21/11/2023
হবিগঞ্জ জেলা............
উপজেলা:- ৯টি
পৌরসভা:- ৬টি
নৌ-থানা:- ২ টি (মাদনা, লাখাই) (মার্কুলী,বানিয়াচং)
ইউনিয়ন:- ৭৮টি
মৌজা:-১২৪১টি
গ্রাম:- ২০৯৩টি
সংসদীয় আসন:- ৪টি
আয়তন:- ২৬৩৬. ৫৮ বর্গকিলোমিটার
জনসংখ্যা:- ২৩ লক্ষ ৫৮ হাজার ৮৮৬ জন
স্বাক্ষরতার হার:- ৬৯.৩২%
জনসংখ্যার ঘনত্ব:- ৮৯৫ জন প্রতি বর্গকিলোমিটারে
কৃষি আবাদী জমি:- ১,৫৪,৯৫৩ হেক্টর (মোট জমির ৬০.২২%)
বনভূমি: ১১,৬৪৪ হেক্টর
চা-বাগান:- ২৪টি, মোট আয়তন-১৫,৭০৩.২৪ হেক্টর
রাবার বাগান:- ০৩টি
প্রাকৃতিক সম্পদ:- প্রাকৃতিক গ্যাস, সিলিকা বালি, বালি
গ্যাস ফিল্ড:- ০৩ টি
শিক্ষা প্রতিষ্ঠান:-
মহাবিদ্যালয় - ২০টি (সরকারী-৩টি)
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ - ০৩টি
পলিটেকনিক্যাল ইন্সটিটিউট- ০১ টি
মাধ্যমিক বিদ্যালয় - ৯৫টি (সরকারী-৬টি)
সরকারী প্রাথমিক বিদ্যালয়-১০১৬টি
বেসরকারী প্রাথমিক বিদ্যালয়-২৯৫টি
সিনিয়র মাদরাসা - ০৭টি
দাখিল মাদরাসা-৫৯টি
ভর্তির হার:- ৯৫%
প্রধান নদ-নদী:- কুশিয়ারা, খোয়াই, সুতাং, রত্না, শুটকী, সোনাই, করাঙ্গী, ঝিংড়ী, ভেড়ামোহনা, বরাক, বিজনা প্রভৃতি
উপজেলা রাজস্ব কার্যালয়:- ৮টি
ইউনিয়ন ভূমি অফিস:- ৩৭টি
অর্পিত ও অনাগরিক সম্পত্তি:- ১৬,৯৯১.৭৮ একর
জলমহাল:- ৪৯০টি
মোট ফসলী জমি:- ২৯৫৩০০ হেক্টর
প্রকৃত খাদ্য উৎপাদন:- ৫৪৪২০৮ মে. টন
২০ একরের ঊর্ধ্বে জলমহাল:- ১৫৫টি (হবিগঞ্জ সদর-১৩টি, নবীগঞ্জ-৩৮টি, বানিয়াচং-৬৫টি, আজমিরীগঞ্জ- ১৫টি, লাখাই-১৮টি, বাহুবল-৩টি, চুনারুঘাট-৩টি
মোট জলাশয়ের পরিমাণ:- ৯৭,১৩৫.১৫
সড়ক পথের দৈর্ঘ্য পাকা:- ৪২৮.৬৩ কি.মি/কাঁচা- ১৪২.৪৭ কি.মি./ ইট বিছানো- ৩৫.৪০ কি.মি.
রেল পথের দৈর্ঘ্য: ১০৯ কি.মি
প্রধান প্রধান উপজাতি:- কর্মকার, ভৌমিক, বাউরি, সাওতাল, মুন্ডা, মৃধা, উড়ীয়া, তাঁতী, কন্দ, প্রদান, রিকিয়াশন কৈরী,গোয়ালা, পার্শী, তেলেঙ্গা, রেলিখাসিয়া, মনিপুরি, ত্রিপুরা, গড়, পাইনকা, বাড়াইক শবর, কেউট, বুনার্জী, নায়েক, বানিয়া, ঝরা, চৌহান, রুদ্রপাল, খাড়িয়া, রাউতিয়া, কানু ভূইয়া, তন্তবায়, কাঁহার, ছত্রী, অহির, রাজবংশী, শুক্লবদ্য, ভূমিজ, বিহারী, গঞ্জু, রবিদাস মহালী, বাক্তী, জংলী, তেলেগু, ভোজপুরী, উৎকোল, উরাং প্রভৃতি উপজাতি এ জেলার মাধবপুর, চুনারুঘাট, বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় বাস করে। এদের মোট জনসংখ্যা- ৮৪,০২০ জন ।