মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ

মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

06/12/2025

#শোক_সংবাদ
মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের সম্মানিত মার্কেটিং বিভাগের প্রভাষক Ahammad Mostak এর মমতাময়ী মা দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহ ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ তুমি মরহুমার দুনিয়ার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন।

মরহুমার জানাজার নামাজ বাদ যোহর নাগাইশ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ বনাম বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজর প্রীতি ক্রিকেট ম্যাচটি আজ দুপুর ২ ঘটিকায় বুড়িচং এরশা...
05/12/2025

মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ বনাম বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজর প্রীতি ক্রিকেট ম্যাচটি আজ দুপুর ২ ঘটিকায় বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় আপনারা সকলে আমন্ত্রিত।

ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ অধ্যাপক মো. ইউনুস স্মৃতি...
22/11/2025

ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ অধ্যাপক মো. ইউনুস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট গতকাল ২১ নভেম্বর ২০২৫ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক এবং অত্র কলেজের সভাপতি বদরুল হাসান লিটন।

07/11/2025

বিশেষ নোটিশ:

যারা ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছো এবং ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদেরকে আগামী ০৯ নভেম্বর ২০২৫ রোববার থেকে নিয়মিত ক্লাস করে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হলো। যারা নিয়মিত ক্লাস করবে না এবং টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে পারবে না, তারা ফরম ফিলাপ করতে পারবেনা। যারা ১ অথবা ২ বিষয়ে ফেল করেছো, তারা ২০২৬ সালে ১ অথবা ২ বিষয়ে পরীক্ষা দিতে পারবে। আর যারা ৩ থেকে ৭ বিষয়ে ফেল করেছো, তারা ২০২৬ সালে সকল বিষয়ে (৭ বিষয়ে) পরীক্ষা দিতে হবে।

তাছাড়া আগামীকাল ০৮ নভেম্বর ২০২৫ শনিবার একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাস বন্ধ থাকবে। রোববার থেকে নিয়মিত ক্লাস চলবে।

আদেশক্রমে
অধ্যক্ষ মহোদয়
মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ

27/10/2025

জরুরি নোটিশ:

আগামীকাল ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের রেজিস্ট্রেশন কার্ডে স্বাক্ষর নেওয়া হবে সকাল ১০টায়। পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে।

শিক্ষক আন্দোলনের কারণে শ্রেণি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের যে ক্লাসঘাটতি সৃষ্টি হয়েছে, তা পূরণ করার...
25/10/2025

শিক্ষক আন্দোলনের কারণে শ্রেণি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের যে ক্লাসঘাটতি সৃষ্টি হয়েছে, তা পূরণ করার লক্ষ্যে মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজে আজ শনিবারেও নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং শিক্ষাগত ক্ষতি পূরণে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এভাবে পরবর্তী তিন শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

21/10/2025

বিশেষ নোটিশ:

আগামীকাল ২২ অক্টোবর ২০২৫ বুধবার দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামীকাল সকাল ১০টায় নির্ধারিত পরীক্ষা রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিতকৃত পরীক্ষার নতুন সময়সূচি আগামীকাল জানিয়ে দেওয়া হবে। একাদশ শ্রেণির ক্লাস আগামী ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার থেকে যথারীতি চলবে।

20/10/2025

বিশেষ নোটিশ:

অনিবার্য কারণবশত আগামীকাল ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবারের দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হলো।

Address

Mhkccollegebpara@yahoo. Com
Cumilla

Telephone

01715577602

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ:

Share