02/05/2022
আজকে কথা বলব LaTex বা ল্যাটেক নিয়ে। বন্ধু তালিকার প্রায় বেশিরভাগই এটার সাথে পরিচিত নয় জানি। একসময় আমিও পরিচিত ছিলাম না। অনেক কাঠখড় পুড়িয়ে শিখেছি। অন্যদের শিখাতে পারলে নিজের কাছেই ভাল লাগবে [এর আগেও আমার ফ্রি অনলাইন সেশনে ল্যাটেকের টুকিটাকি শিখিয়েছিলাম]
৮.
LaTex বা ল্যাটেক (ল্যাতেক)ঃ
এটি একটি রিসার্চ এডিটিং টুলস। এটির মাধ্যমে জার্নাল অনুযায়ী পেপার সাজানো, অটোমেটিক সূচিপত্র বানানো, রিপোর্ট, থিসিস, ডিজার্টেশন, বই ফরমেটিংয়ের কাজ করা হয় মূলত। রিসার্চ এবং জার্নাল পেপার কিংবা বিভিন্ন একাডেমিক রিপোর্ট লেখার সব চেয়ে কার্যকর এবং স্ট্যান্ডার্ড টুলস হচ্ছে LaTex. এক কথায় পেপার লিখতে LaTeX এর জুড়ি নেই। আপনার যদি স্মুথলি রিসার্চ করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনার LaTex শিখা উচিত। একাডেমিয়ার সবাই কম বেশি ভাল মানের আন্তর্জাতিক জার্নালে পেপার প্রকাশ করতে চাই। বর্তমানে আন্তর্জাতিক জার্নাল, কনফারেন্সে পেপার সাবমিশন করতে হয় LaTex দিয়ে। যারা বাহিরের বিশ্ববিদ্যালয়ে পিএইচডির মতো উচ্চতর গবেষণা করেন তারাও এসাইনমেন্ট, রিপোর্ট, থিসিস, ডিজার্টেশন LaTex এর মাধ্যমে সাবমিট করেন। আর LaTex ছড়া ম্যানুয়ালি যারা এসব কাজ করেন উনারা জানেন প্রেসক্রাইবড ফরমেটিংয়ের পিছনে কয়েক দিন ওয়েস্ট হয়। একটা বিষয়, ল্যাটেকে কোডিং সিস্টেমে কাজ করতে হয়। একটু কষ্ট করে কাজটা শিখে নেওয়ার পর আপনি যে আনন্দ পাবেন তা আপনার এযাবৎ কালে শেখা সকল রিসার্চ টুলসের চেয়ে বেশি🙂
=> ল্যাটেকের অনলাইন ও অফলাইন এডিটর দুটি মুডেই কাজ করতে পারবেন। আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে অনলাইন এডিটর। Overleaf ওয়েবসাইটে ল্যাটেকের অনলাইন সুবিধা পাবেন। তবে অনেক সময় ওয়েবসাইট ডাউন, ইন্টারনেট না থাকা, ফাইল মিসিংসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অফলাইন এডিটরে সুইচ করতে পারেন।
ল্যাটেক শেখার জন্য পর্যাপ্ত তথ্য পাবেন এখানে
এছাড়াও কারও হ্যান্ডস অন ট্রেইনিং লাগলে, কিংবা এ সম্পর্কিত এথিকাল হেল্প লাগলে জানাবেন। আমার জায়গা থেকে আন্তরিকতার কমতি থাকবে না ইনশাল্লাহ।
[আগের লেখাটি আপনাদের ভাল লেগেছে জেনে খুশি হয়েছি। লেখাটি প্রচুর মানুষ শেয়ার করেছেন। ইনবক্সেও অনেকে ভাল লাগার কথাটি বলেছেন। বিস্তারিত জানতে চেয়েছেন। জানিয়েছি। আরও জানাতে ও শিখাতে আগ্রহী। অনুরোধ থাকবে লেখা শেয়ার করার সময় কার্টেসী দিবেন।]
আজকে এ পর্যন্তই। ভাল থাকবেন। জ্ঞান হোক উন্মুক্ত। হ্যাপি লার্নিং।।
©Abdullah Al Musayeb
This is a guide to the LaTeX typesetting system. It is intended as a useful resource for everybody, from new users who wish to learn, to old hands who need a quick reference.