Department of Bangla Language and Literature, ULAB

Department of Bangla Language and Literature, ULAB This is the official page of the Department of Bangla Language & Literature, ULAB

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের প্রাক্তন উপাচার্য, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় ‘বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে’র জন্ম। তাঁর স্বপ্নের এই বিভাগে বাংলাদেশে বাংলা ভাষায় দক্ষতা, সৃজনশীলচিন্তা নির্ভর একটি পেশাগত পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে।

যেখানে দেশিয় ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণাই শুধু নয় নৃগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতি পাঠ, তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার প্রয়োগ ও ব্যবহারিক শ

িক্ষাদানই অন্যতম। বিশেষ করে কর্মক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, সাংবাদিকতায়, প্রকাশনায়, পুরুফ রিডিং ও সম্পাদনায় সর্বত্রই শুদ্ধ বাংলা চর্চার অভাব। চিত্রনাট্য, নাটক, বিজ্ঞাপনের জিঙ্গেল লিখনে, বাচনভঙ্গি ও আবৃত্তি প্রশিক্ষণে সঠিক পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। অনুবাদের মাধ্যমে বিশ্বসাহিত্যের সঙ্গে সম্পর্ক স্থাপন শিক্ষার্থীদের সময় উপযোগী পাঠক্রম সাজানো হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক অধ্যাপক ও লেখকগনের তত্ত্বাবধানে শ্রেণিকক্ষে পাঠদানের মাধ্যমে যুগোপযোগী শিক্ষাদানই প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য এই বিভাগের।

একজন শিক্ষার্থী যাতে জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে সৃজনশীল ও মননশীল চিন্তার সম্পূরক ব্যক্তিত্বে পরিণত হয় তার চেষ্টাই এই বিভাগের প্রধান উদ্দেশ্য।

বিশ্ব ধরিত্রী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজন...
26/04/2026

বিশ্ব ধরিত্রী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজন করেছিল এক অনবদ্য পথনাটক ‘ধরিত্রী’। প্রকৃতির প্রতি মানুষের অবিচার এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহতাকে শৈল্পিক ভাষায় ফুটিয়ে তুলতে এই পথনাটকটি পরিবেশিত হয়।

নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন আমাদের বিভাগের শিক্ষক ও প্রভাষক মো. দিদারুল ইসলাম। এই আয়োজনের মূল কারিগর ছিল বিভাগের ৫ম ব্যাচ-এর একঝাঁক প্রাণবন্ত ও সৃজনশীল শিক্ষার্থী। তাদের বলিষ্ঠ অভিনয় এবং নিবেদন পুরো ক্যাম্পাস প্রাঙ্গণকে এক ভিন্ন আমেজে ভরিয়ে দিয়েছিল।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে এবং তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশবাদী চেতনার প্রসারে এই পথনাটকটি এক অনন্য মাইলফলক হিসেবে থাকবে। যারা পরিশ্রম করে এই সফল আয়োজনটি সম্পন্ন করেছেন, তাদের সবাইকে বাংলা বিভাগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন।

#ধরিত্রী

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে আয়োজিত ...
25/04/2026

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে আয়োজিত হলো একটি বিশেষ একাডেমিক প্যানেল আলোচনা “সাহিত্য ও ঐতিহ্যের পরিবেশবাদী পাঠ”।

প্রকৃতি ও মানুষের নিবিড় সম্পর্কের ওপর আলোকপাত করে আয়োজিত এই সেমিনারে বিভাগের শিক্ষকবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক কিছু প্রবন্ধ উপস্থাপন করেছেন।
সাহিত্য এবং লোকজ ঐতিহ্যের মধ্য দিয়ে পরিবেশ রক্ষার দর্শন এবং বর্তমান পরিবেশগত সংকটের তাত্ত্বিক বিশ্লেষণ ছিল এই আয়োজনের মূল আকর্ষণ। শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গবেষণালব্ধ আলোচনার মাধ্যমে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আমরা বিশ্বাস করি, এ ধরনের একাডেমিক চর্চা আমাদের শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক ও গবেষক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

ধন্যবাদ আয়োজনের সাথে যুক্ত সকলকে। 🤝🌱

ধরিত্রী দিবস ২০২৬:  সাহিত্য ও ঐতিহ্যের পরিবেশবাদী পাঠইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর  বাংলা ভাষা ও স...
20/04/2026

ধরিত্রী দিবস ২০২৬: সাহিত্য ও ঐতিহ্যের পরিবেশবাদী পাঠ

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজন করেছে একটি বিশেষ একাডেমিক প্যানেল আলোচনা। আমাদের এই সংলাপে, পোস্ট-কলোনিয়াল বা উত্তর-উপনিবেশবাদী পরিবেশ-সমালোচনার নিরীখে বাংলা সাহিত্য ও লোক ঐতিহ্যকে নতুনভাবে পাঠ করা হবে।

সবুজ পৃথিবীর স্বপ্নে এই প্রাতিষ্ঠানিক ও তাত্ত্বিক সংলাপে আপনাদের আমন্ত্রণ!

📅 তারিখ: ২১ এপ্রিল, ২০২৬
⏰ সময়: সকাল ৯:২৫ - দুপুর ১২:১০
📍 স্থান: পিডি-১০৩, ইউল্যাব

🌍 Green Convo: Our Power, Our Planet এই অঙ্গীকারে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) গর্বের সাথে প্রথমবারে...
19/04/2026

🌍 Green Convo: Our Power, Our Planet
এই অঙ্গীকারে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) গর্বের সাথে প্রথমবারের মতো পালন করছে 'ধরিত্রী দিবস ২০২৬'।

বিশ্ববিদ্যালয়ের মিশন ও ভিশনের সাথে সামঞ্জস্য রেখে টেকসই উন্নয়নের ধারাকে এগিয়ে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এরই অংশ হিসেবে, ইউল্যাব-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজন করেছে একটি বিশেষ একাডেমিক প্যানেল আলোচনা: 'সাহিত্য ও ঐতিহ্যের পরিবেশবাদী পাঠ'।
প্রকৃতি কি কেবল সাহিত্যের পটভূমি, নাকি নিজেই এক জীবন্ত সত্তা? আদিবাসী উচ্ছেদ, প্রাণীর অধিকার কিংবা খনার বচনের পরিবেশবাদী প্রজ্ঞা- সাহিত্যের মধ্য দিয়ে ধরিত্রীর এই বহুমাত্রিক সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলবেন আমাদের বিভাগের শিক্ষকবৃন্দ।

আলোচক ও আলোচনার বিষয়:
১. লাবনী আক্তার: The Politics of ‘Greenwashing’ and Indigenous Displacement: A Critique of Post-Colonial Ecocriticism in Bangladesh's CHT and Plains
২. আব্দুর রহমান জিদান: চণ্ডীমঙ্গল কাব্যে প্রাণী-অধিকার ও অ্যানথ্রোপোমরফিজম
৩. সাদিয়া আফরিন: পরিবেশগত অ্যাডভোকেসিতে তৃণমূল পর্যায়ে বাংলা ভাষার কার্যকারিতা
৪. সুমাইয়া আক্তারী উর্মি: পরিবেশগত সহাবস্থান বনাম যান্ত্রিক কোলাহল: উত্তরঔপনিবেশিক পাঠ
৫. শিরিন আক্তার: খনার বচনে কার্বন সাশ্রয়ী লোকায়ত প্রজ্ঞা ও স্থায়িত্ব
৬. মোঃ দিদারুল ইসলাম: অ্যানথ্রোপসিন যুগে সুন্দরবনের ইকো-পারফর্মেন্স পলিটিক্স

সবুজ পৃথিবীর স্বপ্নে এই সংলাপে আপনাদের আমন্ত্রণ!

📅 তারিখ: ২১ এপ্রিল, ২০২৬
⏰ সময়: সকাল ৯:২৫ - দুপুর ১২:১০
📍 স্থান: পিডি-১০৩, ইউল্যাব

আমাদের গর্ব আমাদের বিভাগের শিক্ষার্থীরা 🌺অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, ইউল্যাব আয়োজিত ‘Cosmologies of Conflue...
18/04/2026

আমাদের গর্ব আমাদের বিভাগের শিক্ষার্থীরা 🌺

অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, ইউল্যাব আয়োজিত ‘Cosmologies of Confluence: New Year Traditions Across Borders’ শীর্ষক কেন্দ্রীয় প্রোগ্রামে আমাদের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম সক্রিয় অংশগ্রহণ অভাবনীয় সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। এটি আমাদের সবার জন্য এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত।

বিভাগের শিক্ষার্থীদের অদম্য প্রাণশক্তি, গত কয়েকদিনের অক্লান্ত পরিশ্রম এবং একনিষ্ঠ টিম-ওয়ার্কের ফলেই আজকের এই বর্ণাঢ্য আয়োজন সার্থক হয়েছে। তোমাদের এই ডেডিকেশন আমাদের বিভাগকে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় বিশেষ করে তুলেছে ।

বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ বিভাগের সেই সকল একনিষ্ঠ প্রাণদের, যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ পরিশ্রমে এই আয়োজন প্রাণ পেয়েছে:
শিফা, পুষ্পা, সিজান, শোভন, ফাতেমা, জোহরা, মাওয়া, সাব্বির, সুনয়না, তৈশি, নাহিদ, আবির, রিয়াদ, মাজেদা, এশা, ঋতিকা, অদিতি, রাহা, মিলন, জান্নাত, ইয়াশফি, শ্রাবণী, ঐশী, অনিক এবং আলিফ। তোমাদের নিরলস শ্রম ও আন্তরিকতার জন্য বাংলা বিভাগ তোমাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।

বিশেষ অভিবাদন আমাদের পারফর্মারদের, যাদের শৈল্পিক উপস্থাপনায় আজকের অনুষ্ঠান ছিল মুখরিত- মীম, মুন্না, শৈলী, মেহজাবীন, লিথিজল এবং আকাশ। তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। সেই সাথে অভিবাদন ও ভালোবাসা আমাদের আজকের অনুষ্ঠানের দুজন উপস্থাপক তাম্মিম ও ইকতিজাকে।

তোমাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমাদের এই ঐক্য ও সৃজনশীলতা আগামীতেও আমাদের বিভাগকে আরও বড় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।

শুভকামনা ইউল্যাব বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রতিটি সদস্যের জন্য! 🤝❤️

18/04/2026

বাংলা নববর্ষ উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব-এ ছিল দিনব্যাপী আয়োজন। ‘কসমোলজিজ অব কনফ্লুয়েন্স: নিউ ইয়ার ট্র্যাডিশনস অ্যাক্রস বর্ডার্স’ শিরোনামে আয়োজিত বিশেষ উৎসবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের নববর্ষ উদযাপনের ঐতিহ্যকে একসাথে তুলে ধরার চেষ্টা করা হয়।

17/04/2026

শেষ মুহুর্তের প্রস্তুতি ❤️
#চৈত্র_সংক্রান্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব) এর বিশেষ আয়োজন "Cosmologies of Confluence: New Year Traditions Across Bo...
17/04/2026

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব) এর বিশেষ আয়োজন "Cosmologies of Confluence: New Year Traditions Across Borders"

16/04/2026

১৮ তারিখ চৈত্র সংক্রান্তি ও বৈশাখকে ঘিরে চলছে পুরোদমে প্রস্তুতি।

#চৈত্র_সংক্রান্তি #বৈশাখ

Address

688 Beribadh Road, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Department of Bangla Language and Literature, ULAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share