08/11/2025
🔴 ইসলামে জুয়া/লটারি/বাজির বিধান 🔴
⭕ আল-কুরআন
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ * إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ ﴾ [المائدة: 90، 91]
হে মু’মিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক শর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা ওটা বর্জন কর-যাতে তোমরা সফলকাম হতে পার। শয়তান তো মদ ও জুয়া দিয়ে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহ্ র স্মরণে ও সালাতে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না ? (আল মায়িদাহ ৯০ - ৯১)
⭕ আল-হাদিস
مَن حَلَفَ فقالَ في حَلِفِهِ: واللّاتِ والعُزّى، فَلْيَقُلْ: لا إلَهَ إلّا اللَّهُ، ومَن قالَ لِصاحِبِهِ: تَعالَ أُقامِرْكَ، فَلْيَتَصَدَّقْ.
الراوي: أبو هريرة • البخاري، صحيح البخاري (٤٨٦٠) • [صحيح] • أخرجه البخاري (٤٨٦٠)، ومسلم (١٦٤٧)
হযরত আবু হুরাইরাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) সাল্লাল্লাহু ইরশাদ করেছেন, যে ব্যক্তি কসম করে বলে যে, লাত ও উয্যার কসম, সে যেন ’লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে। আর যে ব্যক্তি তার সাথীকে বলে, এসো আমি তোমার সঙ্গে জুয়া খেলব, তার সাদাকা দেয়া কর্তব্য। [বুখারী ৪৮৬০]
مَن لَعِبَ بالنَّرْدَشِيرِ، فَكَأنَّما صَبَغَ يَدَهُ في لَحْمِ خِنْزِيرٍ ودَمِهِ.
الراوي: بريدة بن الحصيب الأسلمي • مسلم، صحيح مسلم (٢٢٦٠) • [صحيح] • من أفراد مسلم على البخاري
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে লোক পাশা খেলা খেলল, সে যেন তার হাত শুকরের মাংস ও রক্তে রঙিন করে তুলল। [মুসলিম ২২৬০]