09/04/2026
আজ ০৯ এপ্রিল, বৃহস্পতিবার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি (সেনা শাখার) সার্বিক ব্যবস্থাপনায় এবং ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো 'সামাজিক ও নৈতিক অবক্ষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব' শীর্ষক এক সেমিনার।
সকাল ১১-৩০টায় স্পেশালাইজড মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের মাননীয় রেজিমেন্ট কমান্ডার লে: কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স স্যার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মুনতাসীর আরাফাত স্যার, ৮ বিএনসিসি ব্যাটালিয়নের সাবেক ব্যাটালিয়ন কমান্ডার ও লাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের মান্যবর প্রাক্তন অধ্যক্ষ ক্যাপ্টেন (বিএনসিসিও) প্রফেসর মোহাম্মদ ফিরোজ উল আলম চৌধুরী (পিআরএল) স্যার এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মান্যবর উপাধ্যক্ষ প্রফেসর মো: আবদুল মজিদ স্যার। এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিএনসিসি প্লাটুনের পিইউও,বিএনসিসিও, সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটবৃন্দ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো: মোশাররাফ হোসাইন , সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান,আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন যথাক্রমে কুমিল্লা সরকারি মহিলা কলেজ বিএনসিসি (সেনা শাখার) প্রফেসর আন্ডার অফিসার শেখ আমেনা ম্যাম।
২/লে: প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম স্যার,বিভাগীয় প্রধান,বাংলা বিভাগ,কুমিল্লা সরকারি কলেজ।
ক্যাপ্টেন (বিএনসিসিও) প্রফেসর মো: ফিরোজ উল আলম চৌধুরী (পিআরএল) স্যার।
কমেন্টর হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি (বিমান শাখার) প্রফেসর আন্ডার অফিসার মো: মুহসীনুদ্দিন স্যার,সহযোগী অধ্যাপক,আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাননীয় উপাধ্যক্ষ তার বক্তব্যে সেমিনার অনুষ্ঠানের জন্য ভেন্যু হিসেবে এ কলেজকে বেছে নেয়ার জন্য বিএনসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মাননীয় রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স স্যারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে উক্ত সেমিনারের।
উল্লেখ্য,
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার প্লাটুন কমান্ডার,প্রফেসর আন্ডার অফিসার মো: গুলজার হাসান স্যারের সার্বিক নেতৃত্বে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেমিনারটি।