30/04/2026
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে আমাদের প্রিয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর স্থায়ী ক্যাম্পাসের জন্য জমির চুড়ান্ত বরাদ্দপত্র প্রদান করেছে। আলহামদুলিল্লাহ্। ১১ নং সেক্টরে এই পরিকল্পিত ক্যাম্পাসটি হবে ইনশাআল্লাহ দেশের আধুনিক উচ্চশিক্ষার এক অনন্য কেন্দ্র। স্থায়ী ক্যাম্পাসের নিজস্ব জমি পাওয়ার এই অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যেরই প্রতিফলন। এই বরাদ্দ শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং গবেষণার এক নতুন দ্বার উন্মোচন করবে। একটি স্মার্ট ক্যাম্পাস গড়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল আইএসইউ। সবাইকে আন্তরিক অভিনন্দন! 🎓✨