20/02/2026
সবার প্রতি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।
এই ২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষার জন্য ভালোবাসা, কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধার প্রতীক।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে মাতৃভাষার অধিকারের দাবিতে যারা জীবন দিয়েছেন, সেই ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা নিজের ভাষায় কথা বলতে পারি, ভাবতে পারি এবং অনুভব প্রকাশ করতে পারি।
একুশ আমাদের মনে করিয়ে দেয়— এই ভাষা কেবল শব্দ নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ।
এই দিনে আমরা গর্বের সঙ্গে স্মরণ করি ইউনেস্কো ঘোষিত বিশ্বের সবচেয়ে মধুর ভাষা— আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা আমরা রক্ষা করতে পেরেছি।
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?