UAC - University Admission Care

UAC - University Admission Care You efforts, our strategy that we believe

The War is yours, The Effort is yours but The Strategy is ours. #ঢাবি
06/04/2022

The War is yours, The Effort is yours but The Strategy is ours.
#ঢাবি

নিশ্চিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধের তারিখ! এবছর জুন মাসে অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা। কমানোও হয়েছে আবেদনের ...
06/04/2022

নিশ্চিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধের তারিখ! এবছর জুন মাসে অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা। কমানোও হয়েছে আবেদনের যোগ্যতা। ভর্তি পরীক্ষা জুন মাসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষা শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে। আবেদনের নুন্যতম যোগ্যতাও গতবছরের তুলনায় কমানো হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ভর্তি পরিক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ ও আবেদনের যোগ্যতা কমানোর সিদ্ধান্ত হয় বলে জানান উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি আগামী জুন মাসে অনুষ্ঠিত হচ্ছে, এবার ভর্তি পরীক্ষার আবেদনের ন্যূনতম যোগ্যতা গত বছরের তুলনায় কমানো হয়েছে।

ডিনস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ জুন কলা অনুষদভুক্ত 'খ' ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিট এবং ১১ জুন 'ঘ' ইউনিটের পরীক্ষা হবে।

এ ছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংকন পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

গতবারের মতো এবারও ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত মিলে মোট ১২০ নম্বরের পরীক্ষা হবে।তবে চারুকলার ক্ষেত্রে ৪০ নম্বরের এমসিকিউ (সাধারণ জ্ঞান) এবং ৬০ নম্বরের লিখিত (অংকন) পরীক্ষা হবে।

এছাড়া মাধ্যমিক বা সমমান এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ (১০+১০) নম্বর।

ভর্তি আবেদন ফি জমা নেওয়া শুরু হবে ২০ এপ্রিল থেকে এবং শেষ হবে ১০ মে। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গতবারের মতো এবার বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্র স্থাপন করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।


আবেদনের যোগ্যতা

এবার বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ'র যোগফল ৮ থাকতে হবে, যা গতবার ছিল ৮ দশমিক ৫। তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকতে হবে।

একইভাবে মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ'র যোগফল ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে। এর আগে মানবিক এবং ব্যবসায় শিক্ষায় ন্যূনতম যোগ্যতা ছিল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ'র যোগফল ৮
একই যোগ্যতায় বিভাগ পরিবর্তনের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা।

এছাড়া চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ'র যোগফল ৬ দশমিক ৫ থাকতে হবে।

বিস্তারিত জানতে চোখ রাখুনঃ
https://www.facebook.com/UAC-University-Admission-Care-110341958291281/
#ঢাকাবিশ্ববিদ্যালয়

Address

08 Sher E Bangla Road, Jafrabad, Mohammadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when UAC - University Admission Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share