Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-STCPC RAMU

Call Directions Website Contact the university

Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-STCPC RAMU ''মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়া''

আলহামদুলিল্লাহ!! 🎉এইচএসসি ২০২৬ এর ফলাফল প্রকাশিত। 📢📚শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এবারের ...
31/10/2026

আলহামদুলিল্লাহ!! 🎉

এইচএসসি ২০২৬ এর ফলাফল প্রকাশিত। 📢📚

শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল:

🔹 মোট পরীক্ষার্থী: ২৯ জন
✅ উত্তীর্ণ: ২২ জন - পাশের হার ৭৫.৮৬%

উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌹🎓✨

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!🏫 শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রামু, কক্সবা...
27/10/2026

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!

🏫 শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রামু, কক্সবাজারে ২০২৭ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে!

📅 আবেদন: ১ নভেম্বর–১৩ ডিসেম্বর ২০২৬
📝 ভর্তি পরীক্ষা: ১৭ ডিসেম্বর ২০২৬
🌐 www.cpscramu.edu.bd
📞 ০১৭৬৯-১০৪৫২৯

সুশিক্ষায় গড়ি আগামী, আলোকিত হোক সন্তানের ভবিষ্যৎ। ✨

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!🚻সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সঠিক সিদ্ধান্ত নিন আজই! 🎓🏫 শহীদ লেফটেন্যান্ট তানজ...
26/10/2026

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!

🚻সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সঠিক সিদ্ধান্ত নিন আজই! 🎓

🏫 শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রামু, কক্সবাজারে ২০২৭ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে!

🌟 জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে আপনার সন্তানকে গড়ে তুলতে এগিয়ে আসুন। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মানসম্মত শিক্ষার পরিবেশ বেছে নিন।

📅 আবেদন: ১ নভেম্বর–১৩ ডিসেম্বর ২০২৬
📝 ভর্তি পরীক্ষা: ১৭ ডিসেম্বর ২০২৬
🌐 www.cpscramu.edu.bd
📞 ০১৭৬৯-১০৪৫২৯

📣 সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে অবহেলা নয়—আজই ভর্তি বিজ্ঞপ্তি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। আপনার সচেতন সিদ্ধান্তই হতে পারে সন্তানের আগামী দিনের সাফল্যের প্রথম ধাপ!

সুশিক্ষায় গড়ি আগামী, আলোকিত হোক সন্তানের ভবিষ্যৎ। ✨

একাদশ শ্রেণির তৃতীয় ধাপের ভর্তি বিজ্ঞপ্তি...
18/10/2026

একাদশ শ্রেণির তৃতীয় ধাপের ভর্তি বিজ্ঞপ্তি...

Welcome to STCPC ✨
17/10/2026

Welcome to STCPC ✨

আসবে উষা অরুণ হেসে ✨🌅আজ ১৪ অক্টোবর ২০২৬ খ্রি. রোজ বুধবার শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিট...
14/10/2026

আসবে উষা অরুণ হেসে ✨🌅

আজ ১৪ অক্টোবর ২০২৬ খ্রি. রোজ বুধবার শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ২০২৬-২৭ সেশনের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। 🎉🎓

📖 পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

🎶 সাংস্কৃতিক পর্বে ছিল গান, কবিতা ও নৃত্যের বর্ণাঢ্য আয়োজন। 💃🎤

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁঞা, এসপিপি, এইসি। তিনি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের ভবিষ্যৎ বিনির্মাণে অত্র প্রতিষ্ঠানের অগ্রণী ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নবীনদের পদচারণায় মুখরিত হোক প্রিয় ক্যাম্পাস। তোমাদের আগামীর পথচলা হোক সাফল্যময়! ❤️

#নবীনবরণ২০২৬ #একাদশশ্রেণি #নতুন_শুরু

⭐ র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান - ২০২৬ ⭐আজ ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিএনসিসি ১৫ ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত শহীদ লেফটেন...
08/10/2026

⭐ র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান - ২০২৬ ⭐

আজ ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিএনসিসি ১৫ ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্লাটুনের সদ্য পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া, এসপিপি, এইসি মহোদয়। 🎖️

এ সময় অধ্যক্ষ মহোদয় সকল ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন জানান এবং বলেন, বিএনসিসি’র এই অর্জন তাদের ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে। ✨

নব-পদোন্নতি প্রাপ্ত সকল ক্যাডেটদের জন্য রইলো শুভকামনা। 💐

"শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর, যিনি নীরবে আলো ছড়িয়ে যান।"গত ৫ অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে শহীদ লেফটেন্যান্...
08/10/2026

"শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর, যিনি নীরবে আলো ছড়িয়ে যান।"

গত ৫ অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অধ্যক্ষ মহোদয়ের সৌজন্যে সম্মানিত শিক্ষকবৃন্দের মাঝে উপহার বিতরণ করা হয়।

এই সুন্দর ও আন্তরিক উপহারের জন্য শিক্ষকগণ অধ্যক্ষ মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

🎨 পেইন্টিং কর্মশালা–২০২৬ পরিদর্শন -আজ ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কল...
06/10/2026

🎨 পেইন্টিং কর্মশালা–২০২৬ পরিদর্শন -
আজ ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আয়োজিত “পেইন্টিং কর্মশালা–২০২৬” পরিদর্শন করেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁঞা, এসপিপি, এইসি ড্রইং ক্লাবের শিক্ষার্থীদের চিত্রকর্ম দেখান এবং কর্মশালার উদ্দেশ্য ও বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন। সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্মের প্রশংসা করেন এবং নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিকতা ও শিল্পচর্চার প্রতি আগ্রহ দেখে তিনি তাদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতে শিল্পকলায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

তাঁর আন্তরিক উপস্থিতি, উৎসাহ ও মূল্যবান দিকনির্দেশনা “পেইন্টিং কর্মশালা–২০২৬”-এর শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

শিল্পচর্চায় এগিয়ে যাক আমাদের শিক্ষার্থীরা, বিকশিত হোক তাদের সৃজনশীল প্রতিভা। 🎨✨

🎨 পেইন্টিং কর্মশালা–২০২৬ 🎨শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 'ড্রইং ক্লাব'এর শিক্ষার্থীদ...
05/10/2026

🎨 পেইন্টিং কর্মশালা–২০২৬ 🎨

শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 'ড্রইং ক্লাব'এর শিক্ষার্থীদের অংশগ্রহণে 'পেইন্টিং কর্মশালা–২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁঞা, এসপিপি, এইসি। তিনি শিল্পকর্মের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের সৃজনশীলতার সাথে ছবি আঁকতে উৎসাহিত করেন।
কর্মশালাটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের চারু ও কারুকলার সহকারী শিক্ষক মোঃ তারিকুল ইসলাম।
শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালা হয়ে উঠুক আনন্দময় ও অনুপ্রেরণার এক অনন্য যাত্রা।

Address

Ramu Cantonment
Cox's Bazar
4730

Alerts

Be the first to know and let us send you an email when Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-STCPC RAMU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-STCPC RAMU:

Shortcuts

Share