Hoteliar Jobair

Hoteliar Jobair Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hoteliar Jobair, Well Park Resort, Kolatoli Road, Cox's Bazar.

'তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম'এই পবিত্র ঈদে সবার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।  আল্লাহ আমাদের সকলের ইবাদত ...
21/03/2026

'তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম'
এই পবিত্র ঈদে সবার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং জীবন ভরে দিন সুখ, শান্তি ও বরকতে।
হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত সকল সহকর্মী, গেস্ট এবং প্রিয় মানুষদের জানাই ঈদের শুভেচ্ছা ❤️
আপনাদের ভালোবাসা ও সাপোর্টই আমাদের পথচলার শক্তি।
যারা ঈদের ছুটিতে ভ্রমণের প্ল্যান করছেন - সবার যাত্রা হোক নিরাপদ ও আনন্দময়।

Stay Safe | Travel Smart | Enjoy Your Eid.

Eid Mubarak ❤️

📢 গুরুত্বপূর্ণ সতর্কবার্তা – কক্সবাজার হোটেল বুকিং সংক্রান্তপ্রিয় ভ্রমণপ্রেমী বন্ধুরা,ইদানিং গ্রুপে কক্সবাজার হোটেল বুকি...
05/03/2026

📢 গুরুত্বপূর্ণ সতর্কবার্তা – কক্সবাজার হোটেল বুকিং সংক্রান্ত
প্রিয় ভ্রমণপ্রেমী বন্ধুরা,
ইদানিং গ্রুপে কক্সবাজার হোটেল বুকিং সংক্রান্ত অনেক অফার ও পোস্ট দেখা যাচ্ছে। আপনাদের সুবিধার্থে এবং এক্টিভিটি বৃদ্ধির জন্য পোস্টগুলো এপ্রুভ করা হচ্ছে। তবে আপনাদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।

⚠️ বুকিং করার আগে অবশ্যই নিচের বিষয়গুলো নিশ্চিত করুনঃ
🔹 শুধুমাত্র ভেরিফাইড ও বিশ্বস্ত মেম্বারের কাছ থেকে বুকিং করুন।
🔹 প্রোফাইল যাচাই করুন
🔹 আইডি কতদিন পুরোনো
🔹 রিয়েল ছবি আছে কিনা
🔹 নিয়মিত পোস্ট ও এক্টিভিটি আছে কিনা
🔹 পূর্বের কাস্টমার রিভিউ ও কমেন্ট দেখুন
🔹 সরাসরি ফোনে কথা বলে নিশ্চিত হোন।
🔹 বিজনেস পেজ, অফিস লোকেশন ও কনট্যাক্ট নাম্বার যাচাই করুন।
🔹 সন্দেহজনক বা নতুন আইডিতে অগ্রিম টাকা পাঠানোর আগে ভালোভাবে নিশ্চিত হন।

🚫 শুধুমাত্র ইনবক্স চ্যাট দেখে লেনদেন করবেন না।
🚫 অবিশ্বাস্য কম দামের অফার দেখলে আগে যাচাই করুন।

কেউ যদি বুকিং সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন বা কোন অফার নিয়ে সন্দেহ থাকে, নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আপনাদের সহযোগিতায়:

01690-077771
01690-077773
01862-121666
01877-160606

আপনার সচেতনতা আপনাকে প্রতারণা থেকে রক্ষা করবে।
সেফ ট্রাভেল করুন, নিরাপদে বুকিং করুন।

জন-সচেতনতায় পোস্টটি শেয়ার করুন।

— The Admin Team

লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনইসরাইলি এয়ারস্ট্রাইকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনী শাহাদাত বরণ করেছেন। ইরানের...
01/03/2026

লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

ইসরাইলি এয়ারস্ট্রাইকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনী শাহাদাত বরণ করেছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল এ তথ্য নিশ্চিত করেছে।
ওনি শুধু ইরানের সর্বোচ্চ নেতা ছিল না পুরো মুসলিম উম্মাহর সবোর্চ্চ নেতা ছিল।

ইমাম খোমেনীর মৃ*ত্যুতে ইরানজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ভোট কারচুপির প্রমাণ মিললে আবারও হতে পারে নির্বাচন।বিস্তারিত:-‘NCP’র আবেদনে ঢাকা-০৮ আসনের ভোট কারচুপির অভিযোগের পর ‘ইসি’র...
13/02/2026

ভোট কারচুপির প্রমাণ মিললে আবারও হতে পারে নির্বাচন।

বিস্তারিত:-

‘NCP’র আবেদনে ঢাকা-০৮ আসনের ভোট কারচুপির অভিযোগের পর ‘ইসি’র সম্মতিতেই আগামীকাল পুনরায় করা হবে ভোট গণনা।

ভোট কারচুপির প্রমাণ মিললে আবারও হতে পারে নির্বাচন।
গতকাল ফলাফল প্রকাশের পর মন ভাঙা নীরবতায়, ঝামেলায় জড়ানোর ভয় আর অজানা শঙ্কা নিয়ে রায় মেনে নিয়ে চুপচাপ সরে গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ভাই।

কিন্তু আজ—NCP’র পক্ষ থেকে রায় বর্জন করে করা হয়েছে পুনরায় আবেদন।
পাটোয়ারী ভাই, আপনাকে এভাবে ভেঙে পড়া দেখে বুকটা কেমন যেন হুহু করে উঠেছিল।
একদিনেই আপনার বুকফাটা কান্না দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি।

যে ছেলেটা সবসময় হাসিমুখে মানুষকে সাহস দিতো, তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না…
হাস্যোজ্জ্বল সেই মুখটা কেন এমন নিঃশব্দ হয়ে গেলো?

কেন চোখে জমে উঠলো কষ্টের ছায়া?
পাটোয়ারী ভাই, আপনি ভেঙে পড়বেন না।
আপনি আবার হাসবেন।

আর সেই হাসি হবে বিজয়ের হাসি,
একটা ন্যায়ের হাসি, মানুষের ভালোবাসার হাসি।
ইনশাআল্লাহ,
খুব শিগগিরই আমরা আপনার মুখে সেই আলো ঝলমলে হাসিটাই আবার দেখবো। ❤

✅গণ ভোটে হ্যাঁ দিন। ✅🇧🇩 আগামীকাল নির্বাচন — আসুন দায়িত্ব পালন করি সচেতন নাগরিক হিসেবেদল-মত, পছন্দ-অপছন্দ থাকতে পারে। সেট...
11/02/2026

✅গণ ভোটে হ্যাঁ দিন। ✅

🇧🇩 আগামীকাল নির্বাচন — আসুন দায়িত্ব পালন করি সচেতন নাগরিক হিসেবে
দল-মত, পছন্দ-অপছন্দ থাকতে পারে। সেটাই গণতন্ত্রের সৌন্দর্য।

কিন্তু আমরা সবাই আগে একজন নাগরিক। আর নাগরিক হিসেবে ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার এবং নৈতিক দায়িত্ব।

ভোট শুধু একটি চিহ্ন নয়—
এটি আমাদের মতামত, আমাদের আশা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রতীক।
অনেকে ভাবেন, “আমার এক ভোটে কি হবে?”

কিন্তু ইতিহাস বলে, এক একটি ভোটই পরিবর্তনের সূচনা করেছে।
তাই নিজের মূল্যবান ভোটটি নষ্ট না করে, সচেতনভাবে, বিবেক দিয়ে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিন।

✔️ গুজবে কান দেবেন না
✔️ সহিংসতা ও বিশৃঙ্খলা পরিহার করুন
✔️ ভিন্ন মতকে সম্মান করুন
✔️ দেশের স্বার্থকে প্রাধান্য দিন

মনে রাখবেন,
নির্বাচন মানে প্রতিপক্ষ নয়—
নির্বাচন মানে মতের ভিন্নতা থেকেও একসাথে দেশ গড়ার অঙ্গীকার।

আসুন, আমরা সকলে মিলে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিই।
আপনার ভোট আপনার অধিকার, আপনার দায়িত্ব, আপনার শক্তি।

✅গণ ভোটে হ্যাঁ দিন। ✅

🇧🇩 দেশ আগে, দল পরে।

🌙 পবিত্র শবে বরাত মোবারক 🌙এই বরকতময় রাতে,আল্লাহ তায়ালা যেন আমাদের সকল গুনাহ মাফ করে দেন,হৃদয়কে করেন পবিত্র,আর জীবনকে ...
03/02/2026

🌙 পবিত্র শবে বরাত মোবারক 🌙

এই বরকতময় রাতে,
আল্লাহ তায়ালা যেন আমাদের সকল গুনাহ মাফ করে দেন,
হৃদয়কে করেন পবিত্র,
আর জীবনকে ভরে দেন রহমত, বরকত ও শান্তিতে।

আসুন, এই রাতে বেশি বেশি দোয়া করি—
নিজের জন্য, পরিবার জন্য,
এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য। 🤲

আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।

আমিন।

🤍 শবে বরাত মোবারক 🤍

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাস সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ বন্ধ থাকছে। এতে দ্বীপের পর্যটনন...
01/02/2026

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাস সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ বন্ধ থাকছে। এতে দ্বীপের পর্যটননির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পরিবহন খাত মারাত্মক অনিশ্চয়তায় পড়েছেন।

৩১ জানুয়ারি চলতি মৌসুমের শেষ দিনে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করেছে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত সেন্ট মার্টিনগামী কোনো পর্যটকবাহী জাহাজ চলবে না।

এবার পর্যটন মৌসুমের সময়সীমা কমিয়ে নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়, যেখানে নভেম্বর মাসে রাতযাপনও নিষিদ্ধ ছিল।

চলতি মৌসুমে প্রায় ১ লাখ ২০ হাজার পর্যটক দ্বীপে গেলেও স্থানীয় ব্যবসায়ীরা আশানুরূপ লাভ করতে পারেননি, বরং অনেকেই লোকসানে পড়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দ্বীপের প্রায় সব মানুষই পর্যটননির্ভর। হঠাৎ দীর্ঘ সময়ের জন্য পর্যটন বন্ধ হয়ে যাওয়ায় জীবিকা নিয়ে চরম হতাশা তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, কিছু বিনিয়োগকারী ও সিন্ডিকেটের কারণে স্থানীয়রা বঞ্চিত হয়েছেন এবং সরকারি বিধিনিষেধের চাপ সবচেয়ে বেশি পড়েছে দ্বীপবাসীর ওপর।

এই অবস্থায় মানবিক বিবেচনায় অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত বা আরও কয়েক মাস পর্যটন চালু রাখার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সেন্ট-মার্টিন ভ্রমণ আজ থেকে বন্ধ।হয়তো আবার ১১ মাস পরে কোনো এক অচেনা দিনে চালু হবে—যদি ভাগ্য সহায় হয়।এই সিজনের শেষ দিনটা ...
31/01/2026

সেন্ট-মার্টিন ভ্রমণ আজ থেকে বন্ধ।
হয়তো আবার ১১ মাস পরে কোনো এক অচেনা দিনে চালু হবে—যদি ভাগ্য সহায় হয়।
এই সিজনের শেষ দিনটা আজই।
আজকের সূর্যটা ডুবলেই দ্বীপটা আবার অনির্দিষ্টকালের জন্য নীরব হয়ে যাবে।
ডিসেম্বর–জানুয়ারির এই মাত্র দুই মাসের আয়ে পুরো একটা বছর কীভাবে চলবে—
এই প্রশ্নটা কাউকে কাঁদায় না, কাউকে ভাবায় না।
গত বছরও ঠিক এই দিনেই বন্ধ হয়েছিল সেন্ট-মার্টিন।
বন্ধ হওয়ার পর পুরো একটা বছর দ্বীপের মানুষ শুধু ধার করে বেঁচে ছিল।
সেই ধার শোধ করার আগেই আবার নতুন করে বন্ধ—
সুদ তো দূরের কথা, মূল টাকাই মেটানোর শক্তি কারো নেই।
আইন আছে, নিষেধাজ্ঞা আছে, প্রভাব আছে—
সবকিছুর বোঝা শুধু সেন্ট-মার্টিনের ঘাড়ে।
কিন্তু দ্বীপের মানুষের ক্ষুধা, অসহায়তা, চোখের জল—
এসব দেখার মতো কেউ নেই।
একটা দ্বীপ আজ আবার নিঃশব্দে কাঁদছে…
আর আমরা শুধু দূর থেকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারছি না। 😭

সেন্টমার্টিনের সন্ধ্যা মানেই অন্যরকম এক শান্তি দিনের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে যায়,সূর্যটা সাগরের বুকে ডুবে যায়, আর চারপ...
27/01/2026

সেন্টমার্টিনের সন্ধ্যা মানেই অন্যরকম এক শান্তি

দিনের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে যায়,
সূর্যটা সাগরের বুকে ডুবে যায়,

আর চারপাশ জুড়ে থাকে শুধু নীরবতা আর প্রকৃতির সৌন্দর্য।
এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরা যায়,

কিন্তু হৃদয়ে যে অনুভূতি তৈরি করে—
সেটা শুধু এখানে এলেই বোঝা যায় 💙

যারা একবার সেন্টমার্টিনের সন্ধ্যা দেখেছে,
তারা জানে…

এটা শুধু একটা জায়গা না,
এটা একটা অনুভূতি!

📍 Saint Martin’s Island, Bangladesh






🌙 রমজান মাসে কক্সবাজার ভ্রমণ – দরকারি তথ্য 🏖️রমজান মাসে সাধারণত কক্সবাজারে পর্যটক তুলনামূলক কম থাকে।এ কারণে এই সময়টাতে খ...
27/01/2026

🌙 রমজান মাসে কক্সবাজার ভ্রমণ – দরকারি তথ্য 🏖️
রমজান মাসে সাধারণত কক্সবাজারে পর্যটক তুলনামূলক কম থাকে।
এ কারণে এই সময়টাতে খুব কম দামে ভালো রুম পাওয়া যায়।
🏨 রুমের সম্ভাব্য ভাড়া
🔹 যেসব রুমের স্বাভাবিক ভাড়া ৩,০০০ টাকা,
➡️ রমজানে সেগুলো ১,০০০ – ১,৫০০ টাকায় পাওয়া যায়।
🔹 আরো কম বাজেট চাইলে
➡️ ৫০০ – ১,০০০ টাকার মধ্যেও রুম পাওয়া সম্ভব।
⚠️ নোট:
এই বাজেটে সাধারণত বুফে ব্রেকফাস্ট থাকে না।
তবে কিছু কিছু হোটেলে ব্রেকফাস্টের পরিবর্তে ইফতার বা সেহেরির অফার দেওয়া হয়।
সেক্ষেত্রে রুম ভাড়া সাধারণত ৩,০০০ – ৪,০০০ টাকার মধ্যে হয়ে থাকে।
🍽️ খাবারের সুবিধা
✔️ রমজান মাসেও অনেক রেস্টুরেন্ট খোলা থাকে
✔️ সেখানে ইফতার ও সেহেরি দুটোই পাওয়া যায়
✔️ অনেক হোটেল নিজস্বভাবেও খাবারের ব্যবস্থা করে দেয়
🔐 নিরাপত্তা বিষয়ক পরামর্শ
সুগন্ধা, লাবনী ও কলাতলী বিচের মেইন পয়েন্টগুলোতে সারা রাতই মানুষজন চলাচল করে।
👉 লাইটিং আছে এমন এলাকাগুলোতে থাকলে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই।
🚆 যাতায়াত ব্যবস্থা
রমজান মাসেও
🚆 ট্রেন
🚌 বাস
✈️ বিমান
—সব ধরনের যাতায়াত স্বাভাবিকভাবেই চালু থাকে।
📞 আরো তথ্য বা রুম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন:
01690-077773 (WhatsApp)

Cox’s Bazar Hotel Booking | আপনার নির্ভরযোগ্য ট্রাভেল পার্টনার 🏨কক্সবাজার ভ্রমণে হোটেল বা রুম খুঁজে পাচ্ছেন না?বাজেট, লো...
27/01/2026

Cox’s Bazar Hotel Booking | আপনার নির্ভরযোগ্য ট্রাভেল পার্টনার 🏨
কক্সবাজার ভ্রমণে হোটেল বা রুম খুঁজে পাচ্ছেন না?
বাজেট, লোকেশন আর সার্ভিস—সব একসাথে মেলানো কঠিন লাগছে?

👉 চিন্তা শেষ, সমাধান এখানেই।
আমাদের মাধ্যমে আপনি সহজেই বুক করতে পারবেন—

🏨 Hotel
🏝️ Resort
🏢 Apartment / Family Room
🛏️ Couple / Budget / Luxury Room

আমরা যা নিশ্চিত করি—

✅ আপনার বাজেট অনুযায়ী সেরা রুম
✅ আপনার পছন্দের লোকেশন (Sea View / Near Beach / Kolatoli / Sugandha / City Area ইত্যাদি)
✅ মান-সম্মত ও ভেরিফায়েড সার্ভিস
✅ বুকিংয়ের আগে ও পরে সম্পূর্ণ ইনফরমেশন সাপোর্ট
✅ কোন হিডেন চার্জ নয় – স্বচ্ছ ও বিশ্বস্ত ডিল

আপনি শুধু আপনার প্রয়োজনটা জানাবেন—
📌 কতজন
📌 কতো রাত
📌 বাজেট
📌 কোন এরিয়া
👉 বাকিটা আমরা ম্যানেজ করবো।

💬 Inbox / Comment / Call করে আজই জানিয়ে দিন আপনার প্ল্যান
🏖️ কক্সবাজার ভ্রমণ হোক আরামদায়ক, নিশ্চিন্ত আর স্মরণীয়।

Hotline: 01690-077773

Trusted Service | Best Price | Right Location

আলহামদুলিল্লাহ, 🎉 ৫০,০০০ মেম্বার – ভালোবাসার এক অসাধারণ মাইলফলক! 🎉প্রিয় Cox’s Bazar Hotel Booking পরিবার 💙আজ আমাদের জন্য...
26/01/2026

আলহামদুলিল্লাহ,

🎉 ৫০,০০০ মেম্বার – ভালোবাসার এক অসাধারণ মাইলফলক! 🎉

প্রিয় Cox’s Bazar Hotel Booking পরিবার 💙
আজ আমাদের জন্য সত্যিই গর্বের দিন—আমাদের গ্রুপে এখন ৫০,০০০+ সদস্য! 🥳
এই যাত্রা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা, বিশ্বাস আর সক্রিয় অংশগ্রহণের কারণে।
হোটেল বুকিং, রিসোর্ট তথ্য, ভ্রমণ গাইড, বাজেট টিপস কিংবা রিয়েল অভিজ্ঞতা—সবকিছুতেই আপনারা আমাদের পাশে ছিলেন।

🌴 আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—
✅ কম দামে ভালো মানের হোটেল ইনফো
✅ ভ্রমণকারীদের জন্য সৎ ও সহায়ক গাইড
✅ কক্সবাজার ভ্রমণকে আরও সহজ ও ঝামেলামুক্ত করা

এই গ্রুপ শুধু একটা বুকিং প্ল্যাটফর্ম না—
এটা ভ্রমণপ্রেমীদের এক পরিবার 💫

📣 সামনে আরও বড় চমক, অফার ও হেল্পফুল কনটেন্ট আসছে—সাথে থাকুন!
❤️ আবারও ধন্যবাদ আমাদের ৫০,০০০ জন প্রিয় সদস্যকে।
আপনাদের সাপোর্টই আমাদের সবচেয়ে বড় শক্তি।

Cox’s Bazar Hotel Booking Team ❤️

https://www.facebook.com/share/g/17sKTKfe64/

Address

Well Park Resort, Kolatoli Road
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Hoteliar Jobair posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share