26/01/2016
উত্তর ফটিকছড়িতে দেড় কোটী টাকা ব্যয়ে হেয়াঁকো
বনানী কলেজের একাডেমিক ভবনের উদ্ভোধন॥
******************************
রফিকুল আলমঃ উপজেলার উত্তর ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হেঁয়াকো বনানী ডিগ্রী কলেজে শিক্ষা মন্ত্রনালয় হতে বরাদ্দ কৃত দেড় কোটী টাকা ব্যয়ে একাডেকিম ভবনের গতকাল ২৪ জানুয়ারী নির্মান কাজের উদ্বোধন করেন বিটিএফ’র আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও উক্ত কলেজের সভাপতি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী । এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের সভাপতি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী । অধ্যক্ষ ফারুকুর রহমানের সভাপতিতে উক্ত অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন, এএস পি হাটহজরী সার্কেল মুহাম্মদ মশিহ দৌল্লা রেজা । প্রধান বক্তা ছিলেন, সৈয়দ মুহাম্মদ বাকের । এতে বিশেষ অতিথি ছিলেন, ভূজপুর থানার ওসি এ কে এম লিয়াকত আলী, চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, চেয়ারম্যান মোঃ জানে আলম, মজিবুল হক মজুমদার, এস আই আবদুল বাতেন,হেলাল মুহাম্মদ নুরী, ইসমাইল মজুমদার, জয়নাল আবেদীন, মির্জা বখতিয়ার উদ্দিন বকুল, তপন কুমার পালিত,এম এ কাসেম ।প্রফেসার বটন দে’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান শেষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ।