02/04/2026
অনেকে হতাশায় আছেন কীভাবে পড়ালেখা করলে এইচএসসিতে ভালো ফলাফল করা যায়?
আমার দৃষ্টিকোণ থেকে কিছু টিপস শেয়ার করব, আপনার জন্য।
১. প্রথমত, আপনি জানেন আপনার পড়ালেখা ভালোমতো শুরু করা হয়নি। কিন্তু এখন ও পর্যাপ্ত সময় আছে, শুরু করে দিন। টেনশনে যত নিজেকে রাখবেন, ততই সময় নষ্ট। তাই যা করার কোনো কিছু না ভেবে এখনই করেন।
২. এটা অনেক গুরুত্বপূর্ণ কথা 👉 কোনো বন্ধুর পড়াশোনার সাথে নিজের পড়াশোনা তুলনা করতে যাবেন না।
আর যে আপনার থেকে ছাড়িয়ে অনেক দূর চলে গিয়েছে তার সাথে আরো আগে না। এতে আপনার ও হতাশ হয়ে পড়াশোনা করতে ইচ্ছে না হতো পারে।
৩. নিয়মানুবর্তিতা রক্ষা করে প্রতিদিন ৫থেকে ৬ ঘন্টা পড়াশোনা করুন। দিনে ২৪ ঘন্টা সময়। তাই এটা অসম্ভবের কিছু নয়।
৪. সকালে ৩ ঘন্টা আর রাতে ৩ ঘন্টা, এভাবে পড়লে অনেক সহজে মনোযোগ ধরে রাখতে পারবেন।
৫. ফেসবুকে যে কত বড় প্রতিবন্ধকতা আপনার পড়ালেখা করার প্রতি, তা কী আপনি এখনো টের পাননি 🤔?
আমরা চারপাশে যা কিছু দেখি তার মাধ্যমে ব্যাপকভাবে প্রভাবিত হই।
তাই আপনাকে সতর্কতার সাথে সোশাল মিডিয়া ব্যবহার করতে হবে।
( ব্যবহার না করলে আরো ভালো )ফেসবুকে বিভিন্ন পড়ালেখা সংক্রান্ত গুপে এ এড হয়ে থাকবেন। এতে পড়ালেখায় মন বসবে।
ফেসবুকে আজেবাজে জিনিস যত পারেন পরিহার বা এ থেকে নিজেকে দূরে রাখবেন।
৬.নিজের উপর বিশ্বাস রাখতে শিখতে হবে। কোনো কিছু অসম্ভব নয়। অন্য শিক্ষার্থী
ভালো রেজার্লট করতে পারলে আপনি কেন পারবেন না।
Riyad Hosen
(University Of Dhaka)