09/04/2026
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ ব্যাচের মেধাবী ছাত্রী কুলসুম আক্তার ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার ইন্তেকালের সংবাদ আমাদের হৃদয়কে গভীরভাবে ভারাক্রান্ত করেছে।
একজন শিক্ষক হিসেবে এই শোক বহন করা সত্যিই অসহনীয়। যে মুখটি প্রতিদিন ক্লাসরুমে দেখতাম,নীরব, বিনয়ী, কিন্তু দৃঢ় প্রত্যয়ে ভরা সে আজ আমাদের মাঝে নেই। অনেক সংগ্রাম করে সে তার পড়াশোনা সম্পন্ন করেছে, নিজের কষ্ট কখনো কাউকে বুঝতে দেয়নি। তার ছিল অনেক বড় স্বপ্ন সেই স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবতার পথে এগিয়ে যাচ্ছিল কিন্তু আজ সবকিছুই যেন হঠাৎ থেমে গেল।
কুলসুম ছিল আমাদের বিভাগের একটি প্রিয় অংশ, আমাদের গর্ব, আমাদের ভালোবাসার একজন মানুষ। তার হাসি, তার ভদ্রতা, তার শেখার প্রতি অদম্য আগ্রহ এসব স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। আজ সেই স্মৃতিগুলোই আমাদের চোখ ভিজিয়ে দেয়। এই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।
তmআমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে, কুলসুম।
বিভাগের পক্ষ থেকে আমরা মহান আল্লাহর দরবারে তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার কবরকে নূরে ভরে দিন।
শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাই গভীর সমবেদনা। আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার শক্তি দান করুন।
আমিন।