কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার Comilla University
Motto:For better Education
*This page is an unofficial fan page of CoU & running by some Ex & present students of Comilla University.

Comilla University (Bengali: কুমিল্লা বিশ্ববিদ্যালয়) is a government financed public university located at Kotbari, Comilla, Bangladesh. Motto : For better Education. Estb : 2006
web : www.cou.ac.bd

ইফতারে পরে পুলাপাইনের অবস্থা 🤔
28/03/2023

ইফতারে পরে পুলাপাইনের অবস্থা 🤔

28/03/2023

বৃষ্টি তে কাজী নজরুল ইসলাম হল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

মেঘলা আকাশ
21/03/2023

মেঘলা আকাশ

21/03/2023

জরুরি ঘোষণা!

প্রাকৃতিক দূর্যোগের কারনে "২য় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩" এর ২য় দিনের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর পরিবেশনা প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে হবে।

সময়: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।

সবাই দ্রুত ৪১১তে আসুন 🎭

ধন্যবাদ
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

চলে এসেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিআপনারা আসছেন তো? নাটক: এ মিড সামার নাইট'স ড্রিমরচনা: উইলিয়াম শেক্সপিয়ার নির্দে...
21/03/2023

চলে এসেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আপনারা আসছেন তো?
নাটক: এ মিড সামার নাইট'স ড্রিম
রচনা: উইলিয়াম শেক্সপিয়ার
নির্দেশনা: মাসউদ আহমেদ
সময়: সন্ধ্যা ৬ টা
স্থান: মুক্তমঞ্চ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

"২য় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩"থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অভিযাত্রায় এক...
20/03/2023

"২য় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩"

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অভিযাত্রায় একটি মননশীল সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল সাংস্কৃতিক চর্চা করছে৷

'স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে' এই স্লোগানকে সামনে রেখে ২০১১ সালে কিছু স্বপ্নবাজ তরুণ এবং নবীন অভিজ্ঞ শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টার ফল থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১২ সালের ১৪এপ্রিল থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর প্রথম প্রযোজনা 'বউ' নাটকের মঞ্চায়নের মাধ্যমে।

আগামী ২০-২২ মার্চ, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজন করছে "২য় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩"৷ ২০১৯ সালে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১ম বারের মত আয়োজন করে 'আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০১৯', এরই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজন "২য় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩"।

বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়'। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে চাই তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস "২য় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩"। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহের মাঝে আন্তসম্পর্ক বৃদ্ধি পাবে এবং সাংস্কৃতি বিনিময় ঘটবে।

১ম দিনের পরিবেশনা: (২০ মার্চ ২০২৩)
নাটক: ১৯৭১
রচনায়: হুমায়ূন আহমেদ
নির্দেশনায়: তামিম আল হাসান
পুন:নির্দেশনায়: মোহন চক্রবর্তী
পরিবেশনায়: থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

২য় দিনের পরিবেশনা: (২১ মার্চ ২০২৩)
নাটক: এ মিড সামার নাইট'স ড্রিম
রচনায়: উইলিয়াম শেক্সপিয়র
নব বিন্যাস : রেজওয়ান করিম সারা
নির্দেশনা : মাসউদ আহমেদ
পরিবেশনায় : ইংরেজি বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

৩য় দিনের পরিবেশনা: (২২ মার্চ ২০২৩)
নাটক: লাল সবুজের দেশে
রচনা: জুয়েল কবির আকাশ
নির্দেশনা: কৌশিক কুমার মহন্ত
পরিবেশনায়: কিষাণ থিয়েটার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

স্থান: মুক্ত মঞ্চ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সময়: প্রতিদিন সন্ধ্যা ৬টা।

সকলে সবান্ধবে আমন্ত্রিত৷

নাটক সমাজের জীবন্ত প্রতিচ্ছবি আসুন নাট্যচর্চায় সমাজকে আলোকিত করি।

সহযোগিতায়: নূর জুয়েলার্স বিডি, গোল্ড এন্ড ডায়মন্ড।
ভিক্টোরিয়া ফার্নিচার। খন্দকার গ্লোবাল এডুকেশন। রেড অনিয়ন।

মিডিয়া পার্টনার: সময়ের আলো। কুমিল্লা টুয়েন্টি ফোর।

যে কোন প্রয়োজনে: ০১৬৩৯০৭৬০৪০৷

ধন্যবাদ
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

12/03/2023

সন্ত্রাসী হামলার বিচার হোক।
প্রক্টর স্যার কে নিয়ে অপরাজনীতি বন্ধ হোক।
এই ক্যাম্পাসের মাটিতে সব ধরনের অপরাজনীতি চিরতরে বন্ধ হোক।

20/02/2023

ভাষা শহীদদের স্মরণে এমন সুন্দর আলপনা আকাঁয়,
বৃত্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্য কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার পক্ষ থেকে ধন্যবাদ।

18/01/2023

একজন সঙ্গীতার গল্পঃ

আজ এক বছর পূর্ণ হলো। সঙ্গীতা নেই।

সঙ্গীতার সাথে আমার পরিচয় ১৯৯৭ সালে। ইউনিভার্সিটিতে ঢোকার কয়েক দিন পরেই। প্রথম পরিচয়েই আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম।

আমাদের মধ্যে কোনো প্রেম ছিল না। কিন্তু দুজন দুজনকে বুঝতাম।

আমি ছিলাম উড়নচন্ডী টাইপের ছেলে। কোনো কিছুই বেশি দিন ভালো লাগতো না। প্রায়ই বাড়ি থেকে পালাতাম। বান্দরবান কিংবা খাগড়াছড়িতে কিছু দিন কাটিয়ে আবার ফিরে আসতাম।

এভাবেই চলছিলো জীবন।

বন্ধু মহলে আমার নাম ছিলো ট্যুরিস্ট মাহবুব। একটা বড় সপ্ন ছিলো। কোন এক দিন মাউন্ট এভারেস্ট এর উপরে উঠবো।

পড়ালেখা ভাল লাগতো না। বিশেষ করে আমার ডিপার্টমেন্টের পড়ালেখা।

তখন ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছিলো। শেষ পরীক্ষার আগের দিন সিদ্ধান্ত নিলাম... আর পড়ালেখা করব না।

বাসায় বললাম। মতবিরোধের এক পর্যায়ে বাসা থেকে আবার বের হয়ে গেলাম।

সঙ্গীতাকে জানালাম। ও বললো, তোর যেটা ভাল লাগে তুই কর। কিন্তু চলবি কিভাবে??

আমি বললাম, জানি না।

পরের দিন সঙ্গীতা কিছু টাকা নিয়ে আসলো। বললো, আমার টিউশনির টাকা। তুই চিন্তা করিস না। তোর হাত খরচের টাকা আমি টিউশনি করে ম্যানেজ করবো। তোর যেটা ভালো লাগে সেটাই কর।

এভাবেই শুরু হলো ভিন্ন জীবন। চললো বেশ কিছু দিন। পড়ালেখা ছেড়ে আমি বনে বাদারে ঘুরে বেড়াতে থাকলাম।

আমাদের মধ্যে কোনো প্রেম ছিল না। আমি ছিলাম বোহেমিয়ান টাইপের ছেলে। প্রেম ট্রেম আমার মধ্যে ছিলো না।

বছর খানেক পরে আমার পরিবার বিষয়টা মেনে নিলো। ফিরে গেলাম বাসায়। সঙ্গীতার উতসাহে আবার পড়ালেখায় ফিরে এলাম। ভর্তি হলাম এমবিএতে।

২০০৫ সাল। মাষ্টার্স শেষ করে সঙ্গীতা একটি ইংলিশ মিডিয়াম স্কুলে চাকুরী করছে। আর আমি এমবিএ করছি। এক দিন বললো, তোর সাথে জরুরী কথা আছে। ইউনিভার্সিটিতে আয়।

আমি গেলাম।

জানালো, ওর বাসা থেকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে। বেশ কয়েকটা ভালো প্রস্তাবও এসেছে। এই বছরের মধ্যেই বিয়ে করতে হবে।

আমি বললাম, সমস্যা কি? করে ফেল বিয়ে!!

সঙ্গীতা আমার দিকে অভিমান ভরা দৃষ্টিতে তাকিয়ে বললো, না করবো না। তুই যদি রাজি থাকিস তবে তোকে বিয়ে করবো। আর না হলে, কাউকে করবো না।

আমি জানতাম, আমাদের মধ্যে কোনো প্রেম ছিল না।

কিছুক্ষন চুপ থেকে বললাম, তুই কি পাগল হইছিস? আমি বিয়ে করবো?? কেমনে??? আর যদি বিয়ে করিও তুই কি ভালো থাকবি??

সঙ্গীতার উত্তর ছিলো, তুই ভালো থাকবি কি না জানি না। তবে আমি ভালো থাকবো।

আমি বললাম, তোর মাথা ঠিক নাই। বাসায় যা। পরে আলাপ করবো।

সঙ্গীতা বললো, আমার মাথা ঠিক আছে। আর শোন, যদি তুই বিয়ে করতে রাজি হস তবে আমার একটা শর্ত আছে। একটাই শর্ত। মাউন্ট এভারেস্ট পর্বতে উঠার প্ল্যান তোর বাদ দিতে হবে।

অবাক হয়ে আমি বললাম, কেন???

উত্তরে সঙ্গীতা বললো, পাহাড়ে উঠতে গিয়ে তুই যদি মরে যাস তাহলে আমার কি হবে??

আমি কিছুক্ষন হাসলাম। বললাম, তোর যে মাথা ঠিক নাই এইটা আমি সিওর। বিয়েরই ঠিক নাই আর মাউন্ট এভারেস্ট.........!! যা বাসায় যা।

বাসায় ফিরলাম। বিয়ে করার ব্যাপারে কখনোই চিন্তা করি নাই। কি করবো ভেবে পাচ্ছিলাম না। খুব অস্থির কয়েকটা দিন কাটলো। একজন শুভাকাংখীর পরামর্শ ছিলো, বিয়ে তাকেই করবা যে তোমাকে সবচেয়ে বেশী ভালোবাসে।

সঙ্গীতার সাথে দেখা করলাম। বললাম, বিয়ে করে সংসার চালাবো কিভাবে?

বললো, চিন্তা করিস না। আমি তো চাকরী করছিই।

আমি বললাম, বেকার ছেলের কাছে তোর বাপ বিয়ে দিবে?

সঙ্গীতা বললো, তা হয়তো দিবে না। তুই সম্ভব হলে আপাতত কোনো একটা জব এর ট্রাই কর। যদি জব হয় তাহলে তো খুবই ভালো। বিয়ের পরে তুই জব ছেড়ে দিস। আর যদি জব না হয় এবং আমাদের ফ্যামিলি মেনে না নেয় তাহলে আমরা বাসা থেকে ভেগে যাবো।

আইডিয়াটা পছন্দ হলো।

কিভাবে যেন প্রথম ইন্টারভিউতেই চাকরী হয়ে গেলো। ২০০৫ এর জুন মাসে জয়েন করলাম। ডিসেম্বর এ বিয়ে করে ফেললাম। আর বিয়ের ১৪ দিন পরে চাকরী ছেড়ে দিলাম।

সঙ্গীতা ছিলো আমার প্রতিটি মুহুর্তের প্রেরনা। আমার সব কিছুতেই ছিলো ওর দারুন উতসাহ। কিভাবে যেন আস্তে আস্তে আমাকে সংসারী করে তুললো। একটু একটু করে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসলাম। এরই মাঝে বাবা হলাম, দুজন ভালো চাকরীতে ঢুকলাম। জীবন ছিলো কানায় কানায় পুর্ণ। সুযোগ পেলেই দেশ বিদেশ ঘুরে বেড়াতাম। আত্নীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধবদের কাছে একটি আদর্শ সুখী পরিবারের উদাহরন হয়ে উঠলাম আমরা।

কিন্তু জীবন তো এত সহজ নয়!! হঠাত করেই সব এলোমেলো হওয়া শুরু হলো। ২০১৭ সালে মাত্র সাত মাস বয়সে আমার ছেলের মৃত্যু হলো। এর এক মাস পরেই সঙ্গীতার ক্যান্সার ধরা পড়লো। স্টেজ ফোর, নন কিউরেবল ক্যান্সার।

আবার সংগ্রাম শুরু হলো। এক মুহুর্তের জন্যও আমরা হাল ছাড়িনি। যুদ্ধটা ছিলো সময়ের সাথে। অবশ্যম্ভাবী বিষয়টাকে একটু পিছিয়ে দেয়া মাত্র।

সঙ্গীতার একটাই টেনশন ছিলো। ওর কিছু হয়ে গেলে আমি ও আমার মেয়ে কিভাবে সার্ভাইভ করবো সে বিষয়ে। লক্ষ্য ছিলো, কোনোভাবে মেয়েটাকে আর একটু বড় করা যায় কি না।

এর মাঝেও আমরা আনন্দময় উচ্ছল জীবন কাটানোর চেষ্টা করেছি। অনেকেই অবাক হতো। কিভাবে আমরা পারি!! সঙ্গীতা ছিলো অনেকের জন্যই একটি প্রেরণা।

এভাবেই যুদ্ধ চললো তিন বছর ধরে। গত বছরের এপ্রিল মাসে ওর শরীরটা একটু বেশি খারাপ হলো। ডাক্তার জানালো, খুব বেশি সময় নেই। আপনারা মানসিক প্রস্তুতি নিন।

মেনে নিতে পারছিলাম না আমি। কিন্তু সঙ্গীতা ছিলো স্বাভাবিক। এক দিন রাতে ঘুমাতে যাবার সময় আমাকে বললো, আমি মরে যাবার পরে তুমি যদি পারো মাউন্ট এভারেস্টে উঠার চেষ্টা করিও। আমি তো মরেই যাবো, তোমার সপ্নটাও মরে যাক এটা আমি চাই না।

আমি কোন উত্তর দিলাম না। কিছুক্ষন চুপ থেকে সঙ্গীতা আবার বললো, জানো, আমি এখন একটাই সপ্ন দেখি।

আমি বললাম, কি??

খুব আস্তে আস্তে সঙ্গীতা উচ্চারণ করলো, মৃত্যুর সময় যেন আমি তোমার কাধে মাথা রেখে মরতে পারি।

আমি এবারেও কোন উত্তর দিতে পারিনি।

২০২০ সালের ১২ই মে আমার কাধে মাথা রেখেই সঙ্গীতা চলে গেলো।
এবার হয়তো আমার এভারেস্টে যাবার সপ্ন পূরণ হবে......।

- সংগ্রহীত
মো. মাহাবুল আলম (পাবলিকিয়ান)

Address

Comilla University
Cumilla
3506

Alerts

Be the first to know and let us send you an email when কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার:

Share