11/11/2023
নাম : ফাহাদ ইসলাম ভূঁইয়া
ডিপার্টমেন্টঃ সিভিল
সেমিস্টারঃ ৬ ষষ্ঠ।
শিফটঃ ১ম
কোনোদিন কথা হয়ে ওঠে নি আমাদের,তাই তথাকথিত বাহ্যিক সৌন্দর্যের বাহুল্যে বলবো না আপনি সুন্দর।
তবে যে কয়েকদিনই দেখেছি আপনাকে সে কয়েকদিনেই আমার চোখের সৌন্দর্যের সংজ্ঞাকে পরিপূর্ণ করে দিয়েছে আপনার মায়াবী চোখ। সত্যি বলতে সব মিলিয়ে আপনি অনেক বেশি সুন্দর। আপনার হাসিটার যত্ন নিবেন।
আপনার হাসি অসম্ভবরকম ইনফেকশাস। নট ক্রাশ এট ফার্স্ট সাইট।মোর লাইক সে অসম্ভব ভালো একটা ছেলে । এই ভালো ছেলে থেকে মুগ্ধতা শুরু, মুগ্ধতা থেকে ভালো লাগা। মনের কোণে হয়ত ভালোবাসা উঁকি দেয় কিন্তু ওইটা দমায় রাখাই ভালো। কিছু কিছু জিনিষ অপূর্ণ থাকাই সবার জন্য শ্রেয়। দূর থেকে এপ্রিশিয়েট করব এই অসম্ভব মায়াভরা সৌন্দর্য্যকে,এই অদ্ভূত সুন্দর হাসিকে। ভালো থাকুন, আল্লাহ সব ইচ্ছে পূরণ করুক আপনার।আমাদের হয়তো দেখা হবে কিন্তু কেউ কাউকে চিনবো না। অনেক আশা ছিলো আপনার সামনে এসে দাড়াতে কিন্তু অজানা কোন এক কারনে পারলাম না।আর হয়তো কোন দিনও পারবো না। আল্লাহ হাফেজ। সুস্থ থেকেন আর নিজের যত্ন নিয়েন।
-সামওয়ান ফ্রম ফার ফার এওয়ে, আপনার সাথে কথা বলতে না পারা তিন তলার এক অতৃপ্ত মন।