03/01/2018
অদ্য ০৩ জানুয়ারি চট্টগ্রাম, সিআরবিস্থ শিরীষতলায় “মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ, মুখ্য সমন্বয়ক (এসডিজি), মাননীয় প্রধানমন্ত্রীর কাযালয়। অনুষ্ঠানে সভপতিত্ব করেন জনাব মোঃ আবদুল মান্নান, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, চট্টগ্রাম জনাব মোঃ জিল্লুর রহমান চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন পযায়ের কর্মকর্তাবৃন্দ। চট্টগ্রাম মোট্রো, চট্টগ্রাম জেলার সকল উপজেলা, চট্টগ্রাম নৌ জেলা, চট্টগ্রাম জেলা এয়ার ও চট্টগ্রাম জেলা রোভার থেকে প্রায় ১,৫০০ স্কাউট অংশগ্রহণ করে।