স্বোপার্জিত ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • স্বোপার্জিত ঢাকা বিশ্ববিদ্যালয়

স্বোপার্জিত ঢাকা বিশ্ববিদ্যালয় Community of the students of Dhaka University

29/04/2026
ধন্যবাদ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনি দৃষ্টান্ত স্থাপন করলেন। অতীতে দেখেছি সাবেক সরকারের কাজ...
29/04/2026

ধন্যবাদ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনি দৃষ্টান্ত স্থাপন করলেন। অতীতে দেখেছি সাবেক সরকারের কাজ বর্তমান সরকার শেষ করেনা। নতুন নতুন কাজ শুরু করে। এতে রাষ্ট্রের ব্যয় হয় শত শত কোটি টাকা। দিনশেষে আমরাই হয় ভোগান্তির শিকার। আপনি একটি চলমান কাজকে জীবন দান করলেন সেই সাথে অনেকের কর্মসংস্থানও বেঁচে গেল। আপনি আসলেই আন্তর্জাতিকমানের একজন ডায়নামিক লিডার। আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। অবহেলিত বাংলাদেশীদের জন্য আপনাকে দরকার যুগ যুগ।

বিঃ দ্রঃ - পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সকল কার্যক্রম সফল ভাবে চালু এবং পরিচালনায় সফলতার ক্রেডিট একমাত্র পাওয়ার যোগ্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এর আগের সরকার ও তার অনুসারীরা শত শত কোটি টাকা দুর্নীতি করেছে যার ফলস্বরূপ তারা কার্যক্রম চালুই করতে চাইছিলোনা আরও দুর্নীতি করার সুযোগ খুজছিলো।

বিএনপিই সমাধান, বিএনপির সরকারই দরকার।

©

এই ভিডিওটা দেখার পর নিজেকে সামলানো কঠিন… চোখ ভিজে আসবেই।ভৈরব রেলওয়ে স্টেশনে এক হৃদয় কাঁপানো মুহূর্ত—চলন্ত ট্রেন থেকে নাম...
29/04/2026

এই ভিডিওটা দেখার পর নিজেকে সামলানো কঠিন… চোখ ভিজে আসবেই।
ভৈরব রেলওয়ে স্টেশনে এক হৃদয় কাঁপানো মুহূর্ত—চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে যায় এক বছরের ছোট্ট শিশু। এক সেকেন্ডও দেরি করেননি বাবা। নিজের জীবনের কথা না ভেবে, মৃ'ত্যুকে চোখের সামনে দেখেও সন্তানের জন্য ঝাঁ'পিয়ে পড়লেন তিনি।
তারপর যা ঘটলো, তা যেন অলৌকিক! একে একে ট্রেনের আটটি বগি তাদের ওপর দিয়ে চলে গেল… কিন্তু আল্লাহর অশেষ রহমতে বাবা আর সন্তান—দু’জনই অক্ষত!
সেই মুহূর্তে বুঝা যায়, “বাবা” শব্দটা শুধু একটা সম্পর্ক না—এটা এক নিঃস্বার্থ ভালোবাসার নাম, এক নিঃশর্ত ত্যাগের প্রতীক।
সব বাবা এমনই—নিজে ভেঙে পড়লেও সন্তানের জন্য পাহাড় হয়ে দাঁড়ায়।
আল্লাহ পৃথিবীর সব বাবাকে হেফাজতে রাখুন 🤲
©️

কথায় আছে, যে নালে উৎপন্ন সে নালে  বিনাশ।
28/04/2026

কথায় আছে, যে নালে উৎপন্ন সে নালে বিনাশ।

নিউমার্কেটের শাহনেওয়াজ হোস্টেলের সামনে দুর্বৃত্তরা ওপেন ফায়ারিং করেছে কিছুক্ষণ আগে।।আমি বটতলার কাছে পৌঁছাতেই ফায়ার হলো,,...
28/04/2026

নিউমার্কেটের শাহনেওয়াজ হোস্টেলের সামনে দুর্বৃত্তরা ওপেন ফায়ারিং করেছে কিছুক্ষণ আগে।।আমি বটতলার কাছে পৌঁছাতেই ফায়ার হলো,,কিছু বুঝে উঠার আগেই দেখি লোকজন চারদিকে ছুটোছুটি করছে,,,রিক্সা থেকে নামার আগেই দেখি ছুটোছুটির মধ্যে পুলিশের গাড়ি সজোরে ঐ এলাকা ত্যাগ করলো।।

পরিকল্পিত গুলিবর্ষণ নাকি ব্যবসায়ীক দ্বন্দ্ব নাকি অন্যকোনো কারণে দুর্বৃত্তদের এই গোলাগুলি জানিনা,,,তবে এতটুকু জানি গুলিতে আহত হওয়া পথচারীর জায়গায় আজকে আমিও থাকতে পারতাম,শাহনেওযাজ হোস্টেলে থাকা আমার ক্যাম্পাসের যেকোনো স্টুডেন্ট থাকতে পারতো।।

গোলাগুলির পরক্ষণেই খবর নিলাম আহত লোকটাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়েছে,,এখন কি অবস্থায় আছে জানিনা।।
ক্যাম্পাসটা কোথাও নিরাপদ না,,আমরা কোথাও নিরাপদ না।।
©

কবি নজরুল কলেজ গেট-টুগেদার-২০২৬, মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান), সেশন: ২০২০-২১©
27/04/2026

কবি নজরুল কলেজ গেট-টুগেদার-২০২৬, মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান), সেশন: ২০২০-২১
©

হলের আসন বাতিলের আবেদন করলাম, দোয়া রাখলাম—এই শূন্যস্থান পৌঁছুক সেই ভাইদের কারও কাছে, যার সত্যিই প্রয়োজন।©
27/04/2026

হলের আসন বাতিলের আবেদন করলাম, দোয়া রাখলাম—এই শূন্যস্থান পৌঁছুক সেই ভাইদের কারও কাছে, যার সত্যিই প্রয়োজন।

©

বিএনপি সরকারের আমলে প্রথম এসএসসি পরীক্ষা শুরু-✅ প্রশ্নপত্র ফাঁস হয়নি;✅ ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনা;✅ কর্তৃত্ববাদী নীরব বহিষ...
26/04/2026

বিএনপি সরকারের আমলে প্রথম এসএসসি পরীক্ষা শুরু-

✅ প্রশ্নপত্র ফাঁস হয়নি;
✅ ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনা;
✅ কর্তৃত্ববাদী নীরব বহিষ্কার প্রথা বাতিল।

২১ এপ্রিল ২০২৬

আমার বাবা শহীদ বুদ্ধিজীবী এস এম এ রাশীদুল হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। বিজয়ের মাত্র দুই ...
26/04/2026

আমার বাবা শহীদ বুদ্ধিজীবী এস এম এ রাশীদুল হাসান।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। বিজয়ের মাত্র দুই দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী শক্তি রাজাকার, আলবদর ও আলশামস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে তাঁকে ধরে নিয়ে যায়। তার ২২ দিন পরে বাবার গলিত লাশ মিরপুরের বধ্যভূমিতে পাওয়া যায়।

তাঁর জন্ম পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য ঢাকায় চলে আসেন। মুক্তিযুদ্ধের সময় অনেকে তাঁকে বীরভূমে চলে যেতে উপদেশ দিয়েছিলেন। কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ঢাকায় থেকে যান। তিনি রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি ছিলেন, ছিলেন দেশপ্রেমিক ও মানবতাবাদী।

বাবা ১৯৬৫ সাল থেকে নিয়মিত ডায়েরি লিখতেন। ১৯৬৬ সাল থেকে ছয় দফা দাবি নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনের কথা লিখেছেন। ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি এক বেতার ভাষণে প্রেসিডেন্ট আইয়ুব খান ঘোষণা করেন--
তিনি সামনের নির্বাচনে দাঁড়াবেন না।

সেদিন বাবা ডায়েরিতে লিখলেন: "দেশের জনগণ ও তাদের স্বার্থ উপেক্ষা
করে কেহই বেশি দিন শাসনের আসনে টিকে থাকতে পারে না। সত্যিকার দেশ-শাসকের শক্তির উৎস সব সময় জনগণ, শাসক হবে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, তার ওপর জনগণের আস্থাই হবে তার শক্তির ভিত্তি। সত্যিকার শাসক সব সময় জনগণের সেবক, প্রকৃত প্রস্তাবে খাদেম বা ভৃত্য।"

১৯৬৯ সালের মার্চে পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গোলটেবিল বৈঠক চলছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গেছেন। দেশের মানুষ ফলপ্রসূ কোনো সংবাদ পাচ্ছে না। বাবা ১২ মার্চ ১৯৬৯ সালে লিখলেন:
‘সারাদেশে অশান্তি ও বেদনার্ত ভাব। দেশজননী যেন নতুন জন্মবেদনার প্রহর গুনছে। ড. শামসুজ্জোহার হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের ধর্মঘট অব্যাহত রয়েছে। ওদিকে পিন্ডিতে গোলটেবিল বৈঠক চলছে। কোনো অগ্রগতির খবর এ পর্যন্ত পাইনি। তবে শুভেচ্ছা ও প্রত্যাশার খবর পাচ্ছি। গভীরতর কোনো লেখাপড়ার কাজ করা যাচ্ছে না। এ অবস্থায় কাজ করাও বুঝি সম্ভব নয়। অন্তরের প্রার্থনা দিয়ে দেশের মঙ্গল কামনা করছি।’

বাঙালি যে আত্মপ্রতিষ্ঠা লাভ করবে এবং স্বাধীন দেশ প্রতিষ্ঠা হবে, তা বাবা ১৯৬৯-এর গণ-আন্দোলনের গতি-প্রকৃতি দেখেই উপলব্ধি করতে পেরেছিলেন। ১৯৬৯ সালের ৩১ ডিসেম্বর তিনি লিখলেন:

‘১৯৬৯ সন বিদায় নিল। পূর্ব বাংলার ইতিহাসে বাঙালির আত্মপ্রতিষ্ঠার ইতিহাসে এই বিগত সন চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৭০সনে আমাদের যে আশা ও আনন্দের গুঞ্জনধ্বনি আমরা শুনছি, তার বীজ বোনা হয়েছিল আমাদের শত শত কিশোর ও তরুণের তাজা রক্তে এই ১৯৬৯ সনে। অমর ১৯৬৯! স্বাগত ১৯৭০!’
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২২সেপ্টেম্বর পাকিস্তানি বাহিনী বাবাকে গ্রেপ্তার করে এবং বিচারের জন্য ক্যান্টনমেন্টে বন্দী করে রাখে।

আমাদের এ দেশে কোনো আত্মীয়স্বজন ছিল না। আমরা ভাইবোন সবাই ছোট ছিলাম। আমার মা পাগলের মতো প্রভাবশালী শিক্ষক ও সেই সময়ের উপাচার্যের কাছে ধরনা দেন এবং বাবাকে মুক্ত করার ব্যাপারে সহযোগিতার জন্য আবেদন ও নিবেদন করেন। মা বুঝতে পেরেছিলেন এঁরা বাবার মুক্তির ব্যাপারে আগ্রহী নন। আসলে এরাই বাবাকে হানাদারদের হাতে তুলে দিয়েছে।

বাবা ইংরেজি সাহিত্যের শিক্ষক হয়েও আচার-আচরণে, চিন্তা-ভাবনায়, বেশভূষায়, কথাবার্তায় একজন খাঁটি বাঙালি ছিলেন। বাবার স্বপ্ন ছিল তাঁর মেয়ে বড় হয়ে রবীন্দ্রসংগীতের শিল্পী হবে।

পাকিস্তান আমলে রেডিও-টেলিভিশনে রবীন্দ্রনাথের গান গাওয়া নিষিদ্ধ ছিল। সে সময় রবীন্দ্রসংগীতশিল্পীদের প্রতিকূল পরিবেশের মধ্যে থাকতে হতো। তথাপি বাবা আমাকে রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে গড়ে তুলছিলেন।

বাবা যুক্তিবাদী মানুষ ছিলেন। যেটা ভাবতেন বা ভালো মনে করতেন
তা যুক্তি দিয়ে, মেধা দিয়ে অন্তরে ধারণ করতেন।

আর সেটা তাঁর কর্মক্ষেত্রে ও সংসারজীবনে ছেলেমেয়েদের মধ্যে বিকাশ ঘটানোর চেষ্টা করতেন। তাই সরকারি বাধা সত্ত্বেও বাবা আমাকে রবীন্দ্রনাথের গান শিখতে উৎসাহ দিতেন। বাবা উপলব্ধি করেছিলেন, বাঙালি জাতিসত্তাকে বাঁচিয়ে রাখতে এবং বিশ্বের দরবারে বাঙালি হিসেবে নিজেকে পরিচিত করতে রবীন্দ্রনাথ একটি বড় মাধ্যম।

স্বাধীনতার পর মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার এবং শহীদদের অবহেলা করার নানা প্রয়াস হয়েছে। শহীদদের ত্যাগকে নানাভাবে খাটো করার অপচেষ্টা করা হয়েছে এবং এখনো হচ্ছে।

জাতি শহীদদের প্রতি সম্মান দেখাতে শুরু করেছে। আশা করি, রাষ্ট্র পর্যায়ক্রমে
সব শহীদ বুদ্ধিজীবী ও শহীদের ত্যাগের স্বীকৃতি দেবে।

রোকাইয়া হাসিনা:

শহীদ বুদ্ধিজীবী এস এম এ রাশীদুল হাসানের কন্যা ও রবীন্দ্রসংগীতশিল্পী।।

একটি বা দুটি দিন নয়, টানা ১৫টি দিন তাকে বন্দি করে রাখা হয়েছিল। আড়াই বছরের অবুঝ সন্তানটি পাশে বসে কাঁদছিল, আর চারজন অমানু...
26/04/2026

একটি বা দুটি দিন নয়, টানা ১৫টি দিন তাকে বন্দি করে রাখা হয়েছিল। আড়াই বছরের অবুঝ সন্তানটি পাশে বসে কাঁদছিল, আর চারজন অমানুষ মিলে বারবার তার মায়ের সম্ভ্রম কেড়ে নিচ্ছিল। এই ১৫টি দিন ওই মায়ের কাছে প্রতিটি মুহূর্ত ছিল মৃ-ত্যু-র সমান।

ময়মনসিংহের নান্দাইলে ঘটে যাওয়া এই ঘটনা হার মানিয়েছে মধ্যযুগীয় ব-র্ব-র-তাকেও। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে শাপলা নামের এক নারীকে তুলে নিয়ে যায় চারজন ন/র/পি/শাচ। তারপর? তারপর শুরু হয় ন/র/ক যন্ত্রণা।

শাপলা আজ প্রশ্ন করেন এই সমাজকে— "আপনারাও তো মানুষ, আপনাদেরও তো সন্তান আছে। আমার সাথে কেন এমন হলো?" লোকালয়ের একদম কাছে থেকেও দীর্ঘ ১৫ দিন কেন কেউ তার গোঙানি শুনতে পেল না?

সমাজ কি আজ সত্যিই অন্ধ হয়ে গেছে? এই অমানুষদের কি কোনো কঠোর বিচার হবে না? নাকি আরও অসংখ্য শাপলার আর্তনাদ এভাবেই ধামাচাপা পড়ে যাবে লোকলজ্জার আড়ালে?

©

অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়।🥲💔বেচারারা এতো কষ্ট করে বানান ভুল হওয়ার ভয়ে একটা যথাযথ মাধ্যম নিয়ে আসলো। সেখানেও বানান...
26/04/2026

অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়।🥲💔
বেচারারা এতো কষ্ট করে বানান ভুল হওয়ার ভয়ে একটা
যথাযথ মাধ্যম নিয়ে আসলো। সেখানেও বানান ভুল🙂🤦‍♂️

নিপাত✅
নিপাক❌

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বোপার্জিত ঢাকা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share