MCJ Communication Club, Comilla University

MCJ Communication Club, Comilla University Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MCJ Communication Club, Comilla University, College & University, Cumilla.

আজকে এমসিজিয়ান ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার প্রীতি ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ড্র হয়েছে।ব্রাজিল ০ - ০ ...
18/06/2026

আজকে এমসিজিয়ান ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার প্রীতি ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ড্র হয়েছে।

ব্রাজিল ০ - ০ আর্জেন্টিনা

আজকের খেলায় যারা উপস্থিত হয়েছেন সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

প্রতি বছরের ন্যায় এবারও বহুল প্রতীক্ষিত ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফ্রেন্ডলি ম্যাচ আগামীকাল সকাল ৭:৩০ টায় কেন্দ্রীয় মাঠ...
17/06/2026

প্রতি বছরের ন্যায় এবারও বহুল প্রতীক্ষিত ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফ্রেন্ডলি ম্যাচ আগামীকাল সকাল ৭:৩০ টায় কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে।

প্রতি ব্যাচের সকল খেলাপ্রেমী শিক্ষার্থীদের যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো যাচ্ছে। বিশেষ করে ৯ম, ১০ম ও ১১তম ব্যাচের শিক্ষার্থীদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ ও নিজেদের প্রিয় দলকে সমর্থন করার অনুরোধ রইল।

ব্রাজিল টিমের কোচ হিসেবে থাকবেন :
মাহমুদুল হাসান রাহাত স্যার
মামুন স্যার
মাঈনুল রাকীব স্যার

আর্জেন্টিনা টিমের কোচ হিসেবে থাকবেন :
ড.বেলাল স্যার
মশিউর রহমান স্যার

বিভাগের নতুন চেয়ারম্যান ড. বেলাল হুসেইন স্যারকে ফুল দিয়ে বরণ ও বিদায়ী চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত স্যারকে সম্মাননা স...
18/05/2026

বিভাগের নতুন চেয়ারম্যান ড. বেলাল হুসেইন স্যারকে ফুল দিয়ে বরণ ও বিদায়ী চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত স্যারকে সম্মাননা স্মারক দিয়ে অগ্রায়ণ করেন
সম্মানিত শিক্ষক,কমিউনিকেশনক্লাব,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের টিম সেমিফাইনালে বাকৃবি কে হারিয়ে ফাইনাল নিশ...
10/05/2026

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের টিম সেমিফাইনালে বাকৃবি কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। কুবির এই টিমে আছে আমাদের বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী বিথি আক্তার কাজল।

তাকে ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা রইলো 🌸।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে পরিচালিত, “যোগযাত্রা” ম্যাগাজিন তার প্রথম সংখ্যার প্রকাশযাত্রায় দৃপ্ত পদক্ষেপে এ...
20/04/2026

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে পরিচালিত, “যোগযাত্রা” ম্যাগাজিন তার প্রথম সংখ্যার প্রকাশযাত্রায় দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে। সাহিত্যের এই নতুন অভিযাত্রায় আমরা সন্ধান করছি নতুন কণ্ঠ, নতুন ভাবনা এবং সৃজনের উজ্জ্বল আলো। আপনার প্রকাশিত শব্দ, অনুভূতি ও কল্পনার ডানায় ভর করেই প্রাণ পেতে চায় এই যাত্রা।

কবিতা, গল্প, প্রবন্ধ, অনুবাদগল্প, অনুবাদকবিতা, ভ্রমণকাহিনীসহ সাহিত্যের সকল শাখার অপ্রকাশিত সৃষ্টিকে আমরা আন্তরিক আহ্বান জানাই। যে লেখাটি এখনো প্রকাশি হয়নি, সেই লেখাটিই হয়ে উঠতে পারে “যোগযাত্রা”-র প্রথম সংখ্যার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ড ফাইল আকারে আপনার সেরা লেখাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনার শব্দ, আপনার ভাবনা, আপনার সৃষ্টিই হোক আমাদের যোগযাত্রার চালিকাশক্তি।

চলুন, শব্দের পথে, অনুভবের স্রোতে একসাথে এগিয়ে চলি “যোগযাত্রা”-য়।

লেখা পাঠানোর শেষ সময় ২৬শে এপ্রিল, ২০২৬। আপনার লেখাটি পাঠিয়ে দিন এই ঠিকানায়:- [email protected]

বিভাগ দিবসের র‍্যালি এবং ক্রীড়া প্রতিযোগিতায় সফলতা উদযাপন শুরু হবে সকাল ১০:৩০ টায়। থাকবে ব্যান্ড পার্টি এবং কালার ফেস্ট।...
05/04/2026

বিভাগ দিবসের র‍্যালি এবং ক্রীড়া প্রতিযোগিতায় সফলতা উদযাপন শুরু হবে সকাল ১০:৩০ টায়। থাকবে ব্যান্ড পার্টি এবং কালার ফেস্ট। সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

স্থানঃ গোল চত্ত্বর।
০৭ এপ্রিল, মঙ্গলবার।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when MCJ Communication Club, Comilla University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share