25/08/2023
৭ম শ্রেণির শিক্ষার্থীদের মাঠ কর্ম।
বিষয়ঃ বিজ্ঞান
অধ্যায়ঃ ফসলের ডাক।
শ্রেণী কার্যক্রমের মাঠ কর্মের অংশ হিসেবে আজকে তারা ধানের চারা রোপণ করছে।
একটা আদর্শ কৃষকের অধীনে থেকে তারা ছেলে-মেয়ে উভয়েই সম্মিলিত প্রচেষ্টায় কাজটি শিখছে।
তারা দীর্ঘদিন যাবত ধরে প্রথমে বীজ তলা প্রস্তুত করেছিল, তারপর বীজ বপন, জমি প্রস্তুত, এবং আজকে তাদের চূড়ান্ত মুহূর্ত।
আপনারা তাদের উৎসাহিত করার জন্য অবশ্যয় ইতিবাচক মন্তব্য করবেন। যাতে তারা একাডেমিক শিক্ষা নিয়ে বাস্তব জীবনে অভিজ্ঞতা প্রয়োগ করতে পারে।
-খিলা উচ্চ-বিদ্যালয়, আটপাড়া, নেত্রকোনা।
-তত্ত্বাবধানে: শাকিল স্যার