Jahangirnagar University Roufian Family

Jahangirnagar University Roufian Family Ti is a unique platform
for JU Ex Roufian

28/06/2025
"আজি মোর কিসের শুরু-কিসে আমি হয়েছি পুরু,পিতা লালিলো মানুষ রুপেমনুষ্যত্ব গড়িলো শিক্ষা গুরু"শুভ জন্মদিন, হে প্রিয় শিক্ষক!আ...
01/03/2021

"আজি মোর কিসের শুরু-
কিসে আমি হয়েছি পুরু,
পিতা লালিলো মানুষ রুপে
মনুষ্যত্ব গড়িলো শিক্ষা গুরু"

শুভ জন্মদিন, হে প্রিয় শিক্ষক!

আজ 'বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে' -এর মাননীয় অধ্যক্ষ 'লে. কর্ণেল হাফেজ মুহাম্মাদ জুনায়েদ আহমেদ,AEC' স্যার এর জন্মদিন !
তার জন্মদিনে আমাদের 'JU-Roufian' পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

জন্মের শুভক্ষণ সমুজ্জ্বল প্রীতিময় হোক। জীবনের প্রতি পরতে আনন্দক্ষণগুলো আপনাকে ছুঁয়ে থাকুক। বিপদ মুক্ত হোক চলার পথ। আপনার স্নেহ ছায়ায় যেনো চলা হয় অনেক বছর পথ।

স্যারের হাত ধরেই রউফ কলেজ তার শ্রেষ্ঠত্ব অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। একই সাথে স্যার কলেজের প্রতিটি ক্ষেত্রে সর্বোত্তম মান অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী দিনের জন্য শুভেচ্ছা এবং আগামীতেও প্রতিষ্ঠান ও এর শিক্ষার্থীদের প্রতি স্যারের সুশীতল ছায়া কামনা করছে 'JU Roufian' এর সাথে সংশ্লিষ্ট সকলে।

"আজি বাজাবো কিসের বীণ-আজি শুধবো কিসের ঋণ,আমার যত গর্ব আছেসেতো তোমার পদেই বিলীন।"কাছ থেকে দেখার সৌভাগ্য যাকে, আপন হয়ে ওঠা...
01/03/2021

"আজি বাজাবো কিসের বীণ-
আজি শুধবো কিসের ঋণ,
আমার যত গর্ব আছে
সেতো তোমার পদেই বিলীন।"

কাছ থেকে দেখার সৌভাগ্য যাকে, আপন হয়ে ওঠার এক আপন আদর্শজন তিনি। শিক্ষা জগতের উজ্জ্বল আলোকিত বাতিঘর। এক সুবিশাল জ্ঞানবৃক্ষের অনন্য মানুষ। তাঁর সহমর্মিতার হস্ত প্রসারিত থাকে সব সময় সবার জন্য। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩১ তম আবর্তনের শিক্ষার্থী এবং রউফ কলেজের পরম শ্রদ্ধেয় শিক্ষক 'ফারুক সুমন' স্যার। আজ তাঁর জন্মদিন.....।

শুভ জন্মদিন, হে প্রিয় শিক্ষক – শুভ জন্মদিন।

আপনার বিনয়ী উদারতার স্পর্শে আমাদের নেতিবাচক দিকগুলো দূরীভূত হতে বাধ্য হয়। আমাদেরকে ভালোবাসা দেয়ার জন্য – স্নেহ দেয়ার জন্য, শত কৃতজ্ঞতায় কৃতার্থ আপনার কাছে। শুভ জন্মদিন, হে প্রিয় শিক্ষক – শুভ জন্মদিন।

জে.ইউ. রউফিয়ান

দিনটি ছিল মানবিক O  শাখার ১ম বর্ষের শেষ দিন।প্রচন্ড শরীর খারাপ সত্ত্বেও শুধু আমার শ্রদ্ধেয় শ্রেণি শিক্ষক বললেও কম হয়ে যা...
15/06/2020

দিনটি ছিল মানবিক O শাখার ১ম বর্ষের শেষ দিন।
প্রচন্ড শরীর খারাপ সত্ত্বেও শুধু আমার শ্রদ্ধেয় শ্রেণি শিক্ষক বললেও কম হয়ে যাবে,মেয়েকে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করার পর একজন বাবার যা দায়িত্ব, একজন শিক্ষক, একজন সুপরামর্শ দাতা হিসেবে আমি যাকে সর্বক্ষণ মাথার উপর পেয়েছি উনার জন্যই গিয়েছিলাম।আমি জানি,কোনো রউফিয়ানকেই ছবির মহান মানুষটির নাম বলতে হবে না।সে যেই সেকশনেরই হোক না কেন।মনে হয়েছিল, আজকে গেলে স্যার এর সাথে হয়ত স্মৃতিস্বরুপ একটি ছবি আমি নিতে পারব।স্যারের কথাগুলো তো আমার শোনা হবে না যদি আমি না যেতে পারি।খুব কষ্টের পর যেতে পেরেছিলাম এবং আমার আশা ও পূরণ হয়েছিল।আলহামদুলিল্লাহ।
আমার জীবনে যতজন মহান মানুষের সাহচর্য সান্নিধ্য লাভ করেছি তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শ্রদ্ধেয় নূর হোসাইন স্যার।আমি স্যারের নিকট আবারো দোয়া চাই এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আমাদের কে সুন্দর একটি পেজ উপহার দিয়ে আমাদের রউফিয়ান জাবিয়ান বন্ধন কে অটুট রাখতে, আরো অর্থবহ করতে উদ্যেগী হওয়ার জন্য। স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি মহান স্রষ্টার নিকট।
শুভকামনা স্যার।

Address

3/D New DhanmonDhi
Dhaka

Telephone

+8801839899512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahangirnagar University Roufian Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jahangirnagar University Roufian Family:

Share