে বিক্রি করা যায় । আগেরবারের মতই সে শার্ট পরিষ্কার করলো, ইস্ত্রি করলো । তারপর তার মাথায় চমৎকার একটা বুদ্ধি আসলো ।
মাইকেলের এক বন্ধু চমৎকার ছবি আঁকতো । মাইকেল আগের দুই ডলার দিয়ে রং আর তুলি কিনে, সেটা দিয়ে টিশার্টে বন্ধুকে দিয়ে মিকি মাউস একেঁ ফেললো । তারপর টিশার্ট নিয়ে ব্রুকলিনের ধনী শিশুদের এক কিন্ডারগার্টেনে বিক্রির চেষ্টা ।
প্রায় সারাদিন চেষ্টার পর, এক অবস্থাসম্পন্ন শিশুর খুব পছন্দ হয়ে গেল টিশার্টটা । সে তার বাবার কাছে জিদ ধরলো সেটা কেনার জন্য । ভদ্রলোক বিশ ডলার দিয়ে শুধু কিনলেনই না, মাইকেলকে পাঁচ ডলার বখশিশও দিলেন।
‘২৫ ডলার !!’ – মাইকেলের পরিবারের পুরো সপ্তাহের উপার্জন !!
তারপরদিন সকালে মাইকেলের বাবা মাইকেলকে আর একটা পুরনো টিশার্ট এনে দিলেন । বললেন, ‘ এবার চেষ্টা করো, ২০০ ডলারে এই টিশার্ট বিক্রি করার ।‘
মাইকেল কিন্তু এবার হাসলোনা । বরং টিশার্ট নিয়ে চিন্তা করতে বসলো কিভাবে এটাকে ২০০ ডলারে বিক্রি করা যায় ।
আমেরিকায় তখন ‘চার্লিস এন্জেলস্’ মুভি জনপ্রিয়তার তুঙ্গে । মুভির বিখ্যাত অভিনেত্রি ফারাহ্ ফওলার সিনেমার প্রোমোশনের কাজে আসলেন নিউইয়র্কে । প্রেস কনফারেন্স শেষে জনস্রোত সামলে অভিনেত্রি যখন গ্রীণরুমে পৌছালেন, দেখলেন, সেখানে ১৩ বছর বয়সের একটি ফুটফুটে কালো কিশোর একটি টিশার্ট নিয়ে দাড়িয়ে ।
‘ম্যা’ম, আমি আপনার একজন অন্ধভক্ত । আপনি কি আমাকে দয়াকরে একটি অটোগ্রাফ দেবেন, আমার এই টিশার্টে ?’
হেসে ফেললেন অভিনেত্রী, এমন সুন্দর শিশুকে না করার প্রশ্নই ওঠে না ।
এর একসপ্তাহ পরে, ব্রুকলিনের নিলামঘরে দেখা গেল এক কালো কিশোরকে । সে মিস ফারাহ্ ফাওলারের নিজের হাতে অটোগ্রাফ দেয়া একটা টিশার্ট নিলাম করতে এসেছে ।
নিলামশেষে টিশার্টটি ১২৫০ ডলার দিয়ে কিনে নিলেন এক ব্যবসায়ী ।
সেদিন রাতে বাবার পাশে ঘুমাবার সময় মাইকেলের বাবা বললেন, ‘ মাইকেল, এই টিশার্ট বিক্রি থেকে তুমি কি শিখলে ?’
মাইকেল গম্ভীর হয়ে উত্তর দেয়, "Where there's a will, there's a way."
মাথা নাড়লেন মাইকেলের বাবা । ‘দেখ, ছেলে, তুমি যা বলেছ, তা সত্যি । কিন্তু আমি তোমাকে শুধু এটাই শেখাতে চেয়েছিলাম যে, সামান্য পুরনো টিশার্টও অনেক টাকায় বিক্রি হতে পারে, যদি তুমি চাও । ঈশ্বর আমাদের জন্ম দিয়েছেন এই বস্তিতে, এই অভাবের সংসারে, তার মানে এই নয়, এখানে আমাদের সারা জীবন কাটাতে হবে । নিজের চেষ্টায়, পরিশ্রমে একদিন আমরাও পারি সফল হতে । হতাশ হলে চলবেনা তোমার, মাইকেল ; বরং জীবনকে ভিন্নভাবে দেখতে শেখো।‘
এই ঘটনার বিশবছর পরে ফোর্বস ম্যাগাজিন, বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়টির একটি সাক্ষাৎকার নেয় । ভদ্রলোক বাস্কেটবলের জীবন্ত কিংবদন্তী, যার বাৎসরিক আয় ৪০ মিলিয়নের বেশি, নাইকিসহ হাজার হাজার ব্রান্ডে যার নাম। তিনি বিশ্বের প্রথম বিলিওনিয়ার খেলোয়াড় , বিশ্বের তৃতীয় সবোর্চ্চ আফ্রিকান–আমেরিকান ধনকুবের । সাক্ষাৎকারে তাকে তার সাফল্যের রহস্য জিজ্ঞাসা করা হলে তিনি আবারও বলেন, "Where there's a will, there's a way."
ভদ্রলোকের নাম মাইকেল জর্ডান ।

Address

Agrabad
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when MLM University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share