06/10/2026
কালুখালীতে রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান - ২০২৬’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, Abdul Halim Al-Razi, রাজবাড়ী:
রাজবাড়ীর কালুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের উদ্যোগে “ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ (০৬ অক্টোবর, ২০২৬) রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অর্ধদিনব্যাপী এক বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন:
জনাব আব্দুস সালাম মিয়া স্যার, চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিট ও প্রশাসক, জেলা পরিষদ, রাজবাড়ী।
জনাব ডাঃ ইসরাত জাহান উম্মন ম্যাডাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী, রাজবাড়ী।
জনাব মোঃ নজরুল ইসলাম মহোদয়, সেক্রেটারি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিট।
জনাব মোঃ আলিমুজ্জামান স্যার, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিট।
জনাব আঞ্জুমান আরা বেগম ম্যাডাম, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিট।
জনাব রাজিয়া বেগম মহোদয়, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিট।
জনাব মোঃ আল-আজম আজাদী মহোদয়, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিট।
জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয়, ইউনিট লেভেল অফিসার (ইউএলও), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিট।
কর্মসূচিতে Bangladesh Red Crescent Society(BDRCS) Rajbari Unit এর চেয়ারম্যান আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে "ইউনিট কার্যনির্বাহী কমিটি" ও যুব রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিট -এর যুব প্রধান Md Abdul Halim Al Razi , উপ-যুব প্রধান ১ Khandakar Nasim Rana এবং উপ-যুব প্রধান ২ Jannatul Sultana এর নেতৃত্বে যুব কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ এক ঝাঁক প্রাণবন্ত তরুণ যুব স্বেচ্ছাসেবক একযোগে অংশ নেন।
অভিযানে বাস্তবায়িত মূল কার্যক্রমসমূহ:
১. ব্যাপক সচেতনতা সৃষ্টি: চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিরোধ এবং করণীয় সম্পর্কে সরাসরি সচেতন করা হয়।
২. মতবিনিময়: হাসপাতালে আগত সেবাগ্রহীতা ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সার্বিক সুবিধা-অসুবিধা নিয়ে মতবিনিময় করেন রেড ক্রিসেন্টের কমিটির সদস্যবৃন্দ।
৩. ড্রেন ও বর্জ্য পরিষ্কার: হাসপাতালের ড্রেন ও জমে থাকা নোংরা আবর্জনা পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয়।
৪. ঝোপঝাড় ছাঁটাই: প্রাঙ্গণের চারপাশে জমে থাকা অতিরিক্ত ঘাস ও গাছের ডালপালা কেটে পরিষ্কার করা হয়।
৫. মশার প্রজননস্থল ধ্বংস: জমা পানি ও পাত্র অপসারণ করে মশার বংশবৃদ্ধির ঝুঁকি দূর করা হয়।
৬. অব্যবহৃত সামগ্রী অপসারণ: ক্লিনিকের অপ্রয়োজনীয়, পরিত্যক্ত ও বর্জ্য সামগ্রী সরিয়ে ফেলা হয়।
৭. চলাচলের পরিবেশ সুগমকরণ: রোগী ও স্বজনরা যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন, সেজন্য পরিচ্ছন্ন ও সুসংগঠিত পরিবেশ তৈরি করা হয়।
রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত এই মানবিক ও সামাজিক উদ্যোগটি স্থানীয় সাধারণ মানুষ ও হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।