Environmental Science and Disaster Management

Environmental Science and Disaster Management Official Page of ESD Department, BSMRSTU

28/05/2026
"কিছু পথ মোরা হেঁটেছি একসাথে, কিছু মুহূর্ত রঙিন থেকে যাবে চিরদিন। প্রিয় ইএসডি পরিবার,আসসালামু আলাইকুম। পরিবেশ বিজ্ঞান ও ...
16/05/2026

"কিছু পথ মোরা হেঁটেছি একসাথে, কিছু মুহূর্ত রঙিন থেকে যাবে চিরদিন।

প্রিয় ইএসডি পরিবার,
আসসালামু আলাইকুম। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দীর্ঘ পথচলায় আমরা এমন কিছু প্রাণের সান্নিধ্য পেয়েছি, যারা পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়েছেন। সেই বিভাগীয় বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে ইএসডির উৎসব- "আরণ্যক" 🌿

আপনারা যারা এই বিভাগের প্রতিটি করিডোর আর ক্লাসরুমকে আপনাদের হাসি-কান্না আর স্মৃতি দিয়ে প্রাণবন্ত করে রেখেছেন, আপনাদের সেই গৌরবময় যাত্রাকে উদ্‌যাপন করতে আমরাও অধীর অপেক্ষায় রয়েছি।

“আরণ্যক” অনুষ্ঠানের সময়সূচী:
📅 তারিখ: ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
🕔 সময় : বিকাল ৫.০০ ঘটিকা
📍 ভেন্যু: মুক্তমঞ্চ, একাডেমিক বিল্ডিং, গোবিপ্রবি

আয়োজনে থাকছে :
⏩ বিদায়ী সংবর্ধনা ও সম্মানিত শিক্ষকমণ্ডলীর বক্তব্য পর্ব।
⏩ স্মৃতিচারণ: সিনিয়রদের ফেলে আসা দিনগুলোর গল্প।
⏩ সাংস্কৃতিক পরিবেশনা: গান, নৃত্য, আবৃত্তির জাদুকরী সন্ধ্যা।
⏩ পরিবেশবাদী সংকল্প: পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতার বার্তা।

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এই দীর্ঘ পথচলায় 'আরণ্যক' হবে ইএসডি পরিবারের এক অবিস্মরণীয় ইতিহাসের অংশ। এই মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের একান্ত কাম্য।

মিডিয়া পার্টনার:
📰 গোবিপ্রবি সাংবাদিক ফোরাম
📷 GSTU Photographic Society

পৃষ্ঠপোষক:
🌿 Environmental Science Club, GSTU

আমন্ত্রণে ও সার্বিক দায়িত্বে:
ইএসডি ৬ষ্ঠ ব্যাচ (সেশন ২০২১-২২)
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, গোবিপ্রবি।

ইএসডি বিভাগের জন্য গর্বের সংবাদ। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দুই কৃতি শিক্ষার্থী, Partha Pratim Brahma  এবং Abdullah Bin Kaizer...
02/05/2026

ইএসডি বিভাগের জন্য গর্বের সংবাদ। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দুই কৃতি শিক্ষার্থী, Partha Pratim Brahma এবং Abdullah Bin Kaizer, Daffodil International University-এর ESDM বিভাগে লেকচারার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য, পার্থ প্রতীম ব্রহ্ম ২০২৬ সালের জানুয়ারি মাসে গোবিপ্রবির ইএসডি বিভাগের প্রথম শিক্ষার্থী হিসেবে লেকচারার পদে নিয়োগপ্রাপ্ত হন। পরবর্তীতে, ২০২৬ সালের মে মাসে আব্দুল্লাহ বিন কায়জার একই বিভাগে লেকচারার হিসেবে নিয়োগ লাভ করেন।
তাদের এই অসাধারণ অর্জনে ইএসডি বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের ভবিষ্যৎ পথচলা আরও সফল হোক।

আলহামদুলিল্লাহ। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী Jonayed Ahmed  ইউরোপের প্রে...
27/04/2026

আলহামদুলিল্লাহ। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী Jonayed Ahmed ইউরোপের প্রেস্টিজিয়াস "Erasmus Mundus Scholarship" অর্জন করেছে। এটি একটি সম্পূর্ণ অর্থায়িত প্রোগ্রাম। গোবিপ্রবির ইতিহাসে তৃতীয় এবং ইএসডি বিভাগের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে এই সম্মান অর্জন করায় ইএসডি পরিবারের পক্ষ থেকে তোমার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
প্রোগ্রাম: Environmental Contamination and Toxicology Plus One Health (ECT+ One Health)
১ম সেমিস্টার: France
২য় ও ৩য় সেমিস্টার: Spain
থিসিস: Spain / Norway / France / Belgium / Portugal

14/04/2026

13/04/2026

আগামীকাল (পহেলা বৈশাখ ১৪৩৩) বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে সকাল ৯:০০ টার মধ্যে পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সকল শিক্ষার্থীকে প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত থাকার জন্য বলা হলো।
নির্দেশক্রমেঃ ড. মোঃ রাশেদুজ্জামান স্যার
সভাপতি, পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ,গোবিপ্রবি-৮১০৫।

ঈদ সকলের জীবনে নিয়ে আসুক আনন্দ, শান্তি, ও সমৃদ্ধি...
21/03/2026

ঈদ সকলের জীবনে নিয়ে আসুক আনন্দ, শান্তি, ও সমৃদ্ধি...

We (Department of Environmental Science and Disaster Management), GSTU, successfully celebrated World Wetlands Day 2026 ...
02/02/2026

We (Department of Environmental Science and Disaster Management), GSTU, successfully celebrated World Wetlands Day 2026 under the theme “Wetlands and Traditional Knowledge: Celebrating Cultural Heritage.” The program highlighted the ecological, economic, and cultural importance of wetlands and the urgent need for their conservation amid rapid loss. The event concluded with a field visit to the university lake and adjacent khal, enriching practical learning.

🌿 World Wetlands Day 2026 | Seminar Announcement 🌿The Department of Environmental Science and Disaster Management (ESD),...
01/02/2026

🌿 World Wetlands Day 2026 | Seminar Announcement 🌿

The Department of Environmental Science and Disaster Management (ESD), GSTU is pleased to announce a seminar on the occasion of World Wetlands Day 2026 under the theme:

“Wetlands and Traditional Knowledge: Celebrating Cultural Heritage”

Wetlands are vital ecosystems that sustain biodiversity, support livelihoods, and preserve traditional knowledge passed down through generations. This seminar aims to highlight the ecological, cultural, and socio-environmental importance of wetlands, particularly in the context of Bangladesh.

🎙 Chief Guest
Prof. Hossain Uddin Sekhar
Vice Chancellor, GSTU

🎤 Keynote Speaker
Tapas Ranjan Chakraborty
Ecologist

🎓 Special Guests
Prof. Dr. Md Sohel Hasan – Pro Vice Chancellor, GSTU
Prof. Dr. Mohammed Nazmul Ahsan – Treasurer, GSTU
Dr. Dipankar Kumar – Dean, Faculty of Science, GSTU
Mahfuzur Rahman – Assistant Director, DoE, Gopalganj

🪑 Chair of the Seminar
Dr. Md. Rasheduzzaman
Chairman, Dept. of ESD, GSTU

📅 Date: 02 February 2026 (Monday)
⏰ Time: 10:00 AM – 12:00 PM
🏫 Venue: Room No. 314, Academic Building, GSTU

We cordially invite students, faculty members, researchers, and environmental enthusiasts to join this important discussion on wetland conservation and traditional ecological knowledge.

🌱 Together, let us work towards protecting our wetlands for a sustainable future.

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Environmental Science and Disaster Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share