Walls of Dhaka University

Walls of Dhaka University It is basically to convey thousands of messages written on different walls of Dhaka University.

বহু রৌদ্র আর বহু অন্ধকার পেরিয়ে, ধুলোপথে হেঁটে হেঁটে আজ আমি ক্লান্ত। জীবনের দীর্ঘ পথরেখা যেন শেষ হতে চায় না। এক স্বপ্নের...
08/06/2026

বহু রৌদ্র আর বহু অন্ধকার পেরিয়ে, ধুলোপথে হেঁটে হেঁটে আজ আমি ক্লান্ত। জীবনের দীর্ঘ পথরেখা যেন শেষ হতে চায় না। এক স্বপ্নের পিছু ছুটতে ছুটতে কত ঋতু ঝরে গেছে, কত নদী শুকিয়ে গেছে, কত সন্ধ্যা নেমে এসেছে নিঃশব্দে। একদিন যে পৃথিবীকে সবুজ ও বিস্ময়ে ভরা মনে হয়েছিল, আজ তার রঙ অনেকটাই মুছে গেছে; মানুষের ভিড়ের মধ্যেও এক গভীর নিঃসঙ্গতা আমাকে ঘিরে থাকে। পথের ধুলো, সময়ের ক্ষয় আর অপূর্ণতার ভার নিয়ে যখন চারদিকে তাকাই, তখন মনে হয় “সব মুখ আজ কয়লা কালো।”

In frame: জান্নাতুল আদনিন জিনিয়া

মোহবতী! পরের জন্মে আমরা না হয় কাঠবিড়ালি হবো। এই বিষাদময় মানবীয় পৃথিবীর সকল জটিলতা, সকল না-বলা কথার ভার ফেলে রেখে, মলচত্...
01/06/2026

মোহবতী! পরের জন্মে আমরা না হয় কাঠবিড়ালি হবো। এই বিষাদময় মানবীয় পৃথিবীর সকল জটিলতা, সকল না-বলা কথার ভার ফেলে রেখে, মলচত্বর, ভিসিচত্বর আর পুরোনো গাছপালায় ঘেরা পথগুলোর মধ্যে আমাদের দিন কেটে যাবে। কৃষ্ণচূড়ার লাল ছায়া, শ্রাবণের ভেজা পাতা, শীতের কোমল রোদ—সবকিছু আমাদের ছোট্ট জীবনে আপন হয়ে থাকবে। তুমি এক ডাল থেকে অন্য ডালে ছুটে বেড়াবে, আর আমি তোমার পিছু পিছু ফিরবো। দীর্ঘ ছুটোছুটির শেষে আমি যদি ক্লান্ত হয়ে কোনো গাছের কাণ্ডে মাথা রেখে বসে পড়ি, তবে তুমি না হয় একবার ফিরে দেখ— স্নিগ্ধ আলিঙ্গনে মুছে দিও পৃথিবীর সমস্ত অবসাদ, উষ্ণ চুম্বনে আমার শরীরে দিও প্রাণের সঞ্চার। আর এভাবেই ডাল থেকে ডালে, ঋতু থেকে ঋতুতে, কোনো বিচ্ছেদের ভয় ছাড়াই, হেসে খেলে কাটিয়ে দিবো একটি জীবন।

Picture from: Tanwir Hasan

Every sip feels like a quiet conversation with my loneliness.
29/05/2026

Every sip feels like a quiet conversation with my loneliness.

অথচ আমরা একই আকাশের নীচে থেকেও কোনোদিন এক ঋতুর মানুষ হতে পারিনি। তুমি ছিলে মেঘ—নিঃশব্দে ভেসে আসা, আবার অনায়াসে দূরে সরে...
15/05/2026

অথচ আমরা একই আকাশের নীচে থেকেও কোনোদিন এক ঋতুর মানুষ হতে পারিনি। তুমি ছিলে মেঘ—নিঃশব্দে ভেসে আসা, আবার অনায়াসে দূরে সরে যাওয়া; আর আমি ছিলাম চাতক— তোমাকে পাওয়ার অবিরাম প্রতীক্ষার তৃষ্ণায় আকাশের দিকে তাকিয়ে থাকা একাকী পাখি।

তুমি ছিলে চাঁদ—নরম আলোয় ভেজা এক শান্ত উপস্থিতি, যা দূর থেকেও মনকে ছুঁয়ে যায়; আর আমি ছিলাম অমাবস্যা—নিজের অন্ধকারে ডুবে থাকা এক দীর্ঘ রাত্রি। আমাদের মাঝখানে কেবল দূরত্বের এক শীতল স্বচ্ছতা।

আমি ছিলাম মরুভূমি— অন্তহীন বালির ভিতরে লুকোনো দহন আর নিঃসঙ্গতা; আর মোহবতী! তুমি ছিলে বর্ষা— সবুজের প্রতিশ্রুতি নিয়ে আসা এক উন্মত্ত জীবনধারা।

[ক্যাম্পাসের বরপুত্র অভ্র ঘুমাচ্ছে]

গভীর রাতে হলের দেয়ালে কেবল চুন-সুরকি থাকে না, সাথে থাকে কিছু নিঃশব্দ আর্তনাদ, পূরণ না হওয়া কিছু স্বপ্ন আর নামের পাশে জমা...
09/05/2026

গভীর রাতে হলের দেয়ালে কেবল চুন-সুরকি থাকে না, সাথে থাকে কিছু নিঃশব্দ আর্তনাদ, পূরণ না হওয়া কিছু স্বপ্ন আর নামের পাশে জমা ক্লান্ত অন্ধকার।

জিয়া হলের ১০৯ নাম্বার রুম থেকে...

06/05/2026

বারান্দার নিঃশব্দ প্রহরে বসে আছি জ্যোৎস্নালোক উপভোগ করার জন্য। তবে প্রিয়তম, আজ চাঁদ যেন তোমাকে অনুকরণের প্রতিযোগিতায় লিপ্ত— দূরের কোনো স্বপ্নের মতো ক্ষনিকের জন্য সে ভেসে আসছে, আবার পরক্ষণে মুছে যাচ্ছে মেঘের আড়ালে।
মেঘেরা আজ অকারণ অভিমানে চাঁদের মুখ ঢেকে দিচ্ছে বার বার। আমি চেয়ে থাকছি অপেক্ষার দীর্ঘ নদীর ধারে— কখন মেঘ সরে গিয়ে দেখা মিলবে রূপার থালার মতো চাঁদের। মেঘ সরে যাবে ভেবে বসে থাকছি কিন্তু সময় কেবল ফুরিয়ে আসছে, নীরবতা গভীর হচ্ছে, আর আমার বুকের ভেতর জমে ওঠছে এক অস্পষ্ট, অদৃশ্য বেদনার জ্যোৎস্না। যা কেবল তোমার শীতল স্পর্শ কামনা করে প্রিয়।


০১০৫২০২৬

Video from: Fahim's Visual

যে বৃষ্টির ভেতর আমি একা দাঁড়িয়ে ভিজি—জল নেমে আসে কাঁধ বেয়ে, বুকের ভেতর জমে ওঠে এক অদ্ভুত শূন্যতা। সে বৃষ্টি কি তোমাকে...
29/04/2026

যে বৃষ্টির ভেতর আমি একা দাঁড়িয়ে ভিজি—জল নেমে আসে কাঁধ বেয়ে, বুকের ভেতর জমে ওঠে এক অদ্ভুত শূন্যতা। সে বৃষ্টি কি তোমাকেও ছুঁয়ে যায়? কোথাও কোনো অচেনা জানালার ধারে?
আর এই যে হঠাৎ বজ্রপাত, আকাশের নীল শিরা ছিঁড়ে দেয়, চারপাশ লণ্ডভণ্ড করে দেয় তার শব্দ—সেই তীব্র আওয়াজে তুমি কি আঁৎকে ওঠো, নাকি নিঃশব্দে বসে থাকো অন্য কোনো অন্ধকারের ভিতরে?
আমার অনেক জানতে ইচ্ছে করে—এই ভাঙাচোরা আলো-আঁধারে তুমি ভয় পেয়ে কি আমার কথা ভাবো? নাকি নিঃসঙ্গতার চাদরে লুকিয়ে রাখো নিজেকে।

📸 from শিক্ষার্থী সংসদ

আমার হাতে চিরকাল তোমার উত্তরীয় থাকুকযেখানে তোমার পা সেখানে আমার মাথা থাকুককেউ তোমাকে ভালবাসলে আমার ভালো লাগে নাপ্রিয়, পু...
14/04/2026

আমার হাতে চিরকাল তোমার উত্তরীয় থাকুক
যেখানে তোমার পা সেখানে আমার মাথা থাকুক
কেউ তোমাকে ভালবাসলে আমার ভালো লাগে না
প্রিয়, পুরো জগৎ তোমার শত্রু হয়ে থাকুক

মোহবতী, তোমার কাছে পৌঁছাতে গিয়ে আমি বারবার নিজের ভেতরের আকাশটাই উজাড় করে দিয়েছি। কখনও নদীর মতো অবিরাম স্রোতে ভালোবাসা...
17/03/2026

মোহবতী, তোমার কাছে পৌঁছাতে গিয়ে আমি বারবার নিজের ভেতরের আকাশটাই উজাড় করে দিয়েছি। কখনও নদীর মতো অবিরাম স্রোতে ভালোবাসা বয়ে দিয়েছি, কখনও আবার শরতের কাশফুলের মতো নীরব সৌন্দর্যে তোমার পথের ধারে দাঁড়িয়ে থেকেছি। কখনও রাতের নিঃসঙ্গ নক্ষত্র হয়ে দূর থেকে আলো পাঠিয়েছি, আবার কখনও ভোরের শিশির হয়ে নিঃশব্দে তোমার পায়ের কাছে ঝরে পড়েছি। দিনের পর দিন ভিখারির মতো বসে থেকেছি শুধু সামান্য ভালোবাসার প্রত্যাশায়। নিজের স্বপ্ন, স্বস্তি, সমস্ত-অস্তিত্ব একে একে সপে দিয়েছি তোমার দোরগোড়ায়। অথচ তোমাকে বোঝাতে পারলাম না— এই সমস্ত ক্লান্তি, সমস্ত অপেক্ষা, সমস্ত নীরব আর্তনাদ কেবল একটিমাত্র সত্য উচ্চারণ করছিল: আমি তোমাকে ভালোবাসি। হায়! তুমি বুঝলে না মোহবতী! বুঝতে চাইলে না!

📷 SA J ID

বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত প্রাঙ্গণে এক নীরব অথচ পরিচিত মুখ আমাদের “অভ্র”। ক্যাম্পাসের প্রতিটি আন্দোলন, মিছিল, সভা কিংবা সাং...
07/03/2026

বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত প্রাঙ্গণে এক নীরব অথচ পরিচিত মুখ আমাদের “অভ্র”। ক্যাম্পাসের প্রতিটি আন্দোলন, মিছিল, সভা কিংবা সাংস্কৃতিক আয়োজন সবই যেন তার অদৃশ্য দায়িত্বের অংশ। লাল ইটের উপর নিশ্চিন্তে শুয়ে থাকা অভ্র যেন শহরের কোলাহলের মাঝেও এক অদ্ভুত স্থিরতার প্রতীক। সে এক নীরব সহযোদ্ধা, যার রাজনৈতিক জীবন অনেক তথাকথিত ‘ফ্রি রাইডার’ শিক্ষার্থীদের চেয়েও উজ্জ্বল ও অনুপ্রেরণাময়। মানুষের ভিড়, স্লোগানের ঢেউ, কিংবা মাইকের তীব্র শব্দ— কোন কিছুই তাকে বিচলিত করে না; বরং সে নীরবে উপস্থিত থাকে, ইতিহাসের সাক্ষী হয়ে।

Address

University Of Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Walls of Dhaka University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Walls of Dhaka University:

Share