Department of Computer Science and Engineering, Comilla University

Department of Computer Science and Engineering, Comilla University Official page of the Department of Computer Science and Engineering, Comilla University. Please contact us only for urgent matters.

Department of Computer Science and Engineering, Comilla University started it's journey from 2008-09 session under Faculty of Engineering.Now this department has 10 teachers and more than 160 students. Already the students of this department has shown efficiency in their arena like in ACM ICPC and others. Contact info of Office Assistant : 01823-791535

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে Shopaan ও SSM Scholarship প্রদানঅদ্য ৩১ আগস্ট ২০২৬, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পি...
31/08/2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে Shopaan ও SSM Scholarship প্রদান
অদ্য ৩১ আগস্ট ২০২৬, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের চলমান দুটি বৃত্তি কার্যক্রম—Shopaan Scholarship এবং SSM (Salimullah-Srikrishna-Mushtaq) Memorial Fund—এর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) প্রকৌশল অনুষদের সেমিনার রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান, সিএসই সোসাইটির কনভেনর ও সহযোগী অধ্যাপক পার্থ চক্রবর্তী, বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। এছাড়াও SSM Memorial Fund যাঁদের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছে, তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে মরহুম মুশতাক আহমেদের মমতাময়ী মা জেবুন্নেসা রাজ্জাক, মরহুম মুশতাক আহমেদের সহধর্মিণী মাশিয়া আক্তার এবং মরহুম মুশতাক আহমেদের বন্ধুর সহধর্মিণী হাজেরা খাতুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ শিক্ষার্থীদের একাডেমিক ও সার্বিক কল্যাণে সব সময় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে আসছে। বিশেষ করে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে এগিয়ে নিতে বিভাগীয় শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় পরিচালিত বৃত্তি কার্যক্রমগুলো শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। এসব উদ্যোগ শুধু আর্থিক সহায়তা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, আত্মবিশ্বাসী হয়ে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তোলা এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্যও অনুপ্রেরণা জোগাচ্ছে।
সিএসই বিভাগে বর্তমানে দুটি বৃত্তি(মাসিক) কার্যক্রম চালু রয়েছে। Shopaan Scholarship কার্যক্রম শুরু হয় ১৭ অক্টোবর ২০২২ সালে। বিভাগের শ্রদ্ধেয় কামাল পাশা স্যার এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত আরও কয়েকজন সম্মানিত শিক্ষক, কুদরত-ই-মাওলা স্যারসহ, তাঁদের অর্থায়ন ও সহযোগিতায় এবং বিভাগের শিক্ষকদের উদ্যোগে এই বৃত্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর মাধ্যমে মূলত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হয়।
অন্যদিকে, SSM (Salimullah-Srikrishna-Mustaq) Memorial Fund কার্যক্রম শুরু হয় ১ সেপ্টেম্বর ২০২৩ সালে। কুদরত-ই-মাওলা স্যারের সহযোগিতায় পরিচালিত এই ফান্ডটি মূলত ফৌজদারহাট ক্যাডেট কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের সহযোগিতায় তাঁদের অকালে প্রয়াত বন্ধুদের স্মরণে প্রতিষ্ঠিত। এই বৃত্তির মাধ্যমে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল নারী শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হয়।
উভয় বৃত্তি কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়মিতভাবে মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।
অনুষ্ঠানের শুরুতে দুই বৃত্তি কার্যক্রমের ১০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিজেদের পরিচয় তুলে ধরেন এবং বৃত্তি পাওয়ার অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন। তাঁরা এই সহযোগিতার জন্য বৃত্তির উদ্যোক্তা, দাতা এবং সিএসই বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জেবুন্নেসা রাজ্জাক, সাবেক প্রধান শিক্ষিকা, বাওয়া স্কুল (বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ) এবং সাবেক সিনিয়র শিক্ষক, একাডেমিয়া স্কুল, ঢাকা SSM Memorial Fund-এর প্রতিষ্ঠার পেছনের স্মৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রয়াত বন্ধুদের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যেই এই বৃত্তি কার্যক্রমের যাত্রা শুরু হয়েছিল। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করার এবং ভবিষ্যতে একটি সুন্দর ও সফল ক্যারিয়ার গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি তাঁর সন্তান মরহুম মুশতাক আহমেদকে স্মরণ করেন এবং তাঁর পরকালীন শান্তি ও মঙ্গল কামনা করেন।
এরপর মরহুম মুশতাক আহমেদের সহধর্মিণী মাশিয়া আক্তার এবং মরহুম মুশতাক আহমেদের বন্ধুর সহধর্মিণী হাজেরা খাতুন সংক্ষিপ্ত বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রকৌশল অনুষদের ডিন ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান তাঁর বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও সংগ্রামের গল্প তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের জীবনে এই বৃত্তির গুরুত্ব এবং কীভাবে এ ধরনের সহযোগিতা তাঁদের পড়াশোনা চালিয়ে যেতে ও ভবিষ্যতের লক্ষ্য অর্জনে সহায়তা করছে, তা তুলে ধরেন। তিনি এই মহৎ উদ্যোগের জন্য বৃত্তির উদ্যোক্তা ও দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সিএসই সোসাইটির কনভেনর ও সহযোগী অধ্যাপক পার্থ চক্রবর্তী তাঁর বক্তব্যে Shopaan ও SSM Scholarship কার্যক্রমের ইতিহাস, উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের জন্য এর গুরুত্ব তুলে ধরেন। তিনি এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তা, দাতা, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে Shopaan Scholarship-এর ৬ জন এবং SSM Scholarship-এর ৪ জনসহ মোট ১০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তি তুলে দেওয়া হয়।
সবশেষে, বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিদের সম্মান ও কৃতজ্ঞতার স্মারক হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়।
সিএসই বিভাগের এই বৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তা এবং তাঁদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

প্রযুক্তি খাতে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিএসই বিভাগের ২০১৪–১৫ শিক্ষা...
12/08/2026

প্রযুক্তি খাতে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিএসই বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজেদা সুলতানা। মাইক্রোসফটের প্রযুক্তি কমিউনিটিতে জ্ঞান ভাগাভাগি, প্রযুক্তিগত দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন মাইক্রোসফট মোস্ট ভ্যালুয়েবল প্রফেশনাল (MVP) স্বীকৃতি।

তিনি বর্তমানে কানাডার একটি আইটি ফার্মে কর্মরত...

🎉 Heartfelt congratulations to Dr. M. Shamim Kaiser, Professor at the Institute of Information Technology (IIT), Jahangi...
06/08/2026

🎉 Heartfelt congratulations to Dr. M. Shamim Kaiser, Professor at the Institute of Information Technology (IIT), Jahangirnagar University, on receiving the Bangladesh Academy of Sciences Gold Medal in the Physical Sciences category. 🏅

We are proud that he served as the External Examiner for our 3rd Year Final Project.

The Department of Computer Science and Engineering, Comilla University, wishes him continued success and many more achievements ahead.

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থ বছরেমেধাবৃত্তি ও মেধাবী স্টাইপেন্ড ক্যাটাগরিতে সিএসই বিভাগের মনোনীত ১৯ জন ...
15/07/2026

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থ বছরে
মেধাবৃত্তি ও মেধাবী স্টাইপেন্ড ক্যাটাগরিতে সিএসই বিভাগের মনোনীত ১৯ জন শিক্ষার্থীদের অভিনন্দন!
‎বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের হল রুমে এ বৃত্তি প্রদান করা হয়।
‎.
‎অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম এবং প্রকৌশল অনুষদের ডিন ড. মাহমুদুল হাছান। এছাড়াও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

10/07/2026
আসসালামু আলাইকুম।মানবিক বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি। অতীতেও সবসময় মানবিক কাজে সবাই সক্রিয়ভাবে এগিয়ে এসেছেন। এবারো আশা...
09/07/2026

আসসালামু আলাইকুম।
মানবিক বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।
অতীতেও সবসময় মানবিক কাজে সবাই সক্রিয়ভাবে এগিয়ে এসেছেন। এবারো আশা করি সবাই এগিয়ে আসবেন
সিএসই বিভাগের ১১তম ব্যাচের জাহিদুল ইসলাম ফাহিম (আইডি:11908029) এর আম্মু গত ১৩ দিন যাবত ICU তে আছে, লাইফ সাপোর্ট-এ; এখনো জ্ঞান ফিরে নি। প্রথম কয়দিন পপুলার এ ভর্তি ছিলো, এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ICU-2 তে আছে।
📌সমস্যা : ভাইরাল মেনিনজাইটিস/ব্রেইন ইনফেকশন
🩺 চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায়, এই কয়দিনে পরিবারের সেভিংস প্রায় শেষের পথে....
➡️ ডাক্তার বলেছেন, ট্রিটমেন্ট আরো দীর্ঘায়িত হতে পারে। কবে নাগাদ সুস্থ হবে এখনো বলা যাচ্ছে না। আল্লাহপাক চাইলে সপ্তাহ/মাসের মত সময় লাগতে পারে। সে হিসেবে আইসিইউ বেড খরচ, টেস্ট, মেডিসিন বাবদ প্রায় াখ টাকার প্রয়োজন।
এজন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
✳️ সহযোগিতা পাঠানোর ঠিকানা:
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 𝐁𝐚𝐧𝐤𝐢𝐧𝐠 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭
➡️Bkash/Nagad/Rocket
01877877342

মোঃ ইকবাল
সাধারণ সম্পাদক, সিএসই সোসাইটি,
সিএসই বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
🔰𝐁𝐚𝐧𝐤 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭 𝐈𝐧𝐟𝐨
Bank name: Islami Bank PLC
Account: 2050 019 67 00189816
Routing No: 125090203
Account Name: Md Shamim
Branch: Borhanuddin, Bhola.

শামীম হাসান ইয়াদ
সহসভাপতি, সিএসই সোসাইটি।
সিএসই বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান স্যার ...
08/07/2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান স্যার প্রকৌশল অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করায় CSE পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💐

স্যারের দক্ষ নেতৃত্বে প্রকৌশল অনুষদের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

অভিনন্দন ও শুভকামনা, স্যার।

 #শোক_সংবাদকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE) বিভাগের প্রভাষক জনাব জহিরুল ইসলাম বাবর স্যারের শ্র...
28/06/2026

#শোক_সংবাদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE) বিভাগের প্রভাষক জনাব জহিরুল ইসলাম বাবর স্যারের শ্রদ্ধেয় পিতা জনাব আলী আহমদ পাটোয়ারী গতকাল রাত ২:০০টায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র'জিউন।

আমরা, সিএসই পরিবার মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, তাঁর সকল গুনাহ ক্ষমা করে দিন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ও শক্তির সঙ্গে অতিক্রম করার তাওফিক দান করুন। আমীন।

⃝✨ 𝗘𝗶𝗱 𝗠𝘂𝗯𝗮𝗿𝗮𝗸 🌙
27/05/2026

⃝✨ 𝗘𝗶𝗱 𝗠𝘂𝗯𝗮𝗿𝗮𝗸 🌙

১৬ মে ২০২৬ #জাতীয়_হাইস্কুল_প্রোগ্রামিং_প্রতিযোগিতা২০২৬ #আঞ্চলিক_ভেন্যু #কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ব...
26/05/2026

১৬ মে ২০২৬
#জাতীয়_হাইস্কুল_প্রোগ্রামিং_প্রতিযোগিতা২০২৬
#আঞ্চলিক_ভেন্যু
#কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ
#কুমিল্লা_বিশ্ববিদ্যালয়



Address

Kotbari, Salmanpur
Cumilla
3506

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801639076111

Alerts

Be the first to know and let us send you an email when Department of Computer Science and Engineering, Comilla University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Department of Computer Science and Engineering, Comilla University:

Shortcuts

Share