Comilla University - কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Comilla
  • Comilla University - কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Comilla University - কুমিল্লা বিশ্ববিদ্যালয় Comilla University was established in 28th May, 2006 as the 26th public university of Bangladesh. The next vice-chancellor of Comilla University, Dr. A.K.M. Md.
(1)

Comilla University (Bengali: কুমিল্লা বিশ্ববিদ্যালয়), is a well knowned public university located at Kotbari, Cumilla, Bangladesh. The university was constructed on 50 acres (200,000 m2) of land at Lalmai Bihar, Moynamoti. Comilla University is affiliated by University Grants Commission, Bangladesh. Professor Dr. Golam Mowlah is the founder vice-chancellor of Comilla University who served till Ju

ly 30, 2008. Dr. Zulfikar Ali, a professor of mathematics, was given the charge as acting Vice Chancellor. Zehadul Karim a renowned professor of Rajshahi University served till 7 October 2009. Professor Dr. Amir Hossain Khan, a philanthropist Professor of Physics department of Jahangirnagar University, was appointed as Vice Chancellor on 22 November 2009. After successful completion of his 4 years period Professor Dr. Md. Ali Ashraf, renowned economist of Chittagong University, took charge on 3th December, 2013. The chancellor of the university is Honorable President of The People Republic of Bangladesh Mr. Abdul Hamid. It started with 7 functional departments. Now there are a total of 19 departments under 6 faculties including Computer Science & Engineering (CSE), Information & Communication Technology (ICT), Physics, Chemistry, Statistics, Mathematics, Accounting & Information Systems (AIS), Marketing, Management Studies, Economics, Public Administration, Anthropology, Bengali, English, Finance and Banking, Pharmacy, Archaeology, Mass Communication & Journalism and Law. Phone: +8808170015, Ext: 158 Cell Phone: +8801556426446, Comilla University, Kotbari, Comilla

মাশাআল্লাহ! দেশের গর্ব 🔥♥️
02/06/2026

মাশাআল্লাহ! দেশের গর্ব 🔥♥️

27/05/2026
ব্রেকিং...কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯ম উপাচার্য হলেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুম...
14/05/2026

ব্রেকিং...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯ম উপাচার্য হলেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬’ এ ‘ছাত্রী বিভাগে’ রানার্স-আপ হও...
13/05/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬’ এ ‘ছাত্রী বিভাগে’ রানার্স-আপ হওয়ার অর্জন নিয়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও ট্রফি হস্তান্তর করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম।

27/04/2026

#ব্রেকিং_নিউজ:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনিবার্য কারণবশত আগামীকাল মঙ্গলবারের অনুষ্ঠিতব্য সকল বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মৌখিক নির্দেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।

প্রেস রিলিজকুবি প্রশাসনের সাথে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট কমিটির মতবিনিময়কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে প্রক্টরিয়...
27/04/2026

প্রেস রিলিজ

কুবি প্রশাসনের সাথে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট কমিটির মতবিনিময়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ এপ্রিল) সোমবার বেলা ২.০০ টায় কুবি কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট কমিটির সদস্যবৃন্দ।

সভায় নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

১. যে সকল শিক্ষার্থীর মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, তাদেরকে সর্বোচ্চ এক মাসের মধ্যে হল ত্যাগ করতে হবে।
২. মাদক সেবন ও র‌্যাগিং প্রমাণিত হলে হলের সীট বাতিলসহ একাডেমিক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩. হলসমূহের নষ্ট ফ্যানসমূহ মেরামত করে সচল করা হবে। কোনো ফ্যান সচল না হলে নতুন ফ্যানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও বিকাল ৫.০০ টা থেকে সকাল ৬.০০ টা পর্যন্ত হলের জরুরি প্রয়োজনে প্রভোস্ট কমিটির সদস্যবৃন্দকে বহনে গাড়ীর ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হয় ।

মোহাম্মদ এমদাদুল হক
ডেপুটি রেজিস্ট্রার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রেস রিলিজকুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিতকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য আয়োজনে 'বাংলা নববর্ষ ১৪৩...
14/04/2026

প্রেস রিলিজ

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য আয়োজনে 'বাংলা নববর্ষ ১৪৩৩' উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে।

দিনের শুরুতেই সকাল সাড়ে ৯ টায় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ হায়দার আলী’র নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে অনুষ্ঠিত বর্ষবরণ মেলাতে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম, রেজিস্ট্রার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম-সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর ১০ টায় ছেলেদের মোরগ লড়াই ও মেয়েদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীরা পরিবেশন করে লোকগান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং নাটিকা। এছাড়াও, নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের পক্ষ থেকে বসানো হয় পিঠাপুলির স্টল। যেখানে বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা যেমন পাটিসাপটা, চিতই, দুধচিটা ও মালপোয়া পরিবেশন করা হচ্ছে।

মাননীয় ভাইস চ্যান্সেলর ড. মো. হায়দার আলী বলেন, “বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্যের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এ উৎসব উপভোগ করে। স্বল্প সময়ে এমন সফল আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। এখানে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি অর্গানিক খাবারের স্টল একটি ইতিবাচক উদ্যোগ এবং এই উৎসবকে আরও বর্ণিল করে তুলেছে। । নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করতে পেরে আমরা আনন্দিত।”

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “এত সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীরা যেন অন্তত একটি দিন সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। আজকের এ উৎসবের আনন্দ সবার মুখে হাসি হয়ে থাকুক।”

মোহাম্মদ এমদাদুল হক
ডেপুটি রেজিস্ট্রার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়প্রেস রিলিজ

কুবি এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্ত...
30/01/2026

কুবি এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৬৭.৪২ শতাংশ।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

'এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৩০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৩৩৬টি। এরমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৯ হাজার ৮২১ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ হাজার ৪৬৫ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ১৬ হাজার ৫১৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৭৭৬ জন।

উল্লেখ্য, আগামীকাল ৩১ জানুয়ারি সকাল ১১টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ও বিকাল ৩টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Address

Kotbari
Comilla
3506

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Comilla University - কুমিল্লা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Comilla University - কুমিল্লা বিশ্ববিদ্যালয়:

Share