18/05/2026
যাকে ভালোবাসে মানুষ একজনের হাত ধরে, সেই মানুষ টাই যদি হাত ছেড়ে দেয়; তাহলে কোথায় যাবে মানুষ??? বলছিলাম রাজশাহীর মেয়ে উম্মে হাবিবা মীম এর কথা!
ক্লাস নাইনে থাকতে ভালোবেসে বিয়ে করেছিলেন। মানুষের অনেক স্বপ্ন থাকেনা? তেমন ই স্বপ্ন দেখেছিলেন বিয়ের জীবন নিয়ে। কিন্তু সেই 'স্বপ্ন' আর বেশিদিন দেখা হয়নাই!
বিয়ের কয়েক মাস পর জামাইর শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা হয়! এরপর র*ক্ত*ব*মি, নাক,চোখ,কান দিয়েও র*ক্ত বের হওয়া শুরু হয়। ডাক্তার দেখালে ডাক্তার জানায় এটা বিরল ধরনের ব্লাড ক্যা*ন্সা***র!
এরপর ই তার জীবনে নেমে আসে সবচেয়ে বড়ো ট্রমা! তার জামাই তাকে তার বাবার পাঠিয়ে দেয়! শুধুই পাঠিয়েই ক্ষান্ত হয়নাই। বিচ্ছেদ তো হয় ই, বিচ্ছেদের ১৮ দিনের মাথায় নতুন করে বিয়েও করে সেই ছেলে!!!
মেয়েটার বয়স ই বা কতো? একদিকে ক্যা**ন্সা**র আর অন্যদিকে তার প্রিয় মানুষ তাকে ছেড়ে দিলো,ছেড়ে আরেকটা বিয়েও করলো! এই ট্রমা থেকে সে কি বের হতে পারবে?
আমরা আমাদের খারাপ সময় গুলায় সবচেয়ে বেশি 'সাপোর্ট' চাই প্রিয় মানুষদের কাছে, সেই প্রিয় মানুষ ই যদি এমন রূপ দেখায়; তখন কি আর কিছু বলার থাকে?
তবুও মীম ভেঙ্গে পড়েন নি! মীম বলেন 'আমি বাঁচতে চাই। মানুষের সহযোগিতায় যদি আমি বাঁচি,এটা আমার জন্য সৌভাগ্য হবে!'
মীম এর মতো মানুষ এর বেঁচে থাকা উচিত, দুর্দান্ত ভাবে ফিরে আসা উচিত ❤️